রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

বাড়ি বসেই পূরণ করুন জনগণনার ফর্ম, কী ভাবে করবেন সেলফ এনুমারেশন? রইল স্টেপ বাই স্টেপ গাইড

Published on: August 9, 2026
Census 2027 Self Enumeration
---Advertisement---

দেশে জুড়ে শুরু হয়েছে জনগণনা ২০২৭ (Census 2027) এর কাজ। এই রাজ্যেও গত ১ অগস্ট থেকে জনগণনার প্রক্রিয়া শুরু হয়েছে। এবার প্রথমবারের মতো জনগণনা প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে ডিজিটাল সেলফ এনুমারেশন (Self Enumeration) বা স্ব-গণনা ব্যবস্থা। এর মাধ্যমে সাধারণ মানুষ চাইলে বাড়িতে বসেই নিজের পরিবারের প্রয়োজনীয় তথ্য অনলাইনে জমা দিতে পারবেন। এর ফলে বাড়ি বাড়ি গিয়ে সরকারি আধিকারিকরা যখন তথ্য সংগ্রহের জন্য যাবেন তখন আর আপনাকে বেশি ঝক্কি পোহাতে হবে না। 

প্রশাসন সূত্রে জানানো হয়েছে, জনগণনার কাজ দু’টি পর্যায়ে হবে। প্রথম পর্যায়ে আগে ১ অগস্ট থেকে ১৫ অগস্ট পর্যন্ত থাকছে সেলফ এনুমারেশন-এর সুযোগ।

এর পরবর্তীতে ১৬ অগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত গণনাকারীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন।

যাঁরা নিজেরাই অনলাইনে তথ্য জমা দিতে চান, তাঁদের জন্য পুরো প্রক্রিয়াটি কীভাবে হবে, জেনে নিন ধাপে ধাপে।

Self Enumeration করবেন কী ভাবে?

১. প্রথমে পোর্টালে প্রবেশ করুন

Self Enumeration করতে প্রথমেই জনগণনার জন্য নির্ধারিত সরকারি পোর্টালে যেতে হবে।

পোর্টাল লিংক: https://se.census.gov.in/

পোর্টালে ঢোকার পর নিজের রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চল (UT) নির্বাচন করতে হবে। এরপর স্ক্রিনে দেওয়া Captcha সঠিকভাবে পূরণ করে পরবর্তী ধাপে যেতে হবে।

২. পরিবারের রেজিস্ট্রেশন করুন

একটি পরিবারের পক্ষ থেকে পরিবারের প্রধান অথবা তাঁর অনুমোদিত পরিবারের অন্য কোনও সদস্য Self Enumeration করতে পারবেন। এক্ষেত্রে দিতে হবে পরিবারের প্রধানের নাম, মোবাইল নম্বর, ই-মেল আইডি (ঐচ্ছিক)। 

তবে এখানে কয়েকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। একবার পরিবারের প্রধানের নাম নথিভুক্ত হয়ে গেলে পরে তা পরিবর্তন করা যাবে না। একই পরিবারের জন্য শুধুমাত্র একটি মোবাইল নম্বর ব্যবহার করা যাবে। সেই মোবাইল নম্বর একবার Self Enumeration-এর জন্য রেজিস্টার হয়ে গেলে অন্য কোনও পরিবারের ক্ষেত্রে তা ব্যবহার করা যাবে না। (Census 2027 Self Enumeration)

৩. ভাষা নির্বাচন করুন

রেজিস্ট্রেশনের পর নিজের পছন্দের ভাষা নির্বাচন করতে হবে। ভাষা নির্বাচনের সুযোগ একবারই পাওয়া যাবে। তাই এই ধাপে সঠিক ভাষা বেছে নেওয়া জরুরি।

৪. OTP দিয়ে মোবাইল নম্বর যাচাই করুন

মোবাইল নম্বর দেওয়ার পর সেই নম্বরে একটি OTP পাঠানো হবে। নির্দিষ্ট জায়গায় সেই OTP বসিয়ে মোবাইল নম্বরের যাচাই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

৫. বাড়ির অবস্থানের তথ্য দিন

এরপর Self Enumeration করা ব্যক্তিকে নিজের বাড়ির অবস্থান সংক্রান্ত তথ্য দিতে হবে।

এক্ষেত্রে দিতে হবে—

  • জেলা
  • পিন কোড
  • এলাকার নাম
  • প্রয়োজনীয় ল্যান্ডমার্ক-এর তথ্য

সব তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে।

৬. মানচিত্রে নিজের বাড়ি চিহ্নিত করুন

এরপর স্ক্রিনে একটি ডিজিটাল মানচিত্র দেখা যাবে। সেখানে একটি লাল Marker থাকবে। সেই Marker-টি টেনে এনে নিজের বাড়ির সঠিক অবস্থানের উপর রাখতে হবে। প্রয়োজনে ম্যাপে সরাসরি ক্লিক করেও বাড়ির অবস্থান নির্দিষ্ট করা যাবে। অবস্থান ঠিকভাবে নির্ধারণ করার পর তা Save করে দিতে হবে। (Census 2027 Self Enumeration)

৭. জনগণনার প্রশ্নপত্র পূরণ করুন

বাড়ির অবস্থানের তথ্য দেওয়ার পর গৃহ তালিকাভুক্তকরণের একটি প্রশ্নপত্র বা Questionnaire খুলবে। সেখানে বাড়ি ও পরিবারের বিষয়ে একাধিক প্রশ্ন থাকবে।

অধিকাংশ প্রশ্নের উত্তর Multiple Choice বা বিকল্প বেছে দেওয়ার মাধ্যমে করা যাবে।

সেল্ফ এনুমারেশনের জন্য ঠিক কোন কোন প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে? জানতে ক্লিক করুন: 

শুরু জনগণনা, অনলাইন বা অফলাইন— ৩৩টি প্রশ্নের উত্তর না দিলে সম্পূর্ণ হবে না ফর্ম

৮. প্রশ্ন বুঝতে সমস্যা হলে FAQ ও Tooltip দেখুন

কোনও প্রশ্ন বুঝতে অসুবিধা হলে চিন্তার কারণ নেই। পোর্টালে প্রয়োজনীয় FAQ এবং Tooltip থাকবে। সেখানে বিভিন্ন প্রশ্নের অর্থ ও কী ভাবে উত্তর দিতে হবে, সে সম্পর্কে নির্দেশনা পাওয়া যাবে। তাই কোনও প্রশ্ন আন্দাজ করে উত্তর না দিয়ে প্রয়োজন হলে সংশ্লিষ্ট নির্দেশিকা দেখে উত্তর দেওয়া উচিত।

৯. অসম্পূর্ণ তথ্য আছে কি না দেখে নিন

সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার সময় কোনও প্রয়োজনীয় তথ্য বাদ পড়লে সিস্টেম সতর্ক করতে পারে। তাই পরবর্তী ধাপে যাওয়ার আগে সমস্ত প্রয়োজনীয় ঘর পূরণ হয়েছে কি না দেখে নিতে হবে।

১০. Preview বা Review করুন

সব তথ্য দেওয়া হয়ে গেলে একটি Preview/Review Screen অপশন আসবে। এখানে শুরু থেকে শেষ পর্যন্ত দেওয়া সমস্ত তথ্য ভালোভাবে দেখে নিতে হবে। কোথাও ভুল থাকলে Final Submission-এর আগে তা সংশোধন করা যাবে।

এই ধাপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ একবার চূড়ান্ত তথ্য জমা হয়ে গেলে পরে আর সংশোধনের সুযোগ থাকবে না।

১১. Final Submit করুন

সমস্ত তথ্য সঠিকভাবে যাচাই করার পর ‘Confirm and Submit’ অপশনে ক্লিক করতে হবে। এরপর তথ্য চূড়ান্তভাবে সরকারের কাছে জমা হয়ে যাবে।

মনে রাখবেন, Final Submission-এর পর আর কোনও তথ্য পরিবর্তন বা সংশোধন করা যাবে না।

১২. তৈরি হবে ১১ ডিজিটের SE ID

তথ্য সফলভাবে জমা দেওয়ার পর একটি ইউনিক Self Enumeration ID বা SE ID তৈরি হবে।

এই ID-টি হবে ১১ অঙ্কের এবং এর শুরুতে থাকবে ইংরেজি অক্ষর ‘H’।

এই SE ID টি আপনার মোবাইল বা ডেস্কটপ স্ক্রিনে দেখা যাবে, রেজিস্টার্ড মোবাইল নম্বরে SMS-এর মাধ্যমে আসবে

এবং ই-মেল দেওয়া থাকলে সেখানেও পাঠানো হতে পারে। এই ID অবশ্যই ভবিষ্যতের জন্য সংরক্ষণ করে রাখতে হবে।

১৩. গণনাকারী বাড়িতে এলে SE ID দেখান

Self Enumeration শেষ হলেও পরবর্তী পর্যায়ে সরকারি গণনাকারী বাড়িতে আসবেন। তিনি যখন আপনার দেওয়া তথ্য যাচাই করবেন তখন তাঁকে SE ID দেখাতে হবে।

যদি SE ID সরকারি রেকর্ডের সঙ্গে মিলে যায়, তাহলে গণনাকারী আপনার দেওয়া তথ্য যাচাই করে গ্রহণ করবেন। (Census 2027 Self Enumeration)

১৪. SE ID না মিললে কী হবে?

কোনও কারণে SE ID সরকারি রেকর্ডের সঙ্গে না মিললে অথবা তথ্যের ক্ষেত্রে সমস্যা থাকলে আতঙ্কিত হওয়ার কারণ নেই।

সেক্ষেত্রে গণনাকারী প্রয়োজনীয় তথ্য নতুন করে সংগ্রহ করবেন এবং তাঁর অ্যাপের মাধ্যমে তা নথিভুক্ত করবেন।

Self Enumeration নিজের বাড়িতে বসে করুন 

Self Enumeration-এর ক্ষেত্রে বাড়ির সঠিক অবস্থান থেকে কাজটি করা অত্যন্ত জরুরি। কারণ এই প্রক্রিয়ায় GPS বা অবস্থান শনাক্তকরণ ব্যবস্থা কার্যকর থাকবে। ধরা যাক, কোনও ব্যক্তির আসল বাড়ি হুগলিতে, কিন্তু তিনি ফর্মটি ফিলআপ করছেন উত্তর ২৪ পরগনায় বসে। সেক্ষেত্রে যেখানে তিনি বসে ফর্মটি পূরণ করলেন GPS সেই ব্যক্তির বর্তমান অবস্থান হিসেবে উত্তর ২৪ পরগণাকেই শনাক্ত করতে পারে। ফলে তিনি যে বাড়িতে আসলে থাকেন সেখানে তাঁর নাম যুক্ত না হয়ে অন্যত্র গণনায় যুক্ত হয়ে যেতে পারেন।

তাই যে বাড়িটি জনগণনার আওতায় নথিভুক্ত করতে চান, সেই বাড়িতে উপস্থিত থেকেই Self Enumeration করা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

জনগণনা ২০২৭ এর জন্য Self Enumeration প্রক্রিয়াটি চালু হওয়ায় নাগরিকরা এবার নিজের পরিবারের তথ্য নিজেরাই অনলাইনে জমা দেওয়ার সুযোগ পাচ্ছেন। এতে বাড়ি বাড়ি তথ্য সংগ্রহের পাশাপাশি ডিজিটাল ব্যবস্থাতেও তথ্য নথিভুক্ত হবে। ফলে জনগণনার পুরো প্রক্রিয়া আরও দ্রুত, সহজ এবং স্বচ্ছ হবে বলে মনে করা হচ্ছে। তাই আপনিও নির্দ্বিধায় এই কয়েকটি সহজ ধাপ অনুসরণ করে আজই আপনার নাম জনগণনায় নথিভুক্ত করতে পারেন।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment