---Advertisement---
lifezone nursing home

Nepal: এবার নেপালে যেতে বাড়বে খরচ, ভারতীয়দের জন্য কড়া নিয়ম

April 18, 2026 2:09 PM
Nepal
---Advertisement---

নেপালে(Nepal) নতুন সরকার গঠন হয়েছে। জেন জি-দের দাপটে পুরোনো সরকার সরে গিয়ে নতুন সরকার ক্ষমতায় বসেছে। আর বলেন্দ্র শাহ-র নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় এসে একাধিক পদক্ষেপ করেছে। যেখানে এ বার যুক্ত হলো ভারতের নামও। সরকার সম্প্রতি ভারতীয় নম্বর প্লেটযুক্ত যানবাহনের উপর কঠোর বিধিনিষেধ জারি করেছে, যা এখন থেকে সকল পর্যটক ও ব্যবসায়ীদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে। নিয়ম ভাঙলে শুধু জরিমানাই নয়, বরং গাড়ি বাজেয়াপ্ত হওয়ার মতো কঠিন শাস্তির মুখেও পড়তে হতে পারে।

World GDP Ranking 2026: ভারতের অর্থনীতি নেমে গেল বিশ্বের ছয় নম্বরে, কেন এই পতন?: Nepal: এবার নেপালে যেতে বাড়বে খরচ, ভারতীয়দের জন্য কড়া নিয়ম

প্রথম ও সবচেয়ে বড় পরিবর্তন এসেছে কাস্টমস ক্লিয়ারেন্সে। সীমান্ত পার হওয়ার আগে প্রতিটি ভারতীয় গাড়ির জন্য সরকারি অনুমোদন নেওয়া এখন বাধ্যতামূলক। এই অনুমতি ছাড়া নেপালের রাস্তায় গাড়ি চালানো সম্পূর্ণ বেআইনি হিসেবে গণ্য হবে।

শুধু অনুমতি নিলেই হবে না, দিতে হবে দৈনিক এন্ট্রি ফি-ও। গাড়ির ধরন অনুযায়ী এই ফি নির্ধারিত করা হয়েছে —
বাইক বা স্কুটার: প্রতিদিন ১০০ টাকা, থ্রি-হুইলার: প্রতিদিন ৪০০ টাকা এবং কার, জিপ বা ভ্যান: প্রতিদিন ৬০০ টাকা

এছাড়া নতুন নিয়ম অনুযায়ী, কোনও বিদেশি নম্বর প্লেটের গাড়ি বছরে সর্বোচ্চ ৩০ দিন নেপালে(Nepal) থাকতে পারবে। এই সময়সীমা একবারে একটানা বা সারাবছর ধরে একাধিকবার করে ব্যবহার করা গেলেও সময়কাল মোট ৩০ দিনের বেশি নয়। এই সীমা অতিক্রম করলেই শুরু হবে কড়া জরিমানা —
বাইক/স্কুটার: প্রতিদিন ২০০০ টাকা এবং চার চাকার গাড়ি সহ অন্যান্য যান: প্রতিদিন ২৫০০ টাকা

ভারতীয় পর্যটকদের জন্য এই নতুন নিয়ম কিছুটা ঝামেলার হলেও, নেপাল(Nepal) সরকার আইন মেনে চলার উপর জোর দিচ্ছে। নতুন নিয়মগুলি পর্যটন ও বাণিজ্যিক যাতায়াতের ওপর প্রভাব ফেলতে পারে ।


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment