মধ্যপ্রদেশের শিবপুরী জেলার মোহানি গ্রামে এক ইউটিউবারের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল। অভিযোগ, গভীর রাতে বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের একটি ঘরের বাইরে থেকে আটকে রেখে নগদ টাকা, সোনা-রূপোর গয়না-সহ প্রায় ৮ থেকে ১০ লক্ষ টাকার সামগ্রী লুট করে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনার তদন্তে নেমে পুলিশ সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিওগুলিকেও খতিয়ে দেখছে। (Madhya Pradesh Gold Robbery)
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গৃহবধূ তথা ইউটিউবার রচনা গুর্জরের বাড়িতে শনিবার ভোররাত প্রায় ২টা নাগাদ চোরেরা হানা দেয়। সেই সময় পরিবারের সকলেই ঘুমিয়ে ছিলেন। অভিযোগ, বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের একটি ঘরে বাইরে থেকে তালাবন্দি করে ফেলে দুষ্কৃতীরা। এরপর বাড়ি থেকে সোনা-রুপোর গয়না, নগদ টাকা এবং একটি এনার্জি ড্রিঙ্কের কার্টন নিয়ে পালিয়ে যায় তারা। লুট হওয়া সামগ্রীর মোট মূল্য ৮ থেকে ১০ লক্ষ টাকার মধ্যে বলে দাবি রচনার। (Madhya Pradesh Gold Robbery)
রচনা গুর্জর জানিয়েছেন, চুরির সময় দুষ্কৃতীরা বাড়ির সিসিটিভি ক্যামেরার দিকও বদলে দেয়, যাতে তাদের মুখ ক্যামেরায় ধরা না পড়ে। তাঁর অনুমান, লাঠি জাতীয় কোনও বস্তু ব্যবহার করেই ক্যামেরার অ্যাঙ্গেল ঘুরিয়ে দেওয়া হয়েছিল। ভোর প্রায় ৪টা নাগাদ পরিবারের সদস্যদের ঘুম ভাঙলে তাঁরা বুঝতে পারেন যে ঘরটি বাইরে থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। পরে আত্মীয়দের খবর দিলে তাঁরা এসে দরজা খুলে পরিবারের সদস্যদের উদ্ধার করেন।
ঘটনার পর নরওয়ার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। শিবপুরীর অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জীব মুলে জানিয়েছেন, ইতিমধ্যেই মামলা রুজু হয়েছে এবং অভিযুক্তদের চিহ্নিত করতে তদন্ত শুরু হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। একটি ফুটেজে মুখোশ পরা এক ব্যক্তিকে ক্যামেরার অবস্থান পরিবর্তন করতে দেখা গিয়েছে বলেও জানা গেছে। (Madhya Pradesh Gold Robbery)
তদন্তকারীদের সন্দেহ, দুষ্কৃতীরা স্থানীয় বা আশপাশ এলাকার বাসিন্দা হতে পারে এবং তারা বাড়ি ও পরিবারের গতিবিধি সম্পর্কে আগে থেকেই অবগত ছিল। পুলিশের নজরে এসেছে রচনা গুর্জরের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টও। এক লক্ষেরও বেশি ফলোয়ার থাকা এই ইউটিউবার সম্প্রতি বাড়ির বিভিন্ন অংশ, গয়না, নগদ অর্থ এবং বিলাসবহুল জীবনযাত্রা নিয়ে একাধিক ভিডিও পোস্ট করেছিলেন। তদন্তকারীদের ধারণা, ওই ভিডিওগুলি দেখেই বাড়ির নকশা, মূল্যবান সামগ্রীর অবস্থান এবং নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ধারণা পেয়ে থাকতে পারে চোরেরা। ফলে সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত সম্পদ ও বাড়ির অভ্যন্তরের ছবি বা ভিডিও প্রকাশের ঝুঁকি নিয়েও নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। (Madhya Pradesh Gold Robbery)
মদের দোকান থেকে আদায় ১০২ কোটি টাকা, ক্ষমতায় এসেই বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রীর













1 thought on “ভ্লগ বানিয়ে রুম ট্যুরই কাল? ইউটিউবারের বাড়িতে লক্ষাধিক টাকা লুট”