---Advertisement---
lifezone nursing home

‘মৃত্যু-হুমকি’-র অভিযোগে FIR, ‘আমাকে খুন করতে চাইছে আকাশ যাদব’— বিস্ফোরক তেজ প্রতাপ

June 20, 2026 2:30 PM
Tej Pratap Yadav
---Advertisement---

বিহারের রাজনীতিতে ফের চাঞ্চল্য। এবার নিজের এবং পরিবারের প্রাণনাশের আশঙ্কা প্রকাশ করে সরাসরি থানার দ্বারস্থ হলেন জনশক্তি জনতা দল (JJD)-এর সভাপতি (Tej Pratap Yadav) তেজ প্রতাপ যাদব। শুক্রবার পাটনার সেক্রেটারিয়েট থানায় FIR দায়ের করে তিনি অভিযোগ করেন, তাঁর বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে এবং তাঁকে ও তাঁর পরিবারকে খুনের পরিকল্পনা করা হয়েছে।

(Tej Pratap Yadav) তেজ প্রতাপের অভিযোগ, RJD ছাত্র শাখার প্রাক্তন সভাপতি আকাশ যাদব-সহ মোট আটজনের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের হয়েছে। থানায় অভিযোগ জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, আকাশ যাদবের তরফে তাঁকে সরাসরি প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।

(Tej Pratap Yadav) তেজ প্রতাপ বলেন, “আমি সেক্রেটারিয়েট থানায় এসেছি। আকাশ যাদবের পক্ষ থেকে আমাকে মৃত্যুর হুমকি দেওয়া হয়েছে। FIR এ সমস্ত নাম নথিভুক্ত করা হয়েছে। প্রথম থেকেই আমার ভাবমূর্তি নষ্টের চেষ্টা চলছে।”

এখানেই থেমে থাকেননি তিনি। আরও বিস্ফোরক অভিযোগ তুলে (Tej Pratap Yadav) তেজ প্রতাপ দাবি করেন, “আমার বাবা লালু প্রসাদ যাদব অসুস্থ। তাঁকে এবং আমাকে খুন করার ষড়যন্ত্র চলছে। আকাশ যাদব আমাকে খুন করাতে চায়।”

তাঁর দাবি, এই ঘটনার পিছনে বৃহত্তর রাজনৈতিক চক্রান্তও থাকতে পারে। বিরোধী শিবিরের সঙ্গে যোগসাজশের ইঙ্গিত দিয়ে তিনি বলেন, “বিরোধীদের সঙ্গে মিলে আমাকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করা হতে পারে।”

নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে (Tej Pratap Yadav) তেজ প্রতাপ আরও জানান, সম্প্রতি চারজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি জোর করে তাঁর বাসভবনে ঢুকে পড়েছিল। তাঁদের আটকানোর চেষ্টা করা হলেও অভিযুক্তরা পালিয়ে যায়। এই ঘটনার পর থেকেই তিনি নিজের নিরাপত্তা নিয়ে আরও উদ্বিগ্ন হয়ে পড়েছেন বলে জানান।

JJD নেতার দাবি, বিষয়টি অত্যন্ত গুরুতর। তিনি ইতিমধ্যেই আদালতে নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন এবং অবিলম্বে সরকারি নিরাপত্তা প্রদানের দাবি তুলেছেন। প্রয়োজনে বিহারের মুখ্যমন্ত্রীর সঙ্গেও দেখা করবেন বলেও জানান তিনি।

ঘটনাকে কেন্দ্র করে বিহারের রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে কি না, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে তেজ প্রতাপ যাদবের এই বিস্ফোরক অভিযোগ আগামী দিনে বিহারের রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিতে পারে বলেই মনে করা হচ্ছে।

দিল্লিতে পরিচারিকাকে নৃশংস হত্যাকাণ্ডে নতুন মোড়, খুনের নেপথ্যে স্ত্রী-র সঙ্গে বিবাদ?


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

1 thought on “‘মৃত্যু-হুমকি’-র অভিযোগে FIR, ‘আমাকে খুন করতে চাইছে আকাশ যাদব’— বিস্ফোরক তেজ প্রতাপ”

Leave a Comment