রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

শিক্ষাঙ্গনে দুর্নীতি, দায়িত্ব নিয়েই বিগত সরকারকে কড়া বার্তা জগন্নাথ চট্টোপাধ্যায়ের

Published on: June 10, 2026
---Advertisement---

রাজ্যের উচ্চশিক্ষা ব্যবস্থার দুরবস্থা থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ— একাধিক ইস্যুতে একযোগে তোপ দাগলেন পশ্চিমবঙ্গের নবনিযুক্ত উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় (Jagannath Chattopadhyay)। বুধবার কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, দীর্ঘদিন ধরে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে শিক্ষার পরিবেশকে উপেক্ষা করে রাজনৈতিক স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের বর্তমান পরিস্থিতি নিয়েও কড়া মন্তব্য করেন তিনি।

উচ্চশিক্ষামন্ত্রীর অভিযোগ, রাজ্যের বহু কলেজে লাইব্রেরি, কম্পিউটার ল্যাব বা গবেষণার পরিকাঠামো গড়ে তোলার পরিবর্তে নানা অনিয়ম ও অব্যবস্থার সংস্কৃতি তৈরি হয়েছিল। জাতীয় শিক্ষা নীতি (NEP) কার্যকর করা এবং শিক্ষাঙ্গনে স্বচ্ছতা ও জবাবদিহি ফিরিয়ে আনার উপর জোর দেয় নতুন সরকার। তাঁর দাবি, উচ্চশিক্ষাকে রাজনৈতিক প্রভাবমুক্ত করে ছাত্রছাত্রীদের জন্য মানসম্পন্ন শিক্ষার পরিবেশ তৈরি করাই সরকারের অগ্রাধিকার। (Jagannath Chattopadhyay)

অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কংগ্রেসে ফেরার জল্পনা এবং তৃণমূলের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হলে জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, কোনও রাজনৈতিক দলের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করা তাঁর পক্ষে শোভন নয়। তবে তৃণমূল কংগ্রেসের বর্তমান পরিস্থিতিকে তিনি “হাস্যকর এবং পরিতাপের” বলে উল্লেখ করেন। তাঁর দাবি, আদর্শভিত্তিক সংগঠন না হয়ে দীর্ঘদিন ধরে একটি ‘সিন্ডিকেট’ ও ‘ফ্র্যাঞ্চাইজি’ মডেলে দলটি পরিচালিত হয়েছে বলেই এই পরিণতি দেখা যাচ্ছে। (Jagannath Chattopadhyay)

মমতা বন্দ্যোপাধ্যায় ও সোনিয়া গান্ধীর বৈঠক প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, সেটি সম্পূর্ণ কংগ্রেসের বিষয়। তবে তাঁর মতে, রাজ্যের রাজনীতিতে তৃণমূলের প্রভাব দ্রুত কমে এসেছে। সাম্প্রতিক সময়ে একাধিক নেতা ও সাংসদের পদত্যাগের ঘটনাকেও তিনি সেই প্রক্রিয়ার অংশ হিসেবে ব্যাখ্যা করেন।

এদিকে বহুচর্চিত ‘মেসি কাণ্ড’ নিয়ে প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী জানান, প্রতারিত দর্শকদের টিকিটের অর্থ ফেরত দেওয়ার নির্দেশ ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী দিয়েছেন। সরকার সেই প্রক্রিয়া শুরু করেছে। পাশাপাশি তিনি স্পষ্ট করে দেন, ঘটনায় যারা দায়ী, আইন অনুযায়ী তাঁদের জবাবদিহি করতে হবে এবং নিজেদের কাজের ফল ভোগ করতেই হবে। তাঁর বক্তব্য, প্রশাসন প্রতারিত সাধারণ মানুষের পাশে রয়েছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। (Jagannath Chattopadhyay)

আরও পড়ুন :- শ্রম ও পরিবহণে বড় দায়িত্ব, ‘শ্রমিক স্বার্থেই লড়াই করব’; মন্ত্রীত্ব পেয়ে বার্তা অর্জুন সিংয়ের


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

2 thoughts on “শিক্ষাঙ্গনে দুর্নীতি, দায়িত্ব নিয়েই বিগত সরকারকে কড়া বার্তা জগন্নাথ চট্টোপাধ্যায়ের”

Leave a Comment