বলিউড সুপারস্টার শাহরুখ খানের (Shah Rukh Khan) আসন্ন বহু প্রতীক্ষিত অ্যাকশন-থ্রিলার ‘কিং’ (King) সিনেমার বাজেট ছাড়িয়ে গিয়েছে ৪৫০ কোটি টাকা । এটিই তাঁর ক্যারিয়ারের সবচেয়ে ব্যয়বহুল ছবি হতে চলেছে। এই নিয়েই সমালোচনার ঝড় উঠতেই, এই দাবিকে সরাসরি “মিথ্যে” (False) বলে উড়িয়ে দিলেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ (Siddharth Anand)। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-হ্যান্ডলে মাত্র একটি শব্দের পোস্টের এই গুঞ্জনকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে নাকচ করেন পরিচালক (shah rukh khan)।
‘কিং’ সিনেমার বাজেট বিতর্ক
বিভিন্ন সাংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে, বড় পরিসরে অ্যাকশন দৃশ্য ও বিশ্বমানের ভিএফএক্স (VFX) যুক্ত করার কারণে ছবিটির বাজেট বেড়ে ৪৫০ কোটি টাকা (অভিনেতাদের পারিশ্রমিক ও প্রচার খরচ ব্যতীত) ছাড়িয়েছে (shah rukh khan)।
এই খবর প্রকাশ্যে আসার পরই পরিচালক সিদ্ধার্থ আনন্দ সামাজিক মাধ্যমে সরাসরি কোনও মন্তব্য না করলেও, একটি রহস্যময় পোস্টের মাধ্যমে বুঝিয়ে দিলেন, এই তথ্য সম্পূর্ণ ভুল। এর আগে ট্রেড রিপোর্ট ও অন্যান্য সূত্র থেকে জানা গিয়েছিল যে, শাহরুখের প্রযোজনা সংস্থা Red Chillies Entertainment-এর ব্যানারে নির্মিত এই অ্যাকশন থ্রিলারের বাজেট ৩৫০ থেকে ৪০০ কোটি টাকার আশেপাশে হতে পারে।
ছবিতে শাহরুখ খানের পাশাপাশি তাঁর মেয়ে সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, অনিল কাপুর, রানি মুখোপাধ্যায় এবং জ্যাকি শ্রফকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে।
২০২৫ সালের মে মাস থেকে এই ছবির শুটিং শুরু হয়েছে। ২০২৬ সালের আগস্ট মাসের মধ্যে শুটিং সম্পূর্ণ শেষ করার পরিকল্পনায় রয়েছেন পরিচালক। ইতিমধ্যেই পোল্যান্ড, কেপটাউনসহ একাধিক আন্তর্জাতিক লোকেশনে ১৫০ দিনেরও বেশি সময় ধরে এর শুটিং চলেছে। চলতি বছরেই বড়দিনের আগে ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।
আরও পড়ুন :- ‘অন্ধকারকে চ্যালেঞ্জ করছি’, Zee5 থেকে সতলাজ সরানো নিয়ে মুখ খুললেন দিলজিৎ













1 thought on “শাহরুখের ক্যারিয়ারের সবচেয়ে ব্যয়বহুল ছবি ‘কিং’? কী বললেন পরিচালক?”