রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

কনসার্টের মঞ্চেই বাগদানের ঘোষণা, অনুরাগীদের সঙ্গে জীবনসঙ্গীকে পরিচয় করালেন ধুরন্ধর খ্যাত গায়িকা

Published on: July 12, 2026
Jasmine Sandals Engagement
---Advertisement---

প্রিয় গায়িকার কনসার্টে গান শুনতে গিয়েছিলেন অনুরাগীরা। কিন্তু গানের সঙ্গে এবার সুখবর দিলেন জনপ্রিয় পাঞ্জাবি গায়িকা জ্যাসমিন স্যান্ডলাস। শনিবার দিল্লিতে লাইভ কনসার্ট চলাকালীন হাজার হাজার দর্শকের সামনে তিনি জানিয়ে দিলেন, তাঁর বাগদান হয়ে গেছে। মঞ্চে নিজের হবু স্বামী শেখর চৌধরীকে ডেকে এনে এই বিশেষ মুহূর্তটি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন তিনি।

শনিবার দিল্লির যশোভূমি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত কনসার্টে আচমকাই শেখরকে মঞ্চে ডাকেন জ্যাসমিন। এরপর নিজের বাগদানের আঙটি দেখিয়ে উচ্ছ্বাসের সঙ্গে বলেন, “এই সেই মানুষ, যিনি আমার আঙুলে আঙটি পরিয়েছেন। এ-ই আমার মানুষ।” কথাটি বলেই তিনি ছুটে গিয়ে শেখরকে জড়িয়ে ধরেন। দর্শকদের করতালি ও উচ্ছ্বাসের মধ্যেই এই জুটি জ্যাসমিনের জনপ্রিয় গান ‘লাভাঁ’ (Laavan)-এর তালে একসঙ্গে নাচেন। (Jasmine Sandals Engagement)

উল্লেখ্য, এই কনসার্ট দিয়েই শুরু হয়েছে জ্যাসমিন স্যান্ডলাসের ‘দ্য ড্রিম গার্ল ইন্ডিয়া ট্যুর’। এদিন অনুষ্ঠানে তিনি একের পর এক জনপ্রিয় গান পরিবেশন করেন। তালিকায় ছিল ‘তারাস’ (Taras), ‘ইলিগ্যাল ওয়েপন’ (Illegal Weapon), ‘লাভাঁ’ (Laavan), ‘পাঞ্জেবা’ (Panjeba), ‘সিপ সিপ’ (Sip Sip)-এর পাশাপাশি ‘ধুরন্ধর’ এর গান ‘শরারত’ (Shararat) এবং ‘জাইয়ে সাজনা’ (Jaiye Sajna)। এই সফরের পরবর্তী কনসার্ট হবে ১৮ জুলাই মুম্বইতে, ২৫ জুলাই বেঙ্গালুরু এবং ২৯ আগস্ট চণ্ডীগড়ে।

জ্যাসমিন স্যান্ডলাসের জন্ম পাঞ্জাবের জলন্ধরে। পরে তিনি পরিবারের সঙ্গে আমেরিকার ক্যালিফোর্নিয়ার স্টকটন শহরে বড় হন। ২০০৭ সালে ‘মুস্কান’ (Muskan) গান দিয়ে সঙ্গীতজগতে আত্মপ্রকাশ করেন। এরপর তাঁর নিজস্ব অ্যালবাম ‘গুলাবি’ (Gulabi) এবং “What’s In A Name” তাঁকে আলাদা পরিচিতি এনে দেয়।

বন্ধুর বিয়েতে সিল্কের শাড়িতে নজর কাড়লেন আলিয়া, আধুনিক ড্রেপিংয়ে ঐতিহ্যের ছোঁয়া

বলিউডে তাঁর বড় ব্রেক আসে সালমান খান অভিনীত ‘কিক’ ছবির সুপারহিট গান ‘ইয়ার না মিলে’ (Yaar Na Miley)-এর মাধ্যমে। গানটি হানি সিং-এর সঙ্গে গেয়েছিলেন তিনি। তবে এই সাফল্যের সময়ই জীবনের সবচেয়ে বড় ধাক্কা আসে। এক সাক্ষাৎকারে জ্যাসমিন জানিয়েছিলেন, ওই সময়ই তিনি তাঁর বাবাকে হারান। সম্প্রতি একটি পডকাস্টে এসে বাবার কথা ওঠায় গায়িকা বলেছিলেন, আজও সেই শূন্যতা কাটিয়ে উঠতে পারেননি তিনি। সাফল্যের মুহূর্তগুলো বাবার সঙ্গে ভাগ করে নিতে না পারার কষ্ট আজও তাড়া করে তাঁকে। (Jasmine Sandals Engagement)

সম্প্রতি জ্যাসমিনের গাওয়া ‘মুঞ্জ্যা’ ছবির ‘তারাস’, ‘ধুরন্ধর’-এর ‘শরারত’ এবং ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর ‘জাইয়ে সাজনা’ গানও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। আর এবার ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায় শুরু করার খবর জানিয়ে অনুরাগীদের আরও একবার চমকে দিলেন এই জনপ্রিয় গায়িকা।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment