---Advertisement---

বিহারের গ্রামে লাঠিচার্জের শিকার পঙ্কজ ত্রিপাঠীর ভাই, তদন্তে পুলিশ

June 22, 2026 1:51 PM
---Advertisement---

বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর পরিবারকে ঘিরে চাঞ্চল্যকর ঘটনা সামনে এল বিহারের গোপালগঞ্জ জেলায়। গ্রামে জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে অভিনেতার বড় ভাই বিজেন্দ্রনাথ তিওয়ারি উপরে হামলা হয়েছে বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে ত্রিপাঠী পরিবারের পৈতৃক গ্রামে। অভিযোগ, দীর্ঘদিনের জমি নিয়ে বিবাদের জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং সেই সময় কয়েকজন ব্যক্তি বিজেন্দ্রনাথ তিওয়ারির উপর লাঠি ও ডান্ডা নিয়ে চড়াও হয়। (Pankaj Tripathi)

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হামলায় গুরুতর জখম হন বিজেন্দ্রনাথ। ঘটনার পরপরই তাঁকে উদ্ধার করে গোপালগঞ্জ মডেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁর শারীরিক অবস্থার কথা বিবেচনা করে উন্নত চিকিৎসার জন্য পাটনার এক হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তাঁর চিকিৎসা চলছে এবং চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থার উপর নজর রাখছেন। (Pankaj Tripathi)

ঘটনার খবর পাওয়ার পরই তদন্তে নেমেছে পুলিশ। ইতিমধ্যেই এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি হামলায় জড়িত অন্যান্য ব্যক্তিদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে। (Pankaj Tripathi)

এই ঘটনা বিশেষভাবে আলোচনায় এসেছে কারণ বিজেন্দ্রনাথ তিওয়ারি জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর ভাই। বিহারের মাটির সঙ্গে গভীর সম্পর্কের কথা বহুবার প্রকাশ্যে বলেছেন পঙ্কজ। তবে এই ঘটনার পর এখনও পর্যন্ত অভিনেতা বা তাঁর পরিবারের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সামনে আসেনি।

এদিকে ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও প্রতিক্রিয়া দেখা গিয়েছে। রাষ্ট্রীয় জনতা দলের (RJD) সাংসদ মনোজ ঝা বলেন, “পঙ্কজ ত্রিপাঠীর ভাই আক্রান্ত হওয়ায় বিষয়টি খবরের শিরোনামে এসেছে, কারণ তিনি একজন বিশিষ্ট ব্যক্তির পরিবারের সদস্য। কিন্তু বিহারের বহু সাধারণ পরিবার প্রতিদিন নিরাপত্তাহীনতার মধ্যে জীবন কাটাচ্ছে।” অন্যদিকে জনতা দল (U) এর জাতীয় মুখপাত্র রাজীব রঞ্জন দাবি করেছেন, “অপরাধীদের কোনওভাবেই রেয়াত করা হবে না। বিহারে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবেই।” তদন্ত এগোনোর সঙ্গে সঙ্গে এই ঘটনায় আরও তথ্য সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে। (Pankaj Tripathi)

কানাডার বাড়িতে গুলিচালনার ঘটনায় নীরবতা ভাঙলেন গিপ্পি গ্রেওয়াল, জানালেন চাঞ্চল্যকর তথ্য


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

1 thought on “বিহারের গ্রামে লাঠিচার্জের শিকার পঙ্কজ ত্রিপাঠীর ভাই, তদন্তে পুলিশ”

Leave a Comment