---Advertisement---
lifezone nursing home

Odisha Mining Officer: এই রাজ্যে বিশাল দুর্নীতি, সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ৪০০০০০০০ টাকা

February 25, 2026 4:09 PM
Odisha mining officer
---Advertisement---

সরকারি আধিকারিকের বাড়িতে তল্লাশি চালাতে গিয়েই হতবাক তদন্তকারীরা। আলমারি খুললেই, বিছানার নীচে রাখা ট্রলি ব্যাগ খুললেই বেরিয়ে আসছে গাদা গাদা টাকার বান্ডিল (Odisha Mining Officer)। ওডিশার খনি দপ্তরের ডেপুটি ডিরেক্টর দেবব্রত মোহান্তির ভুবনেশ্বরের ফ্ল্যাটে অভিযান চালিয়ে এখনও পর্যন্ত প্রায় ৪ কোটি টাকা উদ্ধার করেছে ওডিশা ভিজিল্যান্স বিভাগ। এত বিপুল নগদ শেষ কবে উদ্ধার হয়েছে, তা মনে করতে পারছেন না অভিজ্ঞ অফিসাররাও। তদন্তকারীদের ধারণা, তল্লাশি শেষ না হওয়ায় আরও টাকা বা সম্পত্তির হদিস মিলতে পারে।

জানা গিয়েছে, দেবব্রত মোহান্তি কটক সার্কেলে কর্মরত। দীর্ঘদিন ধরেই তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল। সম্প্রতি এক কয়লা ব্যবসায়ীর কাছ থেকে ৩০ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে ধরা পড়েন তিনি। অভিযোগ, ব্যবসা নির্বিঘ্নে চালাতে অনুমোদন দেওয়ার বিনিময়ে এই অর্থ দাবি করেছিলেন।

বদলে গেল এই রাজ্যের নাম, রেগে আগুন বাংলার মুখ্যমন্ত্রী

ঘটনার পর থেকেই তাঁর কটকের দফতর, ভদ্রকের পৈতৃক বাড়ি এবং ভুবনেশ্বরের ফ্ল্যাটে একযোগে তল্লাশি শুরু হয়। বুধবার সকাল থেকে ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে আলমারি ও একাধিক ব্যাগে সাজানো অবস্থায় বিপুল নগদ উদ্ধার হয়। পাশাপাশি তাঁর অফিসের ড্রয়ার এবং ব্যক্তিগত কক্ষ থেকেও প্রায় ১.২০ লক্ষ টাকা পাওয়া গেছে।

প্রাথমিক তদন্তে আরও জানা গেছে, ভুবনেশ্বরে তাঁর নামে প্রায় ২,৪০০ বর্গফুট জমির উপর নির্মিত দোতলা বাড়ি রয়েছে। এছাড়া প্রায় ১৩০ গ্রাম সোনা, মূল্যবান গয়না ও অন্যান্য সম্পদের সন্ধান মিলেছে। ইতিমধ্যেই ভুবনেশ্বর ভিজিল্যান্স থানায় দুর্নীতি প্রতিরোধ (সংশোধিত) আইন, ২০১৮–এর ধারা ৭ অনুযায়ী তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তদন্ত চলছে, এবং আরও তথ্য সামনে আসার অপেক্ষা।


Hindusthan News Point

রাজ্য, দেশ, বিদেশ, খেলা ও বিনোদনের নির্ভরযোগ্য খবর এক প্ল্যাটফর্মে। আমরা তুলে ধরি সত্য, বাস্তব ও মানুষের কথা। Voice of the Nation

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

1 thought on “Odisha Mining Officer: এই রাজ্যে বিশাল দুর্নীতি, সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ৪০০০০০০০ টাকা”

Leave a Comment