আলু এমন একটি সবজি, যা ভারতের প্রায় প্রতিটি রান্নাঘরেই কমবেশি দেখা যায়। তবে দেশের একেক প্রান্তে আলুকে একেকভাবে রান্না করা হয়। কোথাও পোস্ত দিয়ে, কোথাও দই-মশলায়, আবার কোথাও স্থানীয় মশলা দিয়ে তৈরি হয় দারুণ সব পদ। চলুন জেনে নেওয়া যাক এমনই ১০টি জনপ্রিয় আঞ্চলিক আলুর পদ। (Aloo Recipes)
১. আলু পোস্ত — পশ্চিমবঙ্গ
বাঙালির ভাতের পাতে আলু পোস্তের আলাদা জায়গা রয়েছে। পোস্তবাটা, কাঁচা লঙ্কা ও সর্ষের তেলের সঙ্গে আলুর এই পদটি খুবই সহজ অথচ স্বাদে দুর্দান্ত।
২. কাশ্মীরি দম আলু — কাশ্মীর
ছোট আলু ও, দই, মৌরি, শুকনো আদা এবং কাশ্মীরি লঙ্কার মশলায় ধীরে ধীরে রান্না করা হয়। ঝাল-মিষ্টি দারুণ স্বাদের এই পদটি আজকাল অনেক অনুষ্ঠানের মেনু কার্ডেই দেখা যায়।
৩. আলু পিতিকা — অসম
সেদ্ধ আলু চটকে পেঁয়াজ, কাঁচালঙ্কা, ধনেপাতা ও সর্ষের তেলের সঙ্গে মিশিয়ে তৈরি করা হয় আলু পিতিকা। খুব সহজ রেসিপি এবং গরম ভাতের সঙ্গে বেশ ভালো লাগে। এটা অনেকটা বাঙালি আলু সেদ্ধর মতো। (Aloo Recipes)
৪. আলু মেথি — পাঞ্জাব
আলুর সঙ্গে তাজা মেথি, রসুন ও বিভিন্ন মশলা মিশিয়ে তৈরি হয় এই পদ। মেথির গন্ধে সাধারণ আলুও হয়ে ওঠে অন্যরকম স্বাদের।
৫. জিরা আলু — উত্তর ভারত
সেদ্ধ আলু জিরে, কাঁচালঙ্কা, শুকনো মশলা ও ধনেপাতার সঙ্গে ভেজে তৈরি করা হয় জিরা আলু। রুটি বা পরোটার সঙ্গে এটি বেশ জনপ্রিয়।
৬. আলু চোখা — বিহার
সেদ্ধ আলু চটকে পেঁয়াজ, কাঁচালঙ্কা, ধনেপাতা ও সর্ষের তেল মিশিয়ে তৈরি হয় এই ঘরোয়া পদ। বেশ অনেকটা ঝাল ও সর্ষের ঝাঁঝের কারণে এটি অনেকেরই প্রিয়। লিট্টির সঙ্গে আলু চোখা পারফেক্ট জুটি।
লাগবে না প্রোটিন পাউডার, দৈনিক প্রোটিন পূরণের জন্য বেছে নিন এই ৫ খাবার
৭. বাটাটা ভাজি — মহারাষ্ট্র
আলু, সর্ষে, কারিপাতা ও স্থানীয় মশলা দিয়ে তৈরি এই পদটি মহারাষ্ট্রের ঘরোয়া রান্নায় বেশ পরিচিত। পুরি বা রুটির সঙ্গে খেতে ভালো লাগে। (Aloo Recipes)
৮. দই আলু — উত্তরপ্রদেশ
দই ও মশলার গ্রেভিতে রান্না করা আলুর এই পদটি স্বাদে বেশ আলাদা। রুটি, পরোটা কিংবা ভাত—সবকিছুর সঙ্গেই মানিয়ে যায়।
৯. আলু ভুজিয়া — বিহার
পাতলা করে কাটা আলু মশলা দিয়ে ভেজে তৈরি করা হয় আলু ভুজিয়া। কম উপকরণে দ্রুত তৈরি করা যায় বলে ঘরোয়া রান্নায় এর জনপ্রিয়তা রয়েছে।
১০. শুক্তো — বাংলা
বাঙালির ঐতিহ্যবাহী এই পদে আলুর সঙ্গে বিভিন্ন সবজি, মশলা ও তেতো উপকরণ ব্যবহার করা হয়। সাধারণত ভাতের পাতে শুরুতে শুক্তো পরিবেশন করা হয়।













It is appropriate time to make some plans for the future and it is time to be happy. I have read this post and if I could I want to suggest you few interesting things or tips. Perhaps you can write next articles referring to this article. I wish to read more things about it!