রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

মহরমে বিষ ওষুধ খাইয়ে ‘গণহত্যা’-র ছক! মহারাষ্ট্রে বড় চক্রের পর্দাফাঁস

---Advertisement---

বিষ ওষুধ খাইয়ে ‘গণহত্যা’-র ছক কষেছিললেন এক ব্যক্তি। মুম্বইয়ের মহরমের মিছিলে বিষাক্ত ক্যাপসুল বিলি করার অভিযোগে ফায়াজ প্রেমজি নামে এক যুবককে হাতেনাতে ধরল পুলিশ (Mumbai)।

সূত্রে খবর, শুক্রবার, মুম্বইয়ের রে রোডের কাছে মহরমের একটি তাজিয়ার আয়োজন করা হয়। সেই মিছিলে অংশ নেন হাজার হাজার মুসলিম সম্প্রদায়ের মানুষ। আর সেই ভিড়ের সুযোগ নেন ওই ব্যক্তি। ওই ওষুধগুলো ব্যথার ওষুধ বলে মিছিলে উপস্থিত সকলের কাছে বিলি করে দেওয়ার চেষ্টা করেন তিনি। আর এই ওষুধগুলো খাওয়ার পর থেকেই অসুস্থ হয়ে পড়েন অন্তত ১১ জন। তাঁদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যাতে এই ওষুধ কেউ সেবন না করেন তার জন্য, সঙ্গে সঙ্গে মাইকিং করা হয় (Mumbai)।

অসুস্থদের মধ্যে সালমান সায়েদ নামে এক ব্যক্তি জানান, ওষুধটি খাওয়ার পর থেকেই তাঁর পেটে ব্যাথা ও বমি শুরু হয়। অভিযুক্তের ছক ছিল ওই মিছিলে আসা প্রায় ১৫ হাজার মানুষকে বিষ ওষুধ খাইয়ে খুন করার। কিন্তু তিন মহিলা ভলান্টিয়ারের উপস্থিত বুদ্ধিতে কোনওরকমে প্রাণে বাঁচে সবাই৷ এড়ানো গেল বিপর্যয়। তাঁরা ফায়াজকে আটকে পুলিশে খবর দেন। ঘটনাস্থল থেকেই ফায়াজকে আটক করা হয়। এছাড়াও অভিযুক্ত ব্যক্তি ৩০ হাজার খালি ক্যাপসুল এবং ৫০ কেজি ফসফরাস কেনার জন্য অর্ডারও দিয়েছিলেন, এমনটাই জানিয়েছেন ডিসিপি মিনা।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই ওষুধগুলিতে ‘জিঙ্ক ফসফাইড’ নামে এক মারাত্মক বিষাক্ত পদার্থ ছিল। যার কোনও প্রতিষেধক হয় না। ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতায় মামলা রুজু করে এর পিছনে কোনও জঙ্গি যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে বাইকুল্লা থানার পুলিশ। আদালত অভিযুক্তকে দুই দিনের পুলিশি হেফাজত দিয়েছে।

আরও পড়ুন: রেজিনগরের সভা থেকে হুমায়ূনের হুঁশিয়ারি, ফের উস্কানিমূলক মন্তব্যে বিতর্ক


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now