স্টেজ ফোর মেটাস্ট্যাটিক ক্যানসারকে হারিয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন অভিনেত্রী সোনালি বেন্দ্রে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, সুস্থ থাকতে নিয়মিত শরীরচর্চার পাশাপাশি কঠোর ইন্টারমিটেন্ট ফাস্টিংও মেনে চলেন তিনি । তাঁর কথায়, তিনি প্রতিদিন ১৮ থেকে ২০ ঘণ্টা উপবাস করেন এবং দিনে মাত্র দেড় বেলার খাবার খান। তবে ক্যানসারজয়ী একজন মানুষের জন্য এমন দীর্ঘ সময় উপবাস কতটা নিরাপদ, তা নিয়ে প্রশ্ন তুলেছেন চিকিৎসকরাও। (Sonali Bendre)
টানা দীর্ঘ সময় না খেয়ে থাকার বিষয়ে তালেগাঁওয়ের TGH অনকো লাইফ ক্যানসার সেন্টার-এর কনসালট্যান্ট রেডিয়েশন অনকোলজিস্ট ডা. জ্যোতি মেহতা বলেন, সুস্থ মানুষের ক্ষেত্রে ইন্টারমিটেন্ট ফাস্টিং ওজন নিয়ন্ত্রণ, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ এবং শরীরের প্রদাহ কমাতে কিছুটা উপকার করতে পারে। কিন্তু ক্যানসার থেকে সুস্থ হওয়া রোগীদের ক্ষেত্রে একই নিয়ম সবার জন্য প্রযোজ্য নয়। তাঁদের শরীরের পুষ্টির চাহিদা, চিকিৎসার ইতিহাস ও শারীরিক অবস্থার কথা মাথায় রেখেই খাদ্যাভ্যাস ঠিক করা উচিত। (Sonali Bendre)
এদিকে বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করে সোনালি দেখিয়েছেন তাঁর ব্যস্ত দিনের ঝলক। ভিডিয়োতে দেখা যায়, সারাদিনের কাজের ফাঁকে একাধিকবার কফির উপরই ভরসা করছেন অভিনেত্রী। কখনও খাবারের বিরতি, কখনও আবার কয়েক ঘণ্টা পর আরেক কাপ কফি—এইভাবেই কাটছে তাঁর ব্যস্ত দিন। ভিডিয়োর ক্যাপশনে তিনি লেখেন, “কফির শক্তিতে চলছে আজকের ব্যস্ত ব্যস্ত দিন! ” ভিডিয়ো র শুরুতেই তাঁকে বলতে শোনা যায়, “আমার কফি দরকার।” (Sonali Bendre)
অন্যদিকে, অভিনয়ের দিক থেকেও সম্প্রতি ওয়েব সিরিজ ‘Raakh’-এ নজর কেড়েছেন সোনালি। সিরিজ মুক্তির পর তিনি জানান, অসাধারণ চিত্রনাট্যের জন্য সেটে পৌঁছনোর আগেই তাঁর কাজের অর্ধেকের বেশি সহজ হয়ে গিয়েছিল। একইসঙ্গে তিনি বলেন, এখন আগের মতো সংলাপ সহজে মুখস্থ রাখতে পারেন না, তাই সংলাপ কম থাকাটা তাঁর কাছে কিছুটা স্বস্তির ছিল। তবে সংলাপ কম থাকায় চরিত্রটিকে আরও গভীরভাবে নিজের মধ্যে ধারণ করতে হয়েছিল, আর সেই কারণেই শুটিং শেষ হওয়ার পরও অনেক সময় চরিত্রটির আবেগ তিনি বাড়ি পর্যন্ত বয়ে নিয়ে যেতেন। তাঁর কথায়, সেই অভিজ্ঞতা কখনও কখনও বেশ ভয়ও ধরিয়ে দিত। (Sonali Bendre)
আরও পড়ুন :- স্বপ্নপূরণ করতে ইচ্ছা করে IIT-তে ফেল, ঋষভের কাণ্ডে হতবাক নেটদুনিয়া













Hello there, I found your blog by way of Google even as searching for a comparable topic, your site got here up, it seems to be good. I have bookmarked it in my google bookmarks.