রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

CJP বিক্ষোভের মোকাবিলায় ব্যারিকেডের পাশাপাশি রাস্তায় স্পাইক স্ট্রিপ বসাল পুলিশ, বন্ধ ৪৫ মেট্রো স্টেশন

Published on: October 10, 2026
CJP Protest
---Advertisement---

রাজধানীতে ককরোচ জনতা পার্টি (CJP)-র বিক্ষোভ (CJP Protest) ঘিরে নিরাপত্তার কড়াকড়ি চরমে। আজ শনিবার, জনজমায়েত নিয়ন্ত্রণে দিল্লির বিভিন্ন প্রান্তে মোতায়েন করা হয়েছে বিপুল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। শুধু ব্যারিকেড নয়, দক্ষিণ-পূর্ব দিল্লির মোহন এস্টেট এলাকায় বসানো হয়েছে স্পাইক স্ট্রিপও। পাশাপাশি, একাধিক মেট্রো স্টেশনে বন্ধ প্রবেশ ও প্রস্থান এবং বাতিল করা হয়েছে বহু ট্রেন। সব মিলিয়ে বিক্ষোভ ঘিরে কার্যত দুর্গে পরিণত হয়েছে রাজধানী।

মোহন এস্টেটে স্পাইক স্ট্রিপ, কড়া নজরদারি

সংবাদ সংস্থা ANI-র প্রকাশিত ভিডিয়োতে মোহন কো-অপারেটিভ এস্টেট এলাকায় পুলিশি নিরাপত্তার কড়া ছবি উঠে এসেছে। নিষিদ্ধ এলাকায় যানবাহনের প্রবেশ আটকাতে রাস্তায় বসানো হয়েছে স্পাইক স্ট্রিপ। পাশাপাশি, গাড়ি পরীক্ষা করে তবেই পরবর্তী এলাকায় যাওয়ার অনুমতি দিচ্ছে পুলিশ। (CJP Protest)

২০ হাজারের বেশি নিরাপত্তাকর্মী মোতায়েন

(CJP Protest) বিক্ষোভের মোকাবিলায় রাজধানীতে পুলিশ ও কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর ২০ হাজারেরও বেশি কর্মী মোতায়েন করা হয়েছে। দিল্লির ১৫টি জেলার বিভিন্ন এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। নিউ দিল্লি জেলাকে ২০টি জোনে ভাগ করে নামানো হয়েছে পদস্থ আধিকারিকদের।

বিমানেই আটক CJP প্রধানরা, দিল্লি জুড়ে চরম ধড়পাকড়

৪৫টি মেট্রো স্টেশনে বন্ধ পরিষেবা

নিরাপত্তার কারণে দিল্লি মেট্রোর ৪৫ টি স্টেশনে প্রবেশ ও প্রস্থান বন্ধ রাখা হয়েছে। এর আগে ৫৭টি স্টেশনে বিধিনিষেধ জারি হলেও পরে সেই সংখ্যা সংশোধন করা হয়। এর জেরে সেন্ট্রাল দিল্লি, হাউজ খাস, কাশ্মীরি গেট, মৌজপুর-বাবরপুর ও রিঠালা-সহ একাধিক এলাকার যাত্রীরা সমস্যায় পড়েছেন। (CJP Protest)

বাতিল ২৫০-র বেশি ট্রেন, আটক বিক্ষোভকারীরা

শনিবার ভোর ৪টে থেকে দুপুর ২টো পর্যন্ত নিউ দিল্লি ও হজরত নিজামুদ্দিন স্টেশনে আসার কথা ছিল এমন ২৫০টিরও বেশি দূরপাল্লার ও লোকাল ট্রেন বাতিল হয়েছে।

নির্বাচন কমিশনের প্রধান জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এই বিক্ষোভের ডাক দিয়েছে CJP। (CJP Protest) স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) এবং ফর্ম ৬-এ পরিবর্তন নিয়ে অনিয়মের অভিযোগ তুলেছে তারা। ধ্রুব রাঠি-সহ কয়েকজনকে দিল্লি বিমানবন্দরে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, শহরের বিভিন্ন জায়গা থেকে ৬০০-র বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “CJP বিক্ষোভের মোকাবিলায় ব্যারিকেডের পাশাপাশি রাস্তায় স্পাইক স্ট্রিপ বসাল পুলিশ, বন্ধ ৪৫ মেট্রো স্টেশন”

Comments are closed.