---Advertisement---
lifezone nursing home

৬০ বছর বয়সে ভালোবাসার খোঁজ! ৭৫ দিনের মাথায় বিয়ে সারলেন ‘লগান’ খ্যাত অভিনেত্রী সুহাসিনী মুলে

June 18, 2026 6:13 PM
suhasini Mulay
---Advertisement---

ভালোবাসা বয়স মানে না। ভালোবাসা লাগা,ভালোবাসা যেকোনও বয়সেই হতে পারে। ঠিক তেমনই সমাজের মূল স্রোতের বিপরীতে হাঁটলেন,বলিউডের প্রবীণ অভিনেত্রী সুহাসিনী মুলে (suhasini Mulay)। মাত্র ৭৫ দিনের পরিচয়ে ৬০ বছর বয়সে বিয়ে সারলেন ‘লগান’ খ্যাত অভিনেত্রী সুহাসিনী মুলে। জীবনের নতুন অধ্যায় শুরু করলেন তিনি।

‘লগান’, ‘যোধা আকবর’-সহ একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন। জীবনে প্রেম আসলেও বিয়ের সিদ্ধান্ত তিনি কখনও নেননি।

তাঁর কথায়, তিনি শুধুমাত্র সমাজের চাপে বিয়ে করতে চাননি। বরং তিনি এমন একজন জীবনসঙ্গীর খোঁজে ছিলেন, যাঁর সঙ্গে সমান মর্যাদা, পারস্পরিক শ্রদ্ধা এবং মানসিক বোঝাপড়া থাকবে। অনেকেই ভেবেছিলেন তিনি হয়তো আর বিয়েই করবেন না। কিন্তু তাঁদের সেই ভাবনাকে মিথ্যে প্রমাণিত করলেন।

এক সময় অভিনয়ের সূত্রে ফেসবুকে অ্যাকাউন্ট খুলেছিলেন সুহাসিনী (suhasini Mulay)। সেখানেই একদিন তাঁর নজরে আসে বিজ্ঞানী অতুল গুর্তুর প্রোফাইল। অতুল তখন আন্তর্জাতিক মানের বৈজ্ঞানিক গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন। বিজ্ঞান বিষয়ে আগ্রহ থাকায় কৌতূহলবশত তাঁকে একটি বার্তা পাঠান অভিনেত্রী। সেখান থেকেই শুরু হয় কথোপকথন।

তারপর বিজ্ঞান নিয়ে আলোচনা সেই আলোচনা থেকেই বন্ধুত্ব। নানা অভিজ্ঞতা ভাগ করে নেওয়া। তবে এত সহজে বিশ্বাস করতে রাজি ছিলেন না সুহাসিনী। তিনি নিশ্চিত হতে চেয়েছিলেন যে অনলাইনে পরিচিত মানুষটি সত্যিই বাস্তবে সেই মানুষ কিনা।

অবশেষে দীপাবলির পর তাঁদের প্রথম সাক্ষাৎ হয়। আর সেই সাক্ষাৎই বদলে দেয় সবকিছু। সুহাসিনী জানান, বিয়ের আগে তিনি নিজের জন্য কিছু শর্ত ঠিক করেছিলেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল সমতার মূল্যবোধ। তিনি এমন কাউকে চেয়েছিলেন, যিনি নারী-পুরুষের সমান অধিকারে বিশ্বাস করেন, অন্যের জীবনযাপন নিয়ে বিচার না করেন এবং মতের ভিন্নতাকে সম্মান করতে জানেন।

অবশেষে নভেম্বরের শেষে প্রথম সাক্ষাৎ, আর পরের বছরের ১৬ জানুয়ারিতে তাঁদের বিয়ে হয়। এই সিদ্ধান্তে অবাক হয়েছিলেন অনেকেই, এমনকি তাঁর পরিবারও।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment