---Advertisement---
lifezone nursing home

CM Vijay: “মানুষের সমস্যা করে পোস্টারিং নয়”, কড়া বার্তা মুখ্যমন্ত্রী বিজয়ের

May 13, 2026 3:07 PM
CM Vijay
---Advertisement---

দক্ষিণ ভারতের রাজনীতিতে যেন একেবারে সিনেমার চিত্রনাট্যের মতো মোড়। জনপ্রিয় সুপারস্টার থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ওঠা জোসেফ বিজয় (CM Vijay) এবার সরাসরি জনতার উদ্দেশে দিলেন এক শক্তিশালী বার্তা “রাস্তায় কোনো ব্যানার, পোস্টার বা ব্যক্তিগত উদযাপনের নামে জনজীবন ব্যাহত করা চলবে না।”

তাঁর দল টিভিকে স্পষ্ট নির্দেশ জারি করেছে—কোনো কর্মী বা সমর্থক জন্মদিন, পারিবারিক অনুষ্ঠান বা রাজনৈতিক উপলক্ষে রাস্তায় পোস্টার, ফ্লেক্স, ব্যানার ব্যবহার করতে পারবেন না। দলীয় বক্তব্যে বলা হয়েছে, “আমরা জনগণের কল্যাণের জন্য রাজনীতি করি। জনসাধারণের অসুবিধা সৃষ্টি করে এমন কোনও আচরণ বরদাস্ত করা হবে না।”

এই সিদ্ধান্তকে অনেকেই রাজনৈতিক সংস্কৃতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছেন। কারণ দক্ষিণ ভারত, বিশেষ করে তামিলনাড়ুতে দীর্ঘদিন ধরেই রাস্তাঘাট ভরে যেত বিশাল পোস্টার, কাট-আউট আর ব্যানারে। যেখানে ব্যক্তিগত মহিমা প্রচারের প্রতিযোগিতা চলত।

কিন্তু টিভিকে এখন সেই সংস্কৃতিতে কড়া লাগাম টানতে চাইছে। দলীয় সূত্রে বলা হয়েছে, নিয়ম ভাঙলে কঠোর শাস্তির ব্যবস্থাও থাকবে। উদ্দেশ্য একটাই—রাজনীতিকে “শো-অফ কালচার” থেকে বের করে আনা এবং জনজীবনকে স্বাভাবিক রাখা।

এদিকে দিনের শুরুতেই আরও এক বড় সিদ্ধান্ত নিয়ে চমক দেন মুখ্যমন্ত্রী (CM Vijay) । রাজ্য সরকারের অধীনে থাকা TASMAC-এর ৭১৭টি মদের দোকান বন্ধ করার নির্দেশ দেন তিনি, যেগুলো স্কুল, ধর্মীয় স্থান ও বাসস্ট্যান্ডের কাছাকাছি অবস্থিত। দুই সপ্তাহের মধ্যে এই দোকানগুলো বন্ধ করার প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানানো হয়েছে। সরকারের তথ্য অনুযায়ী, রাজ্যে মোট ৪,৭৬৫টি TASMAC দোকান রয়েছে, যার মধ্যে বহু দোকান সংবেদনশীল এলাকার কাছে অবস্থিত।

রাজনৈতিক মহলে আলোচনা এখন একটাই—এটা কি শুধুই প্রশাসনিক সিদ্ধান্ত, নাকি নতুন ধরণের রাজনৈতিক দর্শনের সূচনা?

অন্যদিকে, আগামী কয়েক দিনের মধ্যেই (CM Vijay) মুখ্যমন্ত্রী বিজয়কে মুখোমুখি হতে হবে একটি গুরুত্বপূর্ণ আস্থা ভোটের। যদিও প্রথম নির্বাচনে তাঁর দল ২৩৪ আসনের মধ্যে ১০৮টি আসন জিতে চমক দিয়েছে তবুও কংগ্রেস, বাম দল ও কয়েকটি আঞ্চলিক শক্তির সমর্থনে মোট সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে টিভিকে।

সব মিলিয়ে, তামিলনাড়ুর রাজনীতি এখন এক নতুন মোড়ে দাঁড়িয়ে যেখানে পোস্টার নয়, বার্তাই হতে চাইছে আসল শক্তি।

দেশবাসীকে বার্তা দিতে নিজের কনভয় অর্ধেক করলেন মোদি, বাড়ছে EV ব্যবহারও: CM Vijay: “মানুষের সমস্যা করে পোস্টারিং নয়”, কড়া বার্তা মুখ্যমন্ত্রী বিজয়ের

Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment