---Advertisement---
lifezone nursing home

Uttarpradesh Viral Video : নরক হয়ে উঠেছিল বৈবাহিক জীবন! মুক্তি পেয়েই ৯ কিলোমিটার দণ্ডি কাটলেন যুবক

April 1, 2026 3:34 PM
Uttarpradesh Viral Video
---Advertisement---

আগে দেখা যেত কাউকে ভালোবাসলে সেই ভালোবাসার পরিণতি পাওয়ার জন্য অনেককেই মানত করতেন। কিন্তু এখন পুরো বিষয়টাই উল্টো। বিয়েতে অতিষ্ঠ হয়ে ডিভোর্সে খুশি হয়ে মানত পূরণ করতে ৯ কিলোমিটার দণ্ডি কাটলেন উত্তরপ্রদেশের (Uttarpradesh Viral Video) এক যুবক। আর এই ছবিই ভাইরাল হলো সমাজমাধ্যমে। এই ভিডিয়োটিতে দেখা গিয়েছে, যোগেশ নামের এক যুবক বারবার মাটিতে শুয়ে প্রণাম করে, অর্থাৎ দণ্ডি কেটে মন্দিরের দিকে এগিয়ে চলছেন। সঙ্গী তাঁর আত্মীয়-প্রতিবেশীরা। তাঁরা ভক্তিমূলক গান গেয়ে কঠিন মানত পূরণে যোগেশকে উৎসাহ দিচ্ছেন। প্রায় সারাদিন দণ্ডি কেটে সন্ধ্যায় মন্দিরে পৌঁছন যোগেশ।

২০২২ সালে বিয়ে সেরেছিলেন পেশায় ইন্টিরিয়র ডিজাইনার যোগেশ। কিন্তু বিয়ের পর থেকেই দাম্পত্য জীবনে শুরু হয় প্রবল অশান্তি। ওই যুবকের দাবি, অল্প আয় এবং বাড়িতে ঠিকঠাক সময় না দেওয়ার কারণে স্ত্রীর সঙ্গে তাঁর প্রায়ই বিবাদ হতো। এই মানসিক টানাপোড়েন থেকে মুক্তি পেতে আইনি পথে হাঁটেন যোগেশ। আর সেইদিন বেশি দূরে ছিল না। ডিভোর্সের মামলা শেষ হতেই মনের ইচ্ছে পূরণ করলেন। যাকে বলে যেমন কথা-তেমন কাজ। একটুও দেরি না করে মানত পূরণ হতেই দণ্ডি কাটলেন তিনি।

যোগেশ সিদ্ধ পীঠ বৈরওয়া সময় মাতা মন্দিরে মানত করেছিলেন। যদি তাঁর বিবাহবিচ্ছেদ হয়, তবে তিনি দণ্ডি কেটে দেবীকে ধন্যবাদ জানাবেন। ২০২৫ সালে আইনিভাবে বিচ্ছেদ সম্পন্ন হতেই তিনি নিজের সেই মানত পূরণ করলেন।

যদিও যোগেশকে এই কাজের জন্য প্রশাসনের বিশেষ অনুমতি নিতে হয়। উত্তরপ্রদেশের (Uttarpradesh Viral Video) নরখোরিয়া গ্রামের বাসিন্দা যোগেশ। এই জেলায় তখন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১২৫ ধারা (আগের ১৪৪ ধারা) জারি ছিল। ভানপুরের সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট হিমাংশু কুমার সমস্ত দিক বিচার করে তাঁকে প্রয়োজনীয় নিরাপত্তা ও দণ্ডি কাটার অনুমতি দেন।

যখন মানুষের বৈবাহিক জীবন এতটাই নরক হয়ে যায়, মানুষ তখন মুক্তির পথ খোঁজে। আর মুক্তি পেয়ে যা করলেন উত্তরপ্রদেশের এক যুবক – তা অভাবনীয়।


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

1 thought on “Uttarpradesh Viral Video : নরক হয়ে উঠেছিল বৈবাহিক জীবন! মুক্তি পেয়েই ৯ কিলোমিটার দণ্ডি কাটলেন যুবক”

Leave a Comment