---Advertisement---
lifezone nursing home

Assembly Election 2026: দুই রাজ্য ও এক কেন্দ্রশাসিত অঞ্চলে চলছে ভোটগ্রহণ, গণতন্ত্রের উৎসবে সকলকে অংশগ্রহণ করার আহ্বান প্রধানমন্ত্রীর

April 9, 2026 11:54 AM
Assembly Election 2026
---Advertisement---

সামনেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। তার আগেই দেশের দুই রাজ্য ও এক কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হয়ে গেল ভোটের লড়াই। অসম, কেরল এবং পুদুচেরি-তে বৃহস্পতিবার সকাল থেকেই শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে বিধানসভা নির্বাচন। এখনও পর্যন্ত কোথাও বড় কোনও অশান্তির খবর পাওয়া যায়নি।

এই তিন রাজ্য দিয়েই শুরু হলো ২০২৬-এর প্রথম দফার ভোটপর্ব। এই দফায় অসমের ১২৬টি, কেরলের ১৪০টি এবং পুদুচেরির ৩০টি আসনে ভোটগ্রহণ হচ্ছে। ভোটকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই রাজনৈতিক উত্তেজনা রয়েছে, তবে প্রশাসনের দাবি, ভোট প্রক্রিয়া নির্বিঘ্নেই চলছে। সমস্ত ভোটাররা যাতে ভোটকেন্দ্রে এসে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারেন সেদিকেই নজর রাখা হয়েছে। (Assembly Election 2026)

কেরলে আজ ১৪০টি আসনে ভোট হচ্ছে। মোট ৮৮৩ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন প্রায় ২.৬ কোটি ভোটার। সকাল থেকেই ভোটকেন্দ্রগুলিতে ভোটারদের লাইন দেখা গিয়েছে।

নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত অসমে ১৭.৮৭ শতাংশ, কেরলে ১৬.২৩ শতাংশ এবং পুদুচেরিতে ১৭.৪১ শতাংশ ভোট পড়েছে। (Assembly Election 2026)

এদিকে পাঁচ রাজ্যের নির্বাচনসূচী অনুযায়ী, আগামী ২৩ এপ্রিল ভোট হবে তামিলনাড়ুতে। আর পশ্চিমবঙ্গে ভোট হবে দু’দফায়। প্রথম দফা ২৩ এপ্রিল এবং দ্বিতীয় দফা ২৯ এপ্রিল। পাঁচ রাজ্যেরই ভোটগণনা হবে ৪ মে।

India-Iran Relations: ৭ বছর পর ইরানের তেল পাচ্ছে ভারত, চিন থেকে মুখ ঘুরল জাহাজের

এই নির্বাচনের আবহেই দেশের মানুষকে ভোট দিতে উৎসাহিত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি সামাজিক মাধ্যম এক্স-এ পোস্ট করে বিপুল সংখ্যায় ভোটদানের আহ্বান জানান। গণতন্ত্রের এই উৎসবে সক্রিয় অংশগ্রহণের বার্তা দেন মোদী। (Assembly Election 2026)

সব মিলিয়ে, বঙ্গে ভোটের আগে দেশের রাজনৈতিক আবহ গরম হয়ে উঠেছে। অসম, কেরল ও পুদুচেরিতে ভোটের চিত্রটা আপাতত শান্তিপূর্ণ হলেও এই রাজ্যে ভোটের আগেই জায়গায় জায়গায় বিক্ষোভের ছবি দেখা যাচ্ছে, এখন দেখার এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনের দাবি অনুযায়ী বঙ্গে শান্তিপূর্ণ ভোট হয় কি না।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুল ও সত্য তথ্য তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

1 thought on “Assembly Election 2026: দুই রাজ্য ও এক কেন্দ্রশাসিত অঞ্চলে চলছে ভোটগ্রহণ, গণতন্ত্রের উৎসবে সকলকে অংশগ্রহণ করার আহ্বান প্রধানমন্ত্রীর”

Leave a Comment