---Advertisement---
lifezone nursing home

অবশেষে বাংলায় ঢুকল বর্ষা, একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

June 10, 2026 6:44 PM
---Advertisement---

অবশেষে বাংলায় প্রবেশ করল দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। আলিপুর আবহাওয়া দপ্তরের আবহবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সিকিম-সহ উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ইতিমধ্যেই বর্ষা পৌঁছে গিয়েছে। কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারের সব এলাকায় মৌসুমী বায়ুর প্রভাব শুরু হয়েছে। এছাড়া জলপাইগুড়ির অধিকাংশ অংশ এবং দার্জিলিংয়ের কিছু এলাকাতেও বর্ষা ঢুকে পড়েছে। আবহাওয়া দপ্তরের অনুমান, আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে বাংলার আরও বিস্তীর্ণ এলাকায় বর্ষার অগ্রগতি হবে। (Weather Update )

বর্ষার জেরে উত্তরবঙ্গে আগামী শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বুধবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার ও শনিবারও জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। রবিবার থেকে ভারী বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও ঝড়-বৃষ্টি চলবে।

দক্ষিণবঙ্গের ছবিটা অবশ্য আলাদা। এখানে এখনই গরম থেকে স্বস্তি মিলছে না। ভ্যাপসা গরম ও অস্বস্তির মধ্যেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। বুধবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি এবং উত্তর ২৪ পরগনায় কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে। এসব জেলায় ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর-সহ একাধিক জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। (Weather Update )

কলকাতাতেও গরম ও অস্বস্তি বজায় থাকবে। তবে দুপুরের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আজ ও আগামীকাল কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে বৃষ্টি হলেও গরম থেকে খুব বেশি স্বস্তি মিলবে না বলেই মনে করছেন আবহবিদরা। (Weather Update )


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment