বলিউড এর কিংবদন্তি অভিনেতা দেব আনন্দের ছেলে সুনীল আনন্দ আর নেই। ৭০ বছর বয়সে লন্ডনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরিবারের তরফে জানানো হয়েছে, গত ২৬ জুলাই, ২০২৬ হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। এই খবরে শোকের ছায়া নেমে এসেছে দেব আনন্দের পরিবার এবং বলিউড মহলে। (Suneil Anand Death)
পরিবারের শোকবার্তা
সুনীল আনন্দের ভাইঝি জিনা নারাং এক বিবৃতিতে জানিয়েছেন, পরিবারের জন্য এটি অত্যন্ত কঠিন সময়। তিনি বলেন, সুনীল আনন্দের প্রয়াণে গোটা পরিবার গভীরভাবে শোকাহত। এই সময়ে সকলের ভালোবাসা, প্রার্থনা এবং সমর্থনের জন্য পরিবার কৃতজ্ঞ। পাশাপাশি ব্যক্তিগত শোকের মুহূর্তে তাঁদের গোপনীয়তা বজায় রাখার আবেদনও জানানো হয়েছে। (Suneil Anand Death)
বাবার সঙ্গে অভিনয়ে আত্মপ্রকাশ
সুনীল আনন্দের অভিনয়ে শুরু হয় ‘আনন্দ অউর আনন্দ’ ছবির মাধ্যমে। ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করেছিলেন বাবা দেব আনন্দ, আর পরিচালনার দায়িত্বও সামলেছিলেন তিনিই। এরপর ‘কার থিফ’ এবং ‘ম্যায় তেরে লিয়ে’-র মতো ছবিতে অভিনয় করলেও বাবার মতো জনপ্রিয়তা বা সাফল্য তাঁর ভাগ্যে জোটেনি।
দীর্ঘ বিরতির পর তিনি ‘মাস্টার’ ছবির মাধ্যমে ফের বড় পর্দায় ফেরেন। এই ছবিতে অভিনয়ের পাশাপাশি পরিচালনার দায়িত্বও পালন করেছিলেন তিনি। তবে ছবিটি প্রত্যাশিত সাড়া ফেলতে পারেনি। তাঁর শেষ ছবি ছিল ‘ভাগাটর মিক্সার’, যা ২০০৮ সালে মুক্তি পায়। হলিউডের এই ছবিতেও তিনি অভিনয়ের পাশাপাশি পরিচালনার কাজ করেছিলেন। (Suneil Anand Death)
নবকেতন ফিল্মসের দায়িত্বে ছিলেন
অভিনয়ের পাশাপাশি বাবার প্রতিষ্ঠিত নবকেতন ফিল্মস-এর দায়িত্বও সামলাতেন সুনীল আনন্দ। এই প্রযোজনা সংস্থার শেষ ছবি ছিল ‘চার্জশিট’, যেখানে মুখ্য ভূমিকায় ছিলেন দেব আনন্দ। ছবিটি ২০১১ সালের সেপ্টেম্বরে মুক্তি পায়। একই বছরের ডিসেম্বর মাসে প্রয়াত হন দেব আনন্দ।
সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধার্ঘ্য
সুনীল আনন্দের প্রয়াণে পরিবারের এক সদস্য ইনস্টাগ্রামে আবেগঘন বার্তা পোস্ট করে তাঁকে শ্রদ্ধা জানান। সেই পোস্টে দেব আনন্দকে ভারতীয় সিনেমার অন্যতম জনপ্রিয় ও কিংবদন্তি অভিনেতা হিসেবে স্মরণ করা হয়। পাশাপাশি উল্লেখ করা হয়, নবকেতন ব্যানারের ছবিগুলিতে বাবার অন্যতম ভরসার মানুষ ছিলেন সুনীল আনন্দ। তাঁর আত্মার শান্তি কামনা করে পরিবারের পক্ষ থেকে শেষ শ্রদ্ধাও জানানো হয়েছে। (Suneil Anand Death)
আরও পড়ুন :- কফির ‘কেমিস্ট্রি’ থেকে প্রেমের ইঙ্গিত! রণবীরের উত্তরেই জমে গেল নেট দুনিয়া













It’s in point of fact a great and useful piece of information. I’m glad that you shared this useful info with us. Please stay us informed like this. Thanks for sharing.