ভোরের আলোও ফোটেনি তখন। গোটা হাসপাতাল চত্বর ঢেকে গিয়েছে ঘন কালো ধোঁয়ায়। সোমবার গভীর রাতে বিধ্বংশী অগ্নিকাণ্ড কটকের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালে। হাসপাতালটির আইসিউ বিভাগে আগুন লাগলে অগ্নিদগ্ধ হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন কমপক্ষে ১১ জন স্বাস্থ্যকর্মী। (Fire incident)
হাসপাতাল সূত্রে খবর, ভোররাতে যখন রোগীরা গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। রাত আড়াইটে থেকে তিনটে নাগাদ আইসিইউ-এর ভেতর আগুনের শিখা দেখা যায়। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। কর্তব্যরত স্বাস্থ্যকর্মীরা প্রাণের ঝুঁকি নিয়ে রোগীদের সরিয়ে নেওয়ার কাজ শুরু করেন। কিন্তু ধোঁয়া ও আগুনের তীব্রতায় ঘটনাস্থলেই ৭ জন রোগী প্রাণ হারান। বাকি ৩ জনকে উদ্ধার করে অন্য ওয়ার্ডে স্থানান্তরের সময় মৃত্যু হয়। ময়নাতদন্তের পর স্পষ্ট হবে। এই বিভাগে গুরুতর অসুস্থ রোগীদের চিকিৎসা করা হয়। তবে আগ্নিদগ্ধ হয়ে মৃত্যু নাকি আতঙ্ক বা অন্য কারণে রোগীদের মৃত্যু হয়েছে – তা ময়নাতদন্তের পর জানা যাবে।(Fire incident)
খবর পেয়ে দমকল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে আগুনের নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় দমকল কর্মীদের।
খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয় ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি, স্বাস্থ্যমন্ত্রী মুকেশ মহালিং। মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে থেকে উদ্ধারের কাজে তদারকি করেন। কথা বলেন চিকিৎসাধীন রোগীদের সঙ্গে। (Fire incident)
মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি জানিয়েছেন, শর্ট সার্কিট থেকে আগুন। ট্রমাকেয়ার ২৩ জন রোগীকে উদ্ধার করে অন্য বিভাগে স্থানান্তর করা হয়েছে। উদ্ধারকার্য চলাকালীন ৭ জনে মৃত্যু হয়েছে। পরে আরও তিন জনের মৃত্যু হয়। মৃতদের প্রতি গভীর সমবেদনা জানানোর পাশাপাশি পরিবারপিছু ২৫ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
পাশাপাশি, গোটা ঘটনার বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, হাসপাতালের গাফিলতি বা রক্ষণাবেক্ষণে কোনও ত্রুটি থাকলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। (Fire incident)












