---Advertisement---
lifezone nursing home

Narendra Modi: ১০ টাকার ঝালমুড়িতে জনসংযোগ, ঝাড়গ্রামে নজর কাড়লেন মোদী

April 19, 2026 7:05 PM
Narendra Modi
---Advertisement---

ঝাড়গ্রাম স্টেডিয়ামে জনসভা শেষ হতেই যেন সবকিছু এগোচ্ছিল চেনা ছন্দে— রাজনৈতিক বক্তব্য, জনতার ঢল, নিরাপত্তার কড়াকড়ি— সব মিলিয়ে একেবারে নিয়মমাফিক দিনের মতোই এগোচ্ছিল সবকিছু। কিন্তু সেই রুটিনের মাঝেই ফেরার পথে হঠাৎই যেন ছবিটা বদলে গেল। ঝাড়গ্রাম শহরের কলেজ মোড়ে হঠাৎ থেমে গেল প্রধানমন্ত্রীর কনভয়, আর তৈরি হল এক অনন্য মুহূর্ত।

গাড়ি থেকে নেমে সোজা হাঁটা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তাঁর চলাফেরা থেকে খাওয়া— সবই নির্দিষ্ট প্রোটোকলের মধ্যে বাঁধা। কিন্তু সেদিন সেই নিয়মেই যেন ছোট্ট একটা ফাঁক তৈরি করলেন তিনি নিজেই। তাঁর গন্তব্য— রাস্তার ধারের এক সাধারণ দোকান। রাজ কলেজ মোড়ের এক ছোট্ট দোকান, ‘স্বপনলালের স্পেশ্যাল মুড়ি’। কোনও প্রোটোকল নয়, কোনও আড়ম্বর নয়, নেই কোনও বিশেষ আয়োজন। হাসিমুখে হাতে তুলে নিলেন ঝালমুড়ির ঠোঙা, আর শুরু করলেন খাওয়া। আশপাশে থাকা সাধারণ মানুষ প্রথমে যেন বিশ্বাসই করতে পারছিলেন না— এত কাছে, এত সহজভাবে দেশের প্রধানমন্ত্রী!

দোকানের মালিক বিক্রম সাউ, যিনি এলাকায় ‘বিহারীবাবু’ নামে পরিচিত, এখনও সেই মুহূর্তে আবেগাপ্লুত। তাঁর কথায়, “হঠাৎ এসে জিজ্ঞাসা করলেন আমার নাম। তারপর বললেন, একটা ঝালমুড়ি বানাও। আমি বানিয়ে দিলাম। খেয়ে বললেন দারুণ হয়েছে।” শুধু মুড়ি খাওয়াই নয়, তাঁর পরিবার ও ব্যবসার কথাও জানতে চান প্রধানমন্ত্রী (Narendra Modi) — যেন এক সাধারণ ক্রেতা, অথচ অসাধারণ উপস্থিতি।

সবসময় বহুস্তর নিরাপত্তায় মোড়া একজন দেশের শীর্ষ নেতা— সেখানে এই সহজ, স্বতঃস্ফূর্ত আচরণ অনেককেই চমকে দিয়েছে। জানা গিয়েছে, মাত্র ১০ টাকা দিয়ে সেই ঝালমুড়ি কিনেছিলেন তিনি। চারপাশে তখন উচ্ছ্বসিত সমর্থকদের স্লোগান— ‘জয় মোদী জি’, ‘জয় শ্রী রাম’। মুড়ির স্বাদ নিতে নিতে জনসংযোগও সেরে ফেললেন তিনি। পরে সেই মুহূর্তের ছবি ও ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন নিজেই, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। বিশ্লেষকদের মতে, এ এক ভিন্ন ধরনের রাজনৈতিক বার্তা— যেখানে মাটির কাছাকাছি থাকার ইঙ্গিত স্পষ্ট। (Narendra Modi)

উল্লেখযোগ্যভাবে, এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়কেও জনতার মাঝে এভাবেই মিশে যেতে দেখা গিয়েছে। ফলে, ঝাড়গ্রামের এই ‘মুড়ি মুহূর্ত’ এখন শুধু একটি দৃশ্য নয় বরং রাজনীতির এক নতুন সূচনা মানুষের কাছে পৌঁছনোর।

Dinesh Trivedi: বাংলাদেশে ভারতের মুখ বাংলার দীনেশ ত্রিবেদী, কূটনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত: Narendra Modi: ১০ টাকার ঝালমুড়িতে জনসংযোগ, ঝাড়গ্রামে নজর কাড়লেন মোদী

Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment