রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

৩৫ বছর পর ধার শোধ, সুদ সহ ২৫ গুণ টাকা ফেরালেন বন্ধু

Published on: July 12, 2026
Loan Repaid
---Advertisement---

আজকের দিনে যেখানে চারদিকে চুরি, প্রতারণা ও আর্থিক জালিয়াতির খবর প্রায়ই সামনে আসে সেখানে দাঁড়িয়ে সততার এক বিরল উদাহরণ গড়লেন কেরলের এক ব্যক্তি। ৩৫ বছর আগে বন্ধুর কাছ থেকে মাত্র ১,০০০ টাকা ধার নিয়েছিলেন। এত বছর পরেও সেই ধারের কথা ভুলে যাননি। বরং বহু কষ্ট করে বন্ধুকে খুঁজে বের করে সুদ-সহ ২৫ হাজার টাকা ফিরিয়ে দিলেন তিনি। (Loan Repaid)

কেরলের বাসিন্দা ইসমাইল এবং তেলেঙ্গানার জগতিয়াল জেলার ধর্মপুরীর বাসিন্দা এডলা লচ্ছান্নার পরিচয় হয়েছিল ১৯৯১ সালে সৌদি আরবের আবকাইক শহরে। দু’জনেই সেখানে কাজ করতেন। আরও কয়েকজন ভারতীয় প্রবাসীর সঙ্গে একই বাড়িতে প্রায় পাঁচ বছর ছিলেন। একসঙ্গে রান্না করা, খাওয়া আর সুখ-দুঃখ ভাগ করে নেওয়ার মধ্য দিয়ে তাঁদের মধ্যে গভীর বন্ধুত্ব গড়ে ওঠে।

সেই সময় এক বিশেষ প্রয়োজনে ইসমাইল লচ্ছান্নার কাছ থেকে ১২০ সৌদি রিয়াল ধার নেন। তখন ভারতীয় টাকায় যার মূল্য ছিল প্রায় ১,০০০ টাকা। তিনি কথা দিয়েছিলেন, সুযোগ পেলেই টাকা ফেরত দেবেন।

কিন্তু কিছুদিনের মধ্যেই লচ্ছান্না ভারতে ফিরে আসেন। তখন মোবাইল ফোন বা সোশ্যাল মিডিয়া ছিল না। তাই ধীরে ধীরে দু’জনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু যোগাযোগ হারিয়ে গেলেও ইসমাইলের মন থেকে ধার নেওয়া টাকার কথা কখনও মুছে যায়নি। (Loan Repaid)

সম্প্রতি তিনি ঠিক করেন, যেভাবেই হোক পুরনো বন্ধুকে খুঁজে বের করবেন। কিন্তু তাঁর কাছে লচ্ছান্নার কোনও ফোন নম্বর বা ঠিকানা ছিল না। শুধু মনে ছিল, তিনি তেলেঙ্গানার ধর্মপুরীর বাসিন্দা। এই তার ভিত্তিতে ইন্টারনেটে খোঁজ শুরু করেন ইসমাইল। এরপর তিনি নিজেই ধর্মপুরীতে যান। স্থানীয় মানুষের সাহায্যে শেষ পর্যন্ত খুঁজে পান বন্ধুর বাড়ি। তবে এখন লচ্ছান্না কাজের সূত্রে আবার অন্য দেশে রয়েছেন। তাই হোয়াটসঅ্যাপ ভিডিয়ো কলেই দু’জনের কথা হয়। এরপর ইসমাইল লচ্ছান্নার পরিবারের হাতে ২৫ হাজার টাকা তুলে দেন।

এই ঘটনায় আবেগাপ্লুত লচ্ছান্না বলেন, তিনি কখনও ভাবেননি ৩৫ বছর আগের সেই ধার ইসমাইল এখনও মনে রেখেছেন। তাঁর কথায়, “আমি জানি না, ১২০ রিয়ালের বদলে ২৫ হাজার টাকা কীভাবে হিসাব করল। হয়তো সুদও যোগ করেছে। তবে এটা শুধু টাকা ফেরানো নয়, আমাদের বন্ধুত্ব আর ওর সততার প্রমাণ।” (Loan Repaid)

তিনি আরও বলেন, “ইসমাইল খুবই সৎ এবং ভালো মানুষ। আজকের দিনে এমন ঘটনা সত্যিই বিরল। এত বছর পরেও নিজের কথা রেখেছে, এটাই আমার কাছে সবচেয়ে বড় বিষয়।”

কনফার্ম বুকিংয়ের পরও বাস উধাও, মামলা ঠুকে ১০ হাজার টাকা ক্ষতিপূরণ পেলেন যুবক

ইসমাইলের এই টাকা শোধের খবর ছড়িয়ে পড়তেই সকলেই তাঁর সততার প্রশংসা করছেন। চারদিকে যখন শুধু প্রতারণা আর বিশ্বাসভঙ্গের খবর শোনা যায়, তখন ইসমাইলের এই সততা মনে করিয়ে দেয়—মানুষের কাছে কথার মূল্য এখনও টাকার চেয়ে অনেক বড়। আজ হয়তো ওই ২৫ হাজার টাকা ফিরে না পেলে লচ্ছান্না র কোনও ক্ষতি হত না, কিন্তু এই ঘটনাই তাঁকে সারা জীবন তাঁর বন্ধু ইসমাইলের কথা মনে রাখতে সাহায্য করবে। (Loan Repaid)


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment