আজ ১ আগষ্ট, শনিবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হল এ রাজ্যের জনগণনা। এবার প্রথমবারের মতো সাধারণ মানুষ সেল্ফ এনুমারেশন-এর মাধ্যমে অনলাইনেই নিজেদের তথ্য জমা দিতে পারবেন। আগামী ১৫ দিন ধরে চলবে এই সেল্ফ এনুমারেশন প্রক্রিয়া। ইতিমধ্যেই এর জন্য নির্দিষ্ট পোর্টাল চালু হয়েছে। তবে অনলাইন বা অফলাইন— যে মাধ্যমেই জনগণনার ফর্ম পূরণ করা হোক না কেন, মোট ৩৩টি প্রশ্নের উত্তর দেওয়া বাধ্যতামূলক। এই তথ্যের ভিত্তিতেই দেশের জনসংখ্যা, বাসস্থান, জীবনযাত্রা ও সামাজিক-অর্থনৈতিক পরিস্থিতির বিস্তারিত তথ্য পাবে সরকার। ঠিক কোন কোন প্রশ্নের উত্তর দিতে হবে আপনাকে, জেনে নিন। (Census 2026)
বাড়ি সংক্রান্ত তথ্য (১-৭)
১. বাড়ির নম্বর – স্থানীয় প্রশাসন বা সেন্সাসের নির্ধারিত নম্বর।
২. সেন্সাস গৃহ নম্বর – জনগণনার জন্য নির্দিষ্ট বাড়ির নম্বর।
৩. মেঝের উপাদান – মেঝে কী দিয়ে তৈরি।
৪. দেওয়ালের উপাদান – দেওয়ালের প্রধান নির্মাণ সামগ্রী।
৫. ছাদের উপাদান – ছাদ কী দিয়ে তৈরি।
৬. বাড়ির ব্যবহার – বাড়িটি কী কাজে ব্যবহার করা হয়।
৭. বাড়ির বর্তমান অবস্থা – বাড়ির স্থায়িত্ব বা অবস্থা কেমন।
পরিবার ও গৃহকর্তার তথ্য (৮-১৫)
৮. পরিবারের নম্বর – নির্দিষ্ট পরিবারের পরিচয় নম্বর।
৯. মোট সদস্য সংখ্যা – পরিবারে কতজন থাকেন।
১০. গৃহকর্তার নাম।
১১. গৃহকর্তার লিঙ্গ – পুরুষ, মহিলা বা তৃতীয় লিঙ্গ।
১২. সামাজিক শ্রেণী – তফসিলি জাতি, তফসিলি উপজাতি বা অন্যান্য।
১৩. বাড়ির মালিকানা – নিজস্ব, ভাড়া নাকি লিজের।
১৪. ঘরের সংখ্যা – পরিবারের ব্যবহারে কতটি ঘর রয়েছে।
১৫. বিবাহিত দম্পতির সংখ্যা – পরিবারে মোট কতজন বিবাহিত দম্পতি থাকেন।
জল, বিদ্যুৎ ও স্যানিটেশন (১৬-২৪)
১৬. পানীয় জলের প্রধান উৎস – কল, টিউবওয়েল বা অন্য উৎস।
১৭. জলের প্রাপ্যতা – বাড়ির ভিতরে নাকি বাইরে।
১৮. আলোর প্রধান উৎস – বিদ্যুৎ, কেরোসিন বা অন্য কিছু।
১৯. শৌচাগারের সুবিধা – শৌচাগার রয়েছে কি না।
২০. শৌচাগারের ধরন – ফ্লাশ, পিট ল্যাট্রিন ইত্যাদি। (Census 2026)
২১. নোংরা জল নিষ্কাশনের ব্যবস্থা।
২২. স্নানের সুবিধা – আলাদা বাথরুম রয়েছে কি না।
২৩. রান্নাঘরের সুবিধা – আলাদা রান্নাঘর ও এলপিজি/পিএনজি সংযোগ আছে কি না।
২৪. রান্নার প্রধান জ্বালানি – গ্যাস, কাঠ, ঘুঁটে বা অন্য কিছু।
বাড়িতে কী কী সুবিধা রয়েছে? (২৫-৩১)
২৫. রেডিও বা ট্রানজিস্টর আছে কি না।
২৬. টেলিভিশন রয়েছে কি না।
২৭. ইন্টারনেট সংযোগ আছে কি না।
২৮. ল্যাপটপ বা কম্পিউটার রয়েছে কি না।
২৯. ল্যান্ডলাইন, মোবাইল বা স্মার্টফোন রয়েছে কি না।
৩০. সাইকেল, স্কুটার বা মোটরসাইকেল আছে কি না।
৩১. চার চাকার ব্যক্তিগত গাড়ি রয়েছে কি না।
ভারী বৃষ্টির কারণে বন্ধ রাস্তা, স্থগিত অমরনাথ যাত্রা
শেষ দুই গুরুত্বপূর্ণ প্রশ্ন (৩২-৩৩)
৩২. পরিবারের প্রধান খাদ্যশস্য – যেমন চাল, গম ইত্যাদি।
৩৩. বৈধ মোবাইল নম্বর – জনগণনা সংক্রান্ত প্রয়োজনে যোগাযোগের জন্য।
অনলাইন হোক বা অফলাইন— যে পদ্ধতিতেই ফর্ম পূরণ করুন না কেন, সবকটি প্রশ্নের সঠিক উত্তর দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তথ্যের ভিত্তিতেই দেশের জনসংখ্যা, আবাসন, শিক্ষা, জীবনযাত্রা ও বিভিন্ন সরকারি পরিষেবার ভবিষ্যৎ পরিকল্পনা তৈরি করা হবে। তাই নির্ভুল তথ্য দিয়ে জনগণনার কাজে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছে সরকার। (Census 2026)








