দিল্লিতে পা দেওয়ার আগেই বিমানবন্দর থেকে আটক CJP প্রধানরা। শনিবার সকাল ১০টা ১৯ মিনিটে দিল্লি বিমানবন্দরে বিমান নামতেই আটক করা হয়, অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে। বিমানের ভিতর থেকেই পুলিশ তাঁদের আটক করে নিয়ে যায় বলে অভিযোগ। তবে আটক করে কোথায় নিয়ে যাওয়া হয়েছে, তা এখনও জানা যায়নি। আজ দিল্লির যন্তর-মন্তরে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ কর্মসূচি রয়েছে। তার আগেই আটক হলেন CJP প্রধানরা (CJP)।
CJP: আটক CJP প্রধানরা
বিমানের ভিতরেই অভিজিৎ-দের আটকের সময়ের একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। আটকের সময় অভিজিৎ নিজের ইনস্টাগ্রামে ‘লাইভ’ করেন। ভিডিয়োটিতে দেখা যায়, বিমানের ভিতরেই দিল্লি পুলিশের কয়েকজন তাঁদের দিকে এগিয়ে আসছেন। তাঁদের মধ্যে দিল্লি পুলিশের মহিলা পুলিশ কর্মীরাও ছিলেন। অভিজিৎ-কে ভিডিয়োটিতে বলতে শোনা যায়, “দিল্লি পুলিশ বিমানে প্রবেশ করেছে এবং আমাদের গ্রেফতার করার চেষ্টা করছে।” তিনি আরও বলেন, ‘‘আমরা বিমান থেকে নামা পর্যন্ত তো আপনারা অপেক্ষা করতে পারতেন। আসুন, গ্রেফতার করুন আমাদের। গ্রেফতার হতেই এসেছি। ভয় পাই না।’’
দিল্লির যন্তর-মন্তরে আয়োজিত বিক্ষোভে কর্মসূচিতে অংশ নিতে যাওয়া আগে মুম্বইয়ের বিমানবন্দরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে আরোপিত বিধিনিষেধ ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন।
দিল্লি জুড়ে কড়া নিরাপত্তা
দীপকে অভিযোগ করেন, সাধারণ মানুষ যাতে বিক্ষোভস্থলে পৌঁছতে না পারেন,সেইজন্য রেল পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল। মেট্রো চলাচল স্থগিত করা হয়েছিল। ইন্টারনেট সংযোগ সীমিত করা হয়েছিল এবং যান চলাচলও নিয়ন্ত্রণ করা হয়েছিল। তিনি আরও জানান, বিক্ষোভকে প্রতিরোধ করার জন্য জম্মু-কাশ্মীর থেকেও জওয়ানদের নিয়ে আসা হয়েছে।
অন্যদিকে, ককরোচদের একাধিক নেতাকে পুলিশ আটক করেছে দিল্লি পুলিশ। । সূত্রের খবর, রাত থেকে সকাল পর্যন্ত ৫০০ জনের বেশি আটক হয়েছে। আন্দোলনকে প্রতিরোধ করতে দিল্লির ৪৫টি মেট্রো স্টেশন বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একাধিক জায়গায় জারি ১৬৩ ধারা। বন্ধ রয়েছে ইন্টারনেট। দিল্লিগামী সমস্ত মেল ও এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে। শনিবার সকাল থেকে দিল্লির যন্তর-মন্তরে চলছে পুলিশি টহলদারি।












1 thought on “বিমানেই আটক CJP প্রধানরা, দিল্লি জুড়ে চরম ধড়পাকড়”
Comments are closed.