বলিউড ও দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা প্রদীপ রাওয়াত আর নেই। মঙ্গলবার সন্ধ্যায় ৭৪ বছর বয়সে তাঁর মৃত্যু হয়েছে। দীর্ঘদিন রক্তের ক্যানসারের সঙ্গে লড়াই করার পর ভিওয়ান্ডির একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আজ, বুধবার মুম্বইয়ে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। এই খবর নিশ্চিত করেছেন লগান ছবিতে তাঁর সহ-অভিনেতা যশপাল শর্মা। (Pradeep Rawat Death)
প্রদীপ রাওয়াতের ম্যানেজার সিদ্ধার্থ তিওয়ারি জানান, গত পাঁচ বছর ধরে তিনি রক্তের ক্যানসারে ভুগছিলেন। চার বছর আগে চিকিৎসায় সুস্থ হয়ে উঠলেও প্রায় দেড় মাস আগে আবার ক্যানসার ধরা পড়ে। গত এক মাস ধরে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে তাঁর মৃত্যু হয়। শেষ কয়েক দিনে তাঁর শরীরে প্লেটলেটের মাত্রা দ্রুত কমে যাওয়ায় অবস্থার অবনতি হয়। (Pradeep Rawat Death)
শোকের ছায়া চলচ্চিত্র জগতে
অভিনেতার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন যশপাল শর্মা। সামাজিক মাধ্যমে তিনি প্রদীপ রাওয়াতকে স্মরণ করে শ্রদ্ধা জানান। অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনও এক বিবৃতিতে জানায়, খলনায়কের চরিত্রে তাঁর শক্তিশালী অভিনয় এবং ভারতীয় সিনেমায় তাঁর অবদান দীর্ঘদিন মনে রাখা হবে। (Pradeep Rawat Death)
চার দশকের বেশি অভিনয়ের পথচলা
১৯৫২ সালের ২১ জানুয়ারি মধ্যপ্রদেশে জন্ম প্রদীপ রাওয়াতের। মেরি জং ছবির মাধ্যমে তাঁর অভিনয় জীবন শুরু হয়। পরে বি.আর. চোপড়ার মহাভারত ধারাবাহিকে অশ্বত্থামার চরিত্রে অভিনয় করে তিনি জনপ্রিয়তা পান। সরফরোশ, লগান, গজনি, দ্য হিরো: লাভ স্টোরি অব আ স্পাই, সিং ইজ ব্লিং, টাইগার জিন্দা হ্যায় এবং ছাভা-সহ একাধিক ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত হয়। তেলুগু, তামিল, কন্নড় ও মালয়ালম চলচ্চিত্রেও তিনি সমান সাফল্য অর্জন করেন। এস.এস. রাজামৌলির সায়ে ছবিতে তাঁর অভিনয় বিশেষভাবে দর্শকদের নজর কেড়েছিল।
প্রদীপ রাওয়াতের পরিবারে রয়েছেন তাঁর স্ত্রী কল্যাণী রাওয়াত এবং ছেলে বিক্রমাদিত্য। চার দশকেরও বেশি সময়ের অভিনয় জীবনের স্মৃতি রেখে বিদায় নিলেন ভারতীয় সিনেমার এই বর্ষীয়ান অভিনেতা। (Pradeep Rawat Death)
আরও পড়ুন :-৭ হাজার মুক্তো, ৬০০ ঘণ্টার পরিশ্রম! সামনে এল ঐশ্বর্যার ‘কান’ লুক












1 thought on “‘মহাভারত’ থেকে ‘গজনি’, প্রয়াত অভিনেতা প্রদীপ রাওয়াতের আজ শেষকৃত্য”