‘Rise and Fall’ সিজন ২-এর সঞ্চালকের ভূমিকায় এবার থাকছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র সেওয়াগ। গত সিজনে যেই দায়িত্বে ছিলেন ‘Shark Tank India’-র প্রাক্তন বিচারক অশনীর গ্রোভার, এবার তাঁর জায়গায় দেখা যাবে সেওয়াগকে। শুক্রবার, ১১ সেপ্টেম্বর প্রকাশ্যে এসেছে শোয়ের ট্রেলার। তবে এখনও নতুন সিজন কবে থেকে দেখা যাবে, তা জানানো হয়নি। (Rise and Fall Season 2)
প্রথমবার রিয়্যালিটি শোয়ের সঞ্চালনায় সেওয়াগ
ব্রিটিশ রিয়্যালিটি শো ‘Rise and Fall’-এর আদলে তৈরি হয়েছে এই অনুষ্ঠান। ‘Amazon MX Player’-এ সম্প্রচারিত হবে দ্বিতীয় সিজন। ক্রিকেট মাঠে আগ্রাসী ব্যাটিংয়ের পাশাপাশি রসবোধ এবং সরাসরি কথা বলার জন্য পরিচিত সেওয়াগ। এবার সেই মেজাজেই রিয়্যালিটি শোয়ের সঞ্চালনায় তাঁকে দেখা যাবে। এটি তাঁর প্রথম রিয়্যালিটি টিভি হোস্টিংয়ের কাজ। (Rise and Fall Season 2)
কেমন হবে নতুন সিজন?
দ্বিতীয় সিজনে অংশ নেবেন মোট ১৫ জন সেলিব্রিটি। প্রতিযোগীদের ভাগ করা হবে ‘Workers’ এবং ‘Rulers’—এই দুই দলে। শোয়ের মূল আকর্ষণ ‘Basement’ এবং ‘Penthouse’। ‘Workers’-দের থাকতে হবে Basement-এ। সেখানে তাঁদের হাতে থাকবে সীমিত সুযোগ-সুবিধা। বিভিন্ন চ্যালেঞ্জে অংশ নিতে হবে তাঁদের। পাশাপাশি থাকবে বাদ পড়ার আশঙ্কা। তাঁদের লক্ষ্য Basement থেকে উঠে Penthouse-এ পৌঁছে ‘Ruler’ হওয়া।
অন্যদিকে Penthouse-এ থাকা ‘Rulers’-দের হাতে থাকবে বিভিন্ন সুযোগ-সুবিধা এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। তবে তাঁদেরও সবসময় নিজেদের জায়গা ধরে রাখতে হবে। কারণ পরিস্থিতি বদলালে তাঁদের Basement-এ নেমে যেতে হতে পারে। আর শেষ পর্যন্ত শুধু একজন Ruler-ই জয়ী হবেন। (Rise and Fall Season 2)
ট্রেলারে অন্য মেজাজে সেওয়াগ
ট্রেলারে জীবনের ওঠানামা নিয়ে মজার ভঙ্গিতে কথা বলতে দেখা গিয়েছে সেওয়াগকে। কখনও আলবার্ট আইনস্টাইন, কখনও চিকিৎসক, আবার কখনও শিক্ষকের চরিত্রে দেখা যায় তাঁকে। এরপর একেবারে অন্য সাজে হাজির হয়ে অনুষ্ঠানের পরিচয় দেন তিনি। তিনি জানান, ক্রিকেট তাঁকে শিখিয়েছে শেষ বল না হওয়া পর্যন্ত কোনও ম্যাচ জেতা যায় না। ‘Rise and Fall Season 2’-তেও অনিশ্চয়তাই মূল আকর্ষণ। তাঁর মতে, এই শোয়ে সহজ জয় বা স্থায়ী কোনও অবস্থান নেই। (Rise and Fall Season 2)
আরও পড়ুন :- ছাপ ফেলেনি দেশভাগের সিনেমা, ‘বাটওয়ারা ১৯৪৭’ ফ্লপ নিয়ে মুখ খুললেন প্রীতি











