গতকাল কেন্দ্রীয় মন্ত্রী (Chirag Paswan) চিরাগ পাসওয়ান বলেন, “ভারতের যুবকরা, এদের কেউ আটকাতে পারবে না প্রভু।” তাঁর অভিযোগ, যুবকদের হাতিয়ার করে বিরোধীরা মিথ্যা প্রচার চালিয়ে বিক্ষোভকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে। তিনি বলেন, কত ট্রেন বাতিল করা হবে, কত যোগাযোগ ব্যবস্থা বন্ধ করা হবে কিংবা কত রাস্তা অবরুদ্ধ করা হবে—তা দিয়ে দেশের যুবসমাজকে থামানো যাবে না। সেটাই হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বিরোধীরা। নির্বাচনে জিততে না পেরে এখন সাধারণ মানুষের সমস্যা বাড়াচ্ছে বলেও কটাক্ষ করেন তিনি। (Chirag Paswan) তাঁর মতে, বারবার বিক্ষোভের মাধ্যমে রাজধানীকে অচল করে দেওয়া কোনওভাবেই সমর্থনযোগ্য নয়। বিরোধীদের উচিত, মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাতের জন্য সময় চাওয়া।
‘ব্ল্যাক এমার্জেন্সি’, অভিযোগ আপের
আজ জন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভের আগে একাধিক বিক্ষোভকারীকে আটক করে পুলিশ। এর পরেই কেন্দ্রের বিরুদ্ধে সরব হয় আপ। বিধায়ক গোপাল রাইয়ের অভিযোগ, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে রক্ষা করতেই দিল্লিকে কার্যত সেনাছাউনিতে পরিণত করা হয়েছে। তাঁর দাবি, এত নিরাপত্তা বাহিনী মোতায়েন করেও আন্দোলন দমন করা যাবে না।
শান্তিপূর্ণ আন্দোলনের দাবি

আপ নেতা সৌরভ ভরদ্বাজ বলেন, বলপ্রয়োগ করে জেন-জি-কে চুপ করানো যাবে না। তাঁর দাবি, তরুণরা অহিংস পথে সংবিধান মেনে নিজেদের বক্তব্য তুলে ধরতে চান। সিজেপির দাবি, ‘ভোট চুরি’র অভিযোগে জ্ঞানেশ কুমারের পদত্যাগ চাই। আপের আহ্বানে অরবিন্দ কেজরিওয়ালও পরিবার-সহ বিক্ষোভে যোগ দেওয়ার কথা জানিয়েছেন।
দিল্লি পুলিশের হাতে আটক মমতা, প্রিজন ভ্যানে গান গেয়ে প্রতিবাদ তৃণমূল নেত্রীর












1 thought on “‘যুবকদের আটকানো যাবে না’, বার্তা চিরাগের”
Comments are closed.