রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

‘তরুণ হৃতিক রোশনের মতো দেখতে বলেই কঙ্গনার নিশানায়!’ পাল্টা খোঁচা সৌরভ দাসের

Published on: July 30, 2026
---Advertisement---

BJP সাংসদ ও অভিনেত্রী কঙ্গনা রানাউত এবং ককরোচ জনতা পার্টি (CJP)-র মুখপাত্র সৌরভ দাসের বাকযুদ্ধ ক্রমশই চর্চার কেন্দ্রে উঠে এসেছে। কয়েক দিন আগে Instagram এ সৌরভকে ‘অকর্মণ্য’ ও ‘বেকার’ বলে কটাক্ষ করেছিলেন কঙ্গনা। সেই মন্তব্যেরই এবার জবাব দিলেন সৌরভ। এক সাক্ষাৎকারে তিনি জানান, ব্যক্তিগতভাবে কঙ্গনার বিরুদ্ধে তাঁর কোনও বিদ্বেষ নেই। তবে মতের অমিল থাকলেও আলোচনায় শালীনতা বজায় রাখা জরুরি বলেই তাঁর বিশ্বাস। (Kangana Saurav Controversy)

‘আমাকে দেখে তরুণ হৃতিক রোশনের মতো লাগে’

সাংবাদিক বরখা দত্তের ‘মোজো স্টোরি’ অনুষ্ঠানে সৌরভ বলেন, কঙ্গনা কেন তাঁকে ব্যক্তিগতভাবে আক্রমণ করছেন, তা নিয়ে তাঁর বন্ধুরাও বিস্মিত। হাস্যরসের সুরে তিনি বলেন, এক বন্ধু মজা করে বলেছে, “হয়তো আমাকে দেখে তরুণ হৃতিক রোশনের মতো লাগে বলেই কঙ্গনা আমার পিছনে লেগেছেন।” (Kangana Saurav Controversy)

এই মন্তব্যের মাধ্যমে ২০১৬ সালে কঙ্গনা রানাউত ও অভিনেতা হৃতিক রোশনের বহুচর্চিত বিতর্কের দিকেই ইঙ্গিত করেছেন বলে মনে করা হচ্ছে। সেই সময় কঙ্গনা এক সাক্ষাৎকারে হৃতিককে তাঁর ‘সিলি এক্স’ বলে উল্লেখ করেছিলেন। যদিও হৃতিক সেই দাবি অস্বীকার করেন। পরে বিষয়টি বলিউডের অন্যতম বড় বিতর্কে পরিণত হয়। (Kangana Saurav Controversy)

‘অপমান নয়, আলোচনাই সমাধান’

সাক্ষাৎকারে সৌরভ বলেন, দেশে এখন আলোচনা ও মতবিনিময়ের জায়গা ক্রমশ কমে যাচ্ছে। তাঁর কথায়, মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু তা ব্যক্তিগত আক্রমণে পৌঁছানো উচিত নয়। তিনি বলেন, সকলের সঙ্গে ‘মর্যাদা’ বজায় রেখে কথা বলা প্রয়োজন।

একই সঙ্গে কঙ্গনার সাম্প্রতিক ‘Gen Z’ আন্দোলনকারীদের নিয়ে করা মন্তব্যেরও সমালোচনা করেন সৌরভ। তাঁর দাবি, দেশের ভবিষ্যৎ প্রজন্ম সম্পর্কে মন্তব্য করার সময় জননেতা বা জনপ্রতিনিধিদের আরও দায়িত্বশীল হওয়া উচিত। তরুণদের অসম্মান করে মন্তব্য করা উচিত নয় বলেও তিনি জানান।

কফির আমন্ত্রণ পেলে কঙ্গনার সঙ্গে দেখা করবেন কি না, সেই প্রশ্নের উত্তরে সৌরভ বলেন, BJP নেতা বা কঙ্গনা— কারও প্রতিই তাঁর ব্যক্তিগত বিদ্বেষ নেই। বরং অপমানের বদলে সংলাপেই তিনি বিশ্বাসী। (Kangana Saurav Controversy)

কী বলেছিলেন কঙ্গনা?

এর আগে কঙ্গনা রানাউত ইনস্টাগ্রামে সৌরভকে নিশানা করে লেখেন, গুগলে খুঁজে দেখেছেন সৌরভের বয়স ২৮ বছর। সেই বয়সে নিজেকে ছাত্র দাবি করা তাঁর কাছে বিস্ময়কর। পাশাপাশি তিনি দাবি করেন, ওই বয়সে তাঁর ঝুলিতে দু’টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ছিল।

কঙ্গনার আরও দাবি, মাত্র দু’বছর রাজনীতিতে থাকলেও গত দুই দশক ধরে তিনি জনজীবনের পরিচিত মুখ। অভিনয়, চলচ্চিত্র নির্মাণ, প্রযোজনা, চিত্রনাট্য লেখা এবং ব্যবসা— একাধিক দায়িত্ব সামলাতে হয় তাঁকে। সেই কারণেই ব্যস্ততা কী, তা সৌরভের মতো ‘অকর্মণ্য’ ও ‘বেকার’ ব্যক্তি বুঝবেন না বলেও কটাক্ষ করেন তিনি। এমনকি কোনও দক্ষতা অর্জন করে জীবন শুরু করার পরামর্শও দেন অভিনেত্রী-সাংসদ। (Kangana Saurav Controversy)

শুধু সৌরভ নন, GEN যে আন্দোলনকারীদেরও কড়া ভাষায় আক্রমণ করেছিলেন কঙ্গনা। তাঁদের ‘Generation Gutter’ বলে উল্লেখ করে প্রতিবাদী ভিডিয়োগুলিকে ‘বমি উদ্রেককারী’ বলেও মন্তব্য করেছিলেন তিনি। (Kangana Saurav Controversy)

আরও পড়ুন :- তাঁর নামে সমাজ মাধ্যমে পোস্ট, তীব্র প্রতিবাদ অভিনেত্রী কঙ্গনা রানাউতের, কী ছিলো সেই পোস্টে ?


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “‘তরুণ হৃতিক রোশনের মতো দেখতে বলেই কঙ্গনার নিশানায়!’ পাল্টা খোঁচা সৌরভ দাসের”

  1. Can I just say what a relief to find someone who actually knows what theyre talking about on the internet. You definitely know how to bring an issue to light and make it important. More people need to read this and understand this side of the story. I cant believe youre not more popular because you definitely have the gift.

    Reply

Leave a Comment