সকাল থেকেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির বিক্ষোভকে ঘিরে উত্তপ্ত দিল্লি। (Mamata Banerjee) ভোটার তালিকা সংশোধন ও ‘ভোটচুরি’-র অভিযোগ তুলে আজ দিল্লির সাউথ অ্যাভিনিউয়ে ধর্নায় বসে দিল্লি পুলিশের হাতে আটক হলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রিজন ভ্যানে বসেও গান গেয়ে প্রতিবাদ জানান তিনি।
প্রিজন ভ্যানে গান, ফেসবুক লাইভে বার্তা
সাউথ অ্যাভিনিউয়ে নিজের বাড়ির সামনে ধর্নায় বসেছিলেন (Mamata Banerjee) মমতা। পুলিশ অবস্থান প্রত্যাহারের নির্দেশ দিলেও তিনি রাজি হননি। এরপরই তাঁকে আটক করে প্রিজন ভ্যানে তোলা হয়। গাড়িতে বসে ‘জাগো দুর্গা’, ‘সারে জাঁহা সে আচ্ছা’ ও ‘অ্যায় মেরে বতন কে লোগো’ গান গাইতে দেখা যায় তাঁকে। ফেসবুক লাইভে নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হন তৃণমূল নেত্রী।
একাধিক তৃণমূল নেতা আটক
এদিন (Mamata Banerjee) মমতার পাশাপাশি দোলা সেন, ডেরেক ও’ব্রায়েন, সাকেত গোখেল, প্রতিমা মণ্ডল ও সামিরুল ইসলামকেও আটক করা হয়েছে বলে খবর। কোথায় তাঁদের নিয়ে যাওয়া হয়েছে, তা স্পষ্ট নয়। পুলিশ সূত্রে দাবি, নিষেধাজ্ঞা অমান্য করে জমায়েত করায় এই পদক্ষেপ।
দিল্লিতে কড়া নিরাপত্তা
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (CJP) বিক্ষোভ ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে, নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকেও আটক করা হয়েছে। গুরগাঁওয়ে আটক হন ইউটিউবার ধ্রুব রাঠী। বিক্ষোভ কভার করতে গিয়ে কয়েকজন সাংবাদিক ও সুপ্রিম কোর্টের বাইরে বিক্ষোভরত আইনজীবীদেরও আটক করা হয়েছে বলে বিভিন্ন সূত্রে খবর।












2 thoughts on “দিল্লি পুলিশের হাতে আটক মমতা, প্রিজন ভ্যানে গান গেয়ে প্রতিবাদ তৃণমূল নেত্রীর”
Comments are closed.