ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Rahul Arunoday Banerjee: রাহুলের মৃত্যুতে রহস্য! বিস্ফোরক অভিনেতা অরিত্র দত্ত বণিক

Rahul Arunoday Banerjee
---Advertisement---

তালসারিতে জলে ডুবে আকস্মিক মৃত্যু অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু কী হয়েছিল তখন ? হঠাৎ জলে নেমে মৃত্যু হল কেন রাহুলের? একাধিক প্রশ্নের আবহে এবার বিস্ফোরক রাহুলের সহ-অভিনেতা অরিত্র দত্ত বণিক।

মাত্র ৪৩ বছর বয়সে অভিনেতা ও লেখক রাহুল বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee) মৃত্যু কেউ মেনে নিতে পারছেন না। এই মৃত্যু কি স্বাভাবিক? নাকি আছে কোনও রহস্য লুকিয়ে রয়েছে ? – তা নিয়ে প্রশ্ন উঠেছে। শুটিংয়ে গিয়ে আচমকা প্রয়াণ অভিনেতার। কিন্তু কী হয়েছিল তখন? হঠাৎ জলে নেমে মৃত্যু হল কেন রাহুলের? একাধিক প্রশ্নের আবহে এবার বিস্ফোরক রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের সহ-অভিনেতা অরিত্র দত্ত বণিক। তিনি রাহুলের প্রথম হিট সিনেমা ‘চিরদিনই তুমি যে আমার’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন। এমনকি রাহুলের সঙ্গে পারিবারিক সম্পর্ক ছিল অরিত্রর। একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অরিত্র বলেন, ‘আমি এই ঘটনায় চমকে গেছি। ভাবতেই পারছি না এটা কীভাবে ঘটল! রাহুলদা আমার শিক্ষাগুরু। পরিণত বয়সে অভিনয়ের শিক্ষা পেয়েছি। তাঁর সঙ্গে আমার দাদা, ভাইয়ের সম্পর্ক। যখন এই ঘটনা শুনলাম, আমার আগে যিনি কেঁদেছেন তিনি আমার মা।’

কান্নাভেজা গলায় অরিত্রর প্রশ্ন, ‘একটা এত বড় শুটিং ইউনিট। বহু মানুষ। তার মধ্যে এভাবে একটা ঘটনা ঘটে গেল। কেউ কিছু করতে পারলেন না ! কেন এক শতাংশও সুযোগ পাওয়া গেল না তাঁকে বাঁচানোর। গাফিলতি কেন ছিল ? পর্যাপ্ত ব্যবস্থা ছিল না কেন ?’ অভিনেতার কথায়, ‘এই মৃত্যুতে অন্য কোনও কারণ রয়েছে কিনা সেটা ময়নাতদন্ত, পুলিশি তদন্তে স্পষ্ট হবে। আমি এখনই বলছি না, তেমন কিছু ছিল। কিন্তু তাঁকে কেন বাঁচানো গেল না, কেউ কেন কিছু করতে পারলেন না এটা ভাবাচ্ছে। ইন্ডাস্ট্রিতে শিল্পীদের নিরাপত্তা আছে কিনা, এটাও দেখা প্রয়োজন।’ তাহলে কি জুবিন গর্গের মতো রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee) মৃত্যুতেও অন্য কারণ থাকতে পারে? প্রশ্নের উত্তরে অরিত্র বলছেন, ‘সেটা নয়। তবে পুলিশ তদন্ত করুক। এর উপযুক্ত তদন্ত প্রয়োজন।’


Follow Hindustan News Point Channel on WhatsApp

Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now