Bigg Boss 20-র ঘরে র্যাপার বাদশাহ -কে ঘিরে তৈরি হল মজার পরিস্থিতি। বাদশাহ-এর প্রাক্তন স্ত্রী তথা অভিনেত্রী ঈশা রিখী-কে নিয়ে সহ-প্রতিযোগী রহেদ খান -এর প্রশ্নে হেসে উঠলেন সকলে। বাদশাহ -এর নাম শুনে রোহেদ ভেবেছিলেন, ঈশা রিখী সম্ভবত শারুখ খান -এর পরিবারের সঙ্গে যুক্ত। (Bigg Boss 20)
কী নিয়ে শুরু বিতর্ক?
সম্প্রতি কণিকা মান -এর সঙ্গে Yung DSA-র বচসা চলছিল। পুরুষদের বাথরুম ব্যবহার করা নিয়ে এই ঝামেলার সূত্রপাত। সেই সময় Yung DSA নিজের অবস্থান বোঝাতে বলেন, তিনি ক্যাপ্টেন না থাকলেও Badshah-এর মতো থাকেন। (Bigg Boss 20)
কথাটি শুনে মাহহি ভিজ মজা করে ঈশা -কে বলেন, বাদশাহ -এর নাম না বলতে। কারণ ঈশা আগে বাদশাহ -কে বিয়ে করেছিলেন। বর্তমানে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছে।
Yung-ও জানান, বাদশাহ তাঁর বন্ধু। এই কথোপকথনে ঈশা কিছুটা অবাক হয়ে যান। তাঁকে কেন আলোচনার মধ্যে টেনে আনা হচ্ছে, সেটাই বুঝতে পারছিলেন না তিনি। (Bigg Boss 20)
‘বাদশাহ কৌন হায় ?’
এরপর পরিস্থিতি আরও মজার হয়ে ওঠে। মাহহি ভিজ মজা করে ‘বাদশাহ ও বাদশাহ ’ গান গাইতে শুরু করেন। তখনই রোহেদ ঈশা -কে প্রশ্ন করেন, তিনি কি শাহ রুখ খান -এর পরিবারের কেউ? রোহেদের প্রশ্ন শুনে হেসে ফেলেন ঈশা । তিনি বলেন, “ইয়ে তো এপিক হো গায়া ।” এরপর মাহহি আসল বিষয়টি রোহেদকে জানান। তিনি বলেন, ঈশা হলেন বাদশাহ -এর প্রাক্তন স্ত্রী। কিন্তু র্যাপার বাদশাহ -কেই চিনতেন না রোহেদ। তাই তাঁর পাল্টা প্রশ্ন, “বাদশাহ কৌন হায় ?” মাহহি জানান, বাদশাহ একজন জনপ্রিয় র্যাপার ও গায়ক। তখন রোহেদ বলেন, তাঁর ধারণা হয়েছিল ঈশা হয়তো শাহরুখ খান -এর পরিবারের সঙ্গে কোনওভাবে যুক্ত। (Bigg Boss 20)
উল্লেখ্য, বাদশাহ ও ঈশা রিখী তাঁদের সম্পর্ক দীর্ঘদিন ব্যক্তিগত রেখেছিলেন। পরে ২০২৬ সালে তাঁদের বিয়ের খবর প্রকাশ্যে আসে। বর্তমানে তাঁদের বিচ্ছেদ হয়েছে। ঈশা এখন Bigg Boss 20-র প্রতিযোগী।
আরও পড়ুন :- ক্রিকেটের পর এবার রিয়্যালিটি শোয়ের মাঠে, হোস্টের আসনে বীরেন্দ্র সেওয়াগ












