রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

World’s most expensive Momo: মোমোর দাম ৮৫ লক্ষ!!! ফ্রি মোমোর ফাঁদে নিঃস্ব পরিবার

Published on: February 2, 2026
world's most expensive momo
---Advertisement---

কথায় আছে শখের দাম লাখ টাকা! প্রচলিত কথাটি বাস্তবে রূপান্তরিত করল উত্তরপ্রদেশের এক কিশোর। ৮৫ লক্ষ টাকার গয়নার বিনিময় শখের মোমো দিয়ে উদরপূর্তি। ঠিক তাই। বিনামূল্যের মোমোর (Momo) অমোঘ আকর্ষণ হাপিস করেছে বহুমূল্যের গয়না।

সপ্তম শ্রেণীর ওই কিশোরের জীবনে মোমো ছিল একনিষ্ঠ ভালোবাসার। এই নিরীহ ভালোবাসার সুযোগকে কাজে লাগালো তিনজন মোমো বিক্রেতা। তারা কিশোরের কাছে প্রস্তাব রাখে, গয়না আনলে মোমো ফ্রি! সরল শিশু হৃদয় সে কি বোঝে হলুদ ধাতুর মূল্য। ধীরে ধীরে আলমারি খালি হতে থাকল। আর অপরদিকে কিশোরের মধ্যপ্রদেশ ফ্রি-এর মোমোতে ভরে উঠতে লাগল।

একদিন হার, পরদিন কানের দুল আর তার পরের দিন চুড়ি। দিব্যি কার্যসিদ্ধি হচ্ছিল মোমো ব্যবসায়ীদের।

world's most expensive momo
সৌজন্যে AI

বাড়ির লোকের ঘুম ভাঙ্গে অনেক দেরিতে। হটাৎ একদিন কিশোরটির পিসি এসে তাঁর দাদা অর্থাৎ বিমলেশ মিশ্রের কাছে নিজের গয়না চান। তখনই টনক নড়ে সবার। আলমারি খুলতেই দেখা যায় চিচিং ফাঁক। কোথায় গয়না, আলমারি পুরো ফাঁকা।তখনই ঘরের ভেতর থেকে আসে কিশোরটির স্বীকারোক্তি। মোমো খাওয়ার জন্য গয়না দিয়েছে সে।

মাথায় আকাশ ভেঙে পরে বাড়ির লোকের। তাৎক্ষণিক মুহূর্তেই কিশোরের বাবা বিমলেশ মিশ্র পুলিশের কাছে ছুটে যান। তিন অসাধু মোমো বিক্রেতার নামে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি আরো জানান, ছেলে মোমো খেতে খুবই ভালোবাসত। তবে এই ভালোবাসা যে এরকম মারাত্মক আকার ধারণ করবে তা কখনো ভাবি নি। সর্বমোট প্রায় ৮৫ লাখ টাকার গয়না ছিল বলে অভিযোগ।

পুলিশ ইতির মধ্যে তদন্ত শুরু করেছে। তিন অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় বিনামূল্য কীভাবে বহুমূল্যে রূপান্তরিত হয়।


Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment