রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Astro Tips: শুধু মহালয়া নয়, বৈশাখী অমাবস্যায়ও তর্পন করা যায়? কী বলছে জ্যোতিষশাস্ত্র?

Published on: April 17, 2026
Astro Tips
---Advertisement---

বাঙালিদের কাছে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ মানেই সাধারণত মহালয়া- এই ধারণাই প্রচলিত আছে। তবে অনেকেই জানেন না, বৈশাখ মাসের প্রথম অমাবস্যাতেও একইভাবে তর্পণ করা যায়। এই বিশেষ দিনটি মূলত পরিবারের পূর্বপুরুষ বা প্রয়াত সদস্যদের আত্মার শান্তি কামনার জন্য পালন করা হয়।

বিশ্বাস করা হয়, সঠিক নিয়ম মেনে এই অমাবস্যা পালন করলে পূর্বপুরুষদের আশীর্বাদ পাওয়া যায়। তাঁদের কৃপায় সংসারের দুঃখ-কষ্ট অনেকটাই লাঘব হয় এবং জীবনে ইতিবাচক পরিবর্তন আসে।

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, অমাবস্যা তিথি শুরু হচ্ছে বৃহস্পতিবার, ১৬ এপ্রিল রাত ৮টা ১১ মিনিটে। এই তিথি শেষ হবে পরের দিন ভোর ৫টা ২১ মিনিটে। তবে বাংলা পঞ্জিকা অনুযায়ী, ১৭ তারিখকেই অমাবস্যা হিসেবে গণ্য করা হবে। (Astro Tips)

এই দিনে পূজা-অর্চনার জন্য ভোরের সময়টিকেই সবচেয়ে শুভ বলে মনে করা হয়। বিশেষ করে ভোর ৪টা ২৫ মিনিট থেকে ৫টা ৯ মিনিট পর্যন্ত সময়কে ‘ব্রহ্ম মুহূর্ত’ বলা হয়, যা স্নান এবং পুজোর জন্য অত্যন্ত উপযোগী। এছাড়াও, সকাল ১১টা ৫৫ মিনিট থেকে দুপুর ১২টা ৪৭ মিনিট পর্যন্ত সময়টিও প্রার্থনার জন্য শুভ বলে ধরা হয়।

Astrology Tips: বেলন-চাকি বদলে দিতে পারেন আপনার ভাগ্য, জানেন কী ভাবে?

বৈশাখ অমাবস্যায় মূলত পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এই দিনে তর্পণ ও শ্রাদ্ধানুষ্ঠান করলে প্রয়াত আত্মাদের শান্তি লাভ হয়, এমনটাই বিশ্বাস। নিয়ম অনুযায়ী, ভোরে স্নান সেরে সূর্যদেবকে জল অর্পণ করতে হয় এবং তারপর পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা হয়। (Astro Tips)

এছাড়া, অনেকেই এই দিনে উপবাস করেন। পাশাপাশি দরিদ্র মানুষদের খাদ্য ও বস্ত্র দান করাও অত্যন্ত শুভ কাজ হিসেবে বিবেচিত হয়। মনে করা হয়, এই সব কাজ জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসে।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “Astro Tips: শুধু মহালয়া নয়, বৈশাখী অমাবস্যায়ও তর্পন করা যায়? কী বলছে জ্যোতিষশাস্ত্র?”

Leave a Comment