রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Rafale Jets: ঘুম উড়বে শত্রুদের, ফ্রান্স থেকে ১১৪টি রফল কিনছে ভারত

Published on: February 12, 2026
---Advertisement---

আরও শক্তিশালী হচ্ছে ভারতের প্রতিরক্ষা ক্ষেত্র। এই লক্ষ্যে সরকারের তরফে ফ্রান্স থেকে আরও থেকে ১১৪ টি রাফাল(Rafale Jets) যুদ্ধবিমান কেনার প্রস্তাবটি অনুমোদিত হয়েছে। এই চুক্তির ফলে Indian Air Force-এর সামরিক ক্ষমতা বাড়বে এবং সার্বিক প্রতিরক্ষায় এক বড় পদক্ষেপ হিসাবে বিবেচিত হচ্ছে।

১২ ফেব্রুয়ারি ২০২৬ রাজ্যের প্রতিরক্ষা মন্ত্রক ও ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল (DAC)-এর বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর সভাপতিত্বে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তে রাফাল যুদ্ধবিমান কেনার কাজে প্রয়োজনীয় অনুমোদন দেওয়া হয়েছে। এই চুক্তির জন্য প্রায় ৩.২৫ থেকে ৩.৬ লক্ষ কোটি টাকার ধার্য করা হবে বলে জানানো হয়েছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী মোট ১১৪টি রাফাল যুদ্ধবিমানের মধ্যে প্রাথমিকভাবে প্রায় ১৮টি বিমান ফ্রান্স থেকে সরাসরি ‘ফ্লাই অ্যাওয়ে’ অবস্থায় আনা হবে। বাকি ৯০-এর কাছাকাছি যুদ্ধবিমান ভারতেই তৈরি হবে, যেখানে দেশীয় অংশের (indigenous content) পরিমাণ ৫০-৬০ শতাংশের মতো বাড়ানো যাবে।

রাফাল যুদ্ধবিমানগুলো অত্যাধুনিক প্রযুক্তি, উন্নত সেন্সর ও অস্ত্রসজ্জা নিয়ে সজ্জিত, যার ফলে দেশের আকাশসীমা রক্ষা এবং যুদ্ধে ক্ষমতা বহু গুণে বাড়বে।

বিশ্লেষকদের মতে, এই বড় ডিফেন্স প্রকল্পটি শুধুমাত্র ভারত–ফ্রান্সের কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্ত করবে তাই নয়, একই সঙ্গে ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের মাধ্যমে দেশীয় রাষ্ট্রীয় ও বেসরকারি প্রতিরক্ষা শিল্পকেও বর্ধিত করবে। সর্বোপরি শত্রু দেশ পাকিস্তান ও চিনের কাছে এটি একটি সতর্ক বার্তাও বটে।

এই সিদ্ধান্ত শুধুমাত্র যুদ্ধবিমান ক্রয় নয়, বরং ভারতের প্রতিরক্ষা উৎপাদনে দেশীয় শিল্পকে আরও উৎসাহ দেবে এবং আন্তর্জাতিক কৌশলগত সম্পর্ককে আরও শক্তিশালী করবে বলেই বিশ্বাস সরকারের। এখন শুধু চুক্তি চূড়ান্ত হওয়ার এবং প্রথম রাফাল (Rafale Jets) বিমানগুলির ভারতের আকাশে উড়ান দেওয়ার দিনটির জন্য অপেক্ষায় ভারতবাসী।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment