রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

রানি রাসমণির সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে আছে বাবুঘাটের নাম, কেন জানেন?

Published on: September 28, 2026
Rani Rasmoni
---Advertisement---

আজ লোকমাতা (Rani Rashmoni) রানি রাসমণির জন্মবার্ষিকী। উনবিংশ শতকের বাংলায় নারী-ক্ষমতায়নের প্রতীক ছিলেন তিনি। ধর্ম, কর্ম ও জনহিতের কাজে সম্পূর্ণ নিবেদিতপ্রাণ রানি রাসমণির জীবনের সঙ্গে জড়িয়ে রয়েছে কলকাতার ঐতিহাসিক বাবুঘাটের নাম। কিন্তু কীভাবে তৈরি হয়েছিল এই ঘাট?

রানি রাসমণির জন্মকথা

১২০০ বঙ্গাব্দের ১১ আশ্বিন, হালিশহরের দরিদ্র হরু দাস ওরফে হরেকৃষ্ণ দাসের ঘরে জন্ম (Rani Rashmoni) রানি রাসমণির। মা রামপ্রিয়া টুকটুকে ফর্সা মেয়ের নাম রাখেন ‘রানি’। পরে তাঁর নাম হয় রাসমণি। গ্রামের মানুষ দুটি নাম একত্র করে বলতে শুরু করেন ‘রানি রাসমণি’। এরপর ১৮০৪ সালে কলকাতার জানবাজারের ধনী বাঙালি প্রীতিরাম দাসের ছেলে রাজচন্দ্রের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

বাবার চতুর্থী থেকে বাবুঘাট

সময়টা ১২৩০ বঙ্গাব্দ। নিয়ম মেনে প্রয়াত বাবার চতুর্থী করতে ঘাটে গিয়ে (Rani Rashmoni) রাসমণি দেখেন ভয়াবহ অবস্থা। চারদিকে ইটের টুকরো, কাদায় জল নামার দায়। সেখানে স্নান বা কোনও আচার-অনুষ্ঠান করাও ছিল দুষ্কর। বিষয়টি তিনি তাঁর স্বামী রাজচন্দ্রকে জানান এবং ঘাট বাঁধানোর কথা বলেন।

তৈরি হল ঐতিহাসিক ঘাট

রাজচন্দ্র কালবিলম্ব না করে গ্যারিজন অফিসের অনুমতি নিয়ে বিপুল অর্থব্যয়ে ৩৬ খাম ও চাঁদনীযুক্ত ঘাট নির্মাণ করান। স্নানার্থী ও পুণ্যার্থীদের যাতায়াতের জন্য চৌরঙ্গি থেকে চওড়া রাজপথও তৈরি হয়। পরে সেই পথের নাম হয় ‘অকল্যান্ড রোড’, যা আজ ‘রানি রাসমণি অ্যাভিনিউ’ নামে পরিচিত।

পিতৃপক্ষে ভুলেও করবেন না এই কাজগুলি; জেনে নিন জরুরি নিয়ম


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now