---Advertisement---
lifezone nursing home

Sikkim Landslide : সিকিমে ব্যাপক ভূমিধস, আটকে পড়েছেন কমবেশি ১০০০ বাঙালি পর্যটক

April 6, 2026 12:10 PM
Sikkim Landslide
---Advertisement---

টানা কয়েকদিন ধরে চলা বৃষ্টিতে ব্যাপক ভূমি ধস সিকিমে। ভেঙে গিয়েছে সিকিমের (Sikkim Landslide) গুরুত্বপূর্ণ রাস্তা। সদ্য তৈরি হওয়া সেতুর একাংশ ঝুলছে। প্রাকৃতিক বিপর্যয়ের জেরে সিকিমে যাওয়া বহু পর্যটক আটকে পড়েছেন। সিকিমে এখন ভরা পর্যটক মরসুম। বাংলা থেকে দলে দলে পর্যটক সে রাজ্যে যান। জানা গিয়েছে, কমবেশি প্রায় ১০০০-রও বেশি বাঙালি পর্যটক সেখা্নে আটকে রয়েছেন। উদ্ধারের আশায় অনেক পর্যটককে রাতভর রাস্তাতেই অপেক্ষা করতে হয়েছে। পর্যাপ্ত পানীয় জন ও খাবার না থাকায় মহা বিপদের মধ্য রয়েছেন তাঁরা। সোমবার থেকে শুরু হয়েছে উদ্ধারের কাজ।

সিকিমের মাঙ্গান জেলার লাচেনের রাস্তা বন্ধ। সেখানে একাধিক জায়গায় ধস নেমেছে। লাচেন থেকে চুংথাং-র যোগকারী রাস্তার একটা বড় অংশ ভেঙে গিয়েছে। বিরাট ভাঙন দেখা দিয়েছে তারুম চু ব্রিজের কাছে। ওই রাস্তা দিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে রেখেছে সিকিম প্রশাসন। পাশাপাশি যুদ্ধকালীন তৎপরতায় রাস্তা মেরামতের কাজ চলছে। চুংথাং–লাচেন সড়ক বন্ধ করে লাচেনগামী পর্যটকদের জন্য ঘুরপথে দোনকিয়ালা–লাচুং পথ দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ধসের জেরে পর্যটনের ভরা মরসুমে রাস্তায় গাড়ির লম্বা লাইন। লাচেনে (Sikkim Landslide) থাকা পর্যটকদের সঙ্গে সিকিমের মূল ভূখণ্ডের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন।

প্রশাসন সূত্রে খবর,উদ্ধারকাজে আইটিবিপি,বর্ডার রোডস অর্গানাইজেশন,ভারতীয় সেনাবাহিনী ও স্থানীয় পুলিশ প্রশাসন মিলে যৌথভাবে হাত মিলিয়েছে। বলা হয়েছে পর্যটকদের দ্রুত উদ্ধার করা হবে। তারা যেন অযথা আতঙ্কিত না হন।
ইতিমধ্যেই সিকিমে আরও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ১১ এপ্রিল পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া খারাপ হলে আরও বিপদ বাড়তে পারে।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment