---Advertisement---
lifezone nursing home

দেশে দু’দিন বন্ধ টেলিগ্রাম, নির্দেশ কেন্দ্রীয় সরকারের

June 16, 2026 12:19 PM
---Advertisement---

NEET-UG ২০২৬-এর পরীক্ষার প্রশ্ন ফাঁস ও জালিয়াতির আশঙ্কা ঠেকাতে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। আগামী ২১ জুন অনুষ্ঠিত হতে চলা পরীক্ষার আগে ভারতে টেলিগ্রামের উপর সাময়িক বিধিনিষেধ জারি করা হয়েছে। সোমবার এক বিবৃতিতে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) জানায়, ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক (MeitY) তাদের সুপারিশের ভিত্তিতে ২২ জুন পর্যন্ত ভারতে টেলিগ্রাম চালানোয় সাময়িক নিষেধাজ্ঞার নির্দেশ দিয়েছে। (NEET UG)

শুধু তাই নয়, ৩০ জুন পর্যন্ত টেলিগ্রামের মেসেজ এডিটের সুবিধাও ভারতে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। NTA-র দাবি, কিছু অসাধু চক্র এই ফিচার ব্যবহার করে পরীক্ষার পর পুরনো পোস্ট এডিট করে সেখানে প্রশ্নপত্র যুক্ত করত। ফলে পোস্টের পুরনো সময় দেখিয়ে দাবি করা হতো যে পরীক্ষার আগেই প্রশ্নপত্র ফাঁস হয়েছিল। এই ধরনের ভুয়ো প্রমাণ ছড়িয়ে পড়ায় পরীক্ষা নিয়ে বিভ্রান্তি ও আতঙ্ক তৈরি হতো বলে অভিযোগ। (NEET UG)

NTA জানিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে ইন্ডিয়ান সাইবার ক্রাইম কো-অর্ডিনেশন সেন্টার (I4C) এই বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। তাদের উদ্যোগেই টেলিগ্রামে সক্রিয় একাধিক ভুয়ো চ্যানেল, গ্রুপ ও বটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এসব প্ল্যাটফর্মে পরীক্ষার্থীদের কাছে প্রশ্নপত্র পাইয়ে দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা আদায়ের অভিযোগ উঠেছিল। (NEET UG)

সম্প্রতি বিহার পুলিশও পরীক্ষার্থীদের সতর্ক করে একটি জনসচেতনতামূলক বার্তা প্রকাশ করেছে। অন্যদিকে, আহমেদাবাদ সিটি সাইবার ক্রাইম ব্রাঞ্চ একটি আন্তঃরাজ্য প্রতারণা চক্রের সদস্যদের গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে। তদন্তকারীদের দাবি, ওই চক্র একাধিক টেলিগ্রাম চ্যানেল পরিচালনা করত এবং মাত্র এক মাসে প্রায় ১,০০০ মোবাইল নম্বরের সঙ্গে যোগাযোগ করে প্রায় ১.৫ কোটি টাকার লেনদেন করেছে। (NEET UG)

NTA স্পষ্ট জানিয়েছে, পরীক্ষাকেন্দ্রের বাইরে কোনওভাবেই নিটের প্রশ্নপত্র পাওয়া সম্ভব নয়। কয়েক হাজার টাকা থেকে শুরু করে কয়েক লক্ষ টাকার বিনিময়ে প্রশ্নপত্র দেওয়ার যে দাবি বিভিন্ন টেলিগ্রাম চ্যানেলে করা হচ্ছে, তা সম্পূর্ণ ভুয়ো ও প্রতারণামূলক। পরীক্ষার্থীদের শুধুমাত্র এনটিএ-র সরকারি ওয়েবসাইট ও সরকারি বিজ্ঞপ্তির উপর নির্ভর করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি কোনও সন্দেহজনক প্রস্তাব পেলে অবিলম্বে সাইবার অপরাধ দমন কর্তৃপক্ষকে জানানোরও আবেদন করেছে সংস্থাটি। (NEET UG)

আরও পড়ুন :- AIIMS ভোপালে ভয়াবহ গাফিলতি! ভুল ইনজেকশনেই মৃত্যু ৩ বছরের ক্যানসার আক্রান্ত শিশুর; অভিযুক্ত দুই নার্সের বিরুদ্ধে FIR


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

1 thought on “দেশে দু’দিন বন্ধ টেলিগ্রাম, নির্দেশ কেন্দ্রীয় সরকারের”

Leave a Comment