ফের ফিরল দিল্লিতে নির্ভয়া কাণ্ডের স্মৃতি। ফুটপাত থেকে তুলে নিয়ে গিয়ে নাবালিকাকে ধর্ষণ (Delhi Raped)। তারপর খুন। এমনই বীভৎস এক ঘটনার সাক্ষী থাকলো দিল্লির মেহরাউলি। ১০ বছরের এক নাবালিকাকে অপহরণ করে ধর্ষণ এবং খুনের অভিযোগ উঠল এক অ্যাপ-ক্যাব চালকের বিরুদ্ধে। অভিযুক্তের নাম বাবলু (২৫)। পুলিশের দাবি, গোটা ঘটনা ও তার অপরাধের কথা পুলিশি জেরায় স্বীকার করেছে সে, তাকে গ্রেফতার করেছে পুলিশ।
সূত্রের খবর, সোমবার ভোর ৫টা নাগাদ মেহরাউলি থানায় নাবালিকার পরিবারের ফোন যায়। তাঁরা একটি মিসিং ডায়েরি করেন। খবর পাওয়ার পরই তদন্তে নামে পুলিশ। এলাকায় সিসিটিভি ফুটেজ দেখে তল্লাশি চালায় পুলিশ। সেই সিসিটিভি ফুটেজে সন্দেহভাজন এক ক্যাব চালকের সন্ধান মেলে। মাত্র চার ঘণ্টার মধ্যে ওই ক্যাব চালককে গ্রেফতার করে পুলিশ (Delhi Raped)।
আরও পড়ুন: যেখানে সেখানে খোলা যাবে না মদের দোকান, নতুন নির্দেশ সরকারের
অভিযুক্ত জেরায় জানিয়েছে, সে মেহরাউলি এলাকায় ফুটপাত থেকে ওই ১০ বছরের নাবালিকাকে তুলে নিয়ে আসে। তারপর ওই নাবালিকাকে নিয়ে যায় গুরগাঁওয়ের কাছে একটি জঙ্গলে। সেখানে নিয়ে গিয়ে প্রথমে ধর্ষণ করা হয়। পরে খুন করে দেহ ফেলে দেওয়া হয় জঙ্গলে। অভিযুক্তের দেওয়া এই তথ্যের ভিত্তিতেই তদন্তে নামে পুলিশ। তারপরেই ওই জঙ্গল থেকে নাবালিকার দেহ উদ্ধার করা হয়।
সূত্রের খবর, ১০ বছরের ওই নাবালিকা পরিবারের রোজগারে সাহায্য করত। ফুটপাতে বেলুন বিক্রি করত সে। তাঁর পরিবার মূলত বিহারের বাসিন্দা। দিল্লিতে ভাড়া বাড়িতে থাকলেও পরে আর্থিক সমস্যার কারণে সেই বাড়ি ছাড়তে হয়। বর্তমানে তাঁরা ফুটপাতবাসী। নাবালিকার বাবা-মা দিনমজুরের কাজ করেন। সন্তান হারিয়ে শোকাহত পরিবার। দোষীদের কড়া শাস্তির দাবি করছেন তাঁরা।











