---Advertisement---
lifezone nursing home

Iran Israel conflict: ‘বন্ধু পাশে আছি’, ভারতের পাশে থাকার বার্তা, আরও তেল-গ্যাস দিতে চায় রাশিয়া

April 4, 2026 3:07 PM
Iran Israel conflict
---Advertisement---

ভারতের বড় বন্ধু রাশিয়া (Iran Israel conflict)। পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে বিশ্বজুড়ে জ্বালানীর সংকট বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে ভারতের দিকে সাহায্যের হাত বাড়াল রাশিয়া। ভারতকে আরও তেল দিতে চায় রাশিয়া। দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী ডেনিস মান্তুরোভ। দুদিনের ভারত সফরে এসেছেন রুশ নেতা। নয়াদিল্লিতে এসেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার আগে তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ করেন রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী ডেনিস মান্তুরোভ।

এই সফর সম্পর্কে রাশিয়ার এক বিবৃতিতে বলা হয়েছে, “ভারতকে তেল ও গ্যাস জোগাতে রাশিয়ার সংস্থাগুলি পুরোপুরি তৈরি। ২০২৫ সালের শেষে ভারতে সারের জোগান ৪০ শতাংশ বাড়ান হয়েছে”। এছাড়াও, চাষিদের জন্য প্রয়োজনীয় কার্বামাইড তৈরির লক্ষ্যে দুই দেশ যৌথ ভাবে একটি প্রকল্প গড়ার কাজও শুরু করেছে।

এমন কি রাশিয়ার দূতাবাসের তরফে আরও জানানো হয়েছে, তেল ও গ্যাস খাতে সহযোগিতার জন্য বিশেষ মনোযোগ দেওয়া হয়েছে। মান্তুরোভ নিশ্চিত করেছেন যে, ভারতীয় বাজারে তেল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের সরবরাহ বাড়ানোর সক্ষমতা একমাত্র রুশ কোম্পানিগুলোর রয়েছে। রাশিয়ার তরফে আরও বলা হয়েছে, “ভারত ও রাশিয়ার পারমাণবিক শক্তি খাতে তাদের অংশীদারিত্ব আরও মজবুত হয়েছে।”
গত বছর ভারতের অপারেশন সিন্দুরের সময় রাশিয়ার তৈরি ‘এস-৪০০’ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার দুর্দান্ত পারফরম্যান্স দেখেছিল। সেই সাফল্যের রেশ ধরেই আরও পাঁচটি এস-৪০০ ব্যবস্থা কেনার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার।

আমেরিকা এবং ইজরায়েলের (Iran Israel conflict) সঙ্গে যুদ্ধের দরুণ গত ২৮ ফেব্রুয়ারি থেকে হরমুজ প্রণালী বন্ধ রেখেছে ইরান। ভারতের মতো ‘বন্ধুদেশ’গুলি কয়েকটি জাহাজকে বেরোতে দেওয়া হলেও, তা জ্বালানি সঙ্কট সামাল দেওয়ার মতো পর্যাপ্ত নয়। শুধু ভারতই নয়, হরমুজ বন্ধ থাকায় জ্বালানি সঙ্কট দেখা দিয়েছে পৃথিবীর তাবড় দেশে। এই আবহে এর আগেও প্রয়োজনে ভারতের তেল পাঠানোর কথা জানিয়েছিল রাশিয়া। ফের একবার সেই আশ্বাস দিল তারা।


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment