রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

লন্ডনে সোনাম-আনন্দের নতুন সম্পত্তি, শুধু গৃহকর্মীদের থাকার জন্যই ৫১ কোটির ফ্ল্যাট

Sonam Anand New Property
---Advertisement---

২৭০ কোটির বিলাসবহুল বাড়ির পর এবার লন্ডনে একসঙ্গে ৫ টি ফ্ল্যাট কিনলেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর এবং তাঁর স্বামী ব্যবসায়ী আনন্দ আহুজা। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, লন্ডনের অভিজাত এলাকা নটিং হিলে নিজেদের বিলাসবহুল বাড়ির কাছেই তাঁরা ওই পাঁচটি ফ্ল্যাট কিনেছেন তবে এই ফ্ল্যাটগুলিকে তাঁদের গৃহকর্মীদের থাকার জায়গা বা ‘স্টাফ কোয়ার্টার’ হিসেবে ব্যবহার করা হবে। (Sonam-Anand New Property)

সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম ‘ডেইলি মেল’-এর রিপোর্টে অনুযায়ী, কয়েক বছর আগেই নটিং হিল এলাকায় প্রায় ২৭০ কোটি টাকার একটি বিশাল প্রাসাদোপম বাড়ি কিনেছিলেন এই দম্পতি। সেই বাড়ির সংস্কারের কাজও চলছে জোরকদমে। নতুন করে বেসমেন্ট, সুইমিং পুল থেকে শুরু করে ভূগর্ভস্থ বাস্কেটবল কোর্ট করার পরিকল্পনা পর্যন্ত রয়েছে। আর এবার সেই বাড়ির পাশের একটি অ্যাপার্টমেন্টে মোট পাঁচটি ফ্ল্যাট কিনেছেন তারকা দম্পতি। সব মিলিয়ে এই সম্পত্তির মূল্য ভারতীয় মুদ্রায় প্রায় ৫১ কোটি টাকার কাছাকাছি।

এই খবর সামনে আসতেই স্থানীয় বাসিন্দাদের একাংশের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। তাঁদের অভিযোগ, আবাসিক ফ্ল্যাটগুলিকে কর্মচারীদের থাকার জায়গায় বদলে ফেলা হলে এলাকার পরিবেশ এবং বিল্ডিংয়ের স্বাভাবিক জীবনযাত্রা প্রভাবিত হতে পারে। কেউ কেউ আবার অভিযোগ করেছেন, ওই দম্পতি নাকি ধীরে ধীরে পুরো বিল্ডিংয়ের উপর প্রভাব বাড়ানোর চেষ্টা করছেন যাতে ভবিষ্যতে তাদের বাড়ি সংলগ্ন কোনও নির্মাণ বা সংস্কারের কাজে সহজেই অনুমোদন করানো যায়। (Sonam-Anand New Property)

অন্যদিকে, কয়েকজন বাসিন্দা আবার এই বিতর্কের বিরোধিতাও করেছেন। তাঁদের বক্তব্য, ‘স্টাফ কোয়ার্টার’ বা ‘সার্ভেন্টস কোয়ার্টার’ শব্দ ব্যবহার করাটাই বিদ্বেষমূলক। তাঁদের দাবি, নটিং হিলের বহু ধনী পরিবারই কর্মচারী রাখেন, কিন্তু শুধুমাত্র ভারতীয় হওয়ার কারণেই সোনম-আনন্দকে আলাদা করে নিশানা করা হচ্ছে। যদিও এই বিতর্ক নিয়ে দম্পতির পক্ষ থেকে এখনোও কোনও প্রতিক্রিয়া মেলেনি।

দূর থেকে দেখা থেকে একফ্রেমে ছবি, ‘কান’-এ স্বপ্ন সত্যি আদিত্যর, কে এই আদিত্য ?

উল্লেখ্য, ২০২৩ সালে সোনাম এবং আনন্দ তাঁদের এই বিলাসবহুল বাড়ি নির্মাণ করে পাকাপাকিভাবে লন্ডনে থাকা শুরু করেন। বর্তমানে তাঁরা তাঁদের দুই ছেলেকে নিয়ে লন্ডনেই থাকেন। এই আবহে বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা দম্পতির এই সম্পত্তি কেনা ঘিরে তৈরি হওয়া বিতর্ক এখন সোশ্যাল মিডিয়া থেকে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সব ক্ষেত্রেই চর্চার বিষয় হয়ে উঠেছে। (Sonam-Anand New Property)


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment