রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

পাহাড়ের কোলে ধোঁয়া ওঠা ম্যাগি, এই ৬ জায়গায় মাস্ট ট্রাই এই ‘টু মিনট নুডলস’

Published on: September 17, 2026
Hilltop Maggi Shop
---Advertisement---

পাহাড়ে ঘুরতে গিয়ে ঠান্ডা পরিবেশে মধ্যে এক বাটি গরম গরম ম্যাগি, এই অভিজ্ঞতার সঙ্গে অনেকেরই আলাদা একটা আবেগ জড়িয়ে আছে। ম্যাগি শুধু পেট ভরানোর খাবার নয়, ভারতের বেশ কিছু পাহাড়ি এলাকায় ম্যাগি এখন ভ্রমণেরই একটা অংশ হয়ে উঠেছে। পাহাড়ের মাথায় ছোট্ট দোকান, সামনে অসাধারণ প্রাকৃতিক দৃশ্য আর হাতে ধোঁয়া ওঠা এক বাটি ম্যাগি-এই টানেই বারবার সেখানে ফিরে যান পর্যটকরা।

হিমাচল প্রদেশ থেকে উত্তরাখণ্ড, এমনকি লাদাখেও এমন বেশ কিছু ম্যাগির দোকান তৈরি হয়েছে, যেগুলি ধীরে ধীরে নিজেদের জায়গাতেই পর্যটনের পরিচিত অংশ হয়ে উঠেছে। জেনে নেওয়া যাক এমনই ৬টি জনপ্রিয় জায়গার কথা। (Famous Maggi Shop)

ট্রিয়ুন্ড, হিমাচল প্রদেশ

ম্যাকলিয়ডগঞ্জের কাছে ট্রিয়ুন্ড মূলত ট্রেকারদের কাছে অত্যন্ত জনপ্রিয়। পাহাড়ি পথে ঘণ্টার পর ঘণ্টা ওঠার পর ক্লান্ত পর্যটকদের কাছে গরম ম্যাগি আর চা যেন একেবারে মাস্ট ট্রাই।

ট্রেকিং রুটের পাশে ছোট ছোট তাঁবু বা দোকানে ম্যাগি বিক্রি শুরু হওয়ার পর ধীরে ধীরে সেগুলি জনপ্রিয় হয়ে ওঠে। সামনে বরফসাদা পাহাড়ের দৃশ্য আর ঠান্ডা আবহাওয়ার মধ্যে গরম নুডলস খাওয়ার অভিজ্ঞতা এখন ট্রিয়ুন্ডে যাওয়ার অন্যতম আকর্ষণ।

মুসৌরি, উত্তরাখণ্ড

বৃষ্টি কিংবা কনকনে ঠান্ডার সন্ধ্যায় মুসৌরির রাস্তার ধারের গরম ম্যাগির আলাদাই আকর্ষণ। পর্যটকদের মধ্যে এই ছোট ছোট খাবারের দোকানগুলি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। অনেক জায়গায় প্রথমে অস্থায়ীভাবে চা ও হালকা খাবারের দোকান তৈরি হয়েছিল। পরে পাহাড়ের সুন্দর দৃশ্য, আরামদায়ক পরিবেশ এবং পর্যটকদের ভিড়ের কারণে সেগুলিই নিয়মিত আড্ডার জায়গা হয়ে যায়। ম্যাগি সেখানে অন্যতম জনপ্রিয় খাবার।

কাঠগোদাম, উত্তরাখণ্ড

কুমায়ুন পাহাড়ের প্রবেশদ্বার হিসেবে কাঠগোদামের গুরুত্ব অনেক। নৈনিতাল এবং আশপাশের পাহাড়ি এলাকায় যাওয়ার পথে বহু পর্যটক এখান দিয়ে যাতায়াত করেন।

পাহাড়ের আঁকাবাঁকা রাস্তায় দীর্ঘ যাত্রা শুরুর আগে কিংবা পথে একটু বিশ্রাম নিতে রাস্তার ধারের ম্যাগির দোকানগুলিতে থামেন পর্যটকরা। দ্রুত তৈরি হওয়া গরম ম্যাগি তাই এই রুটে অনেকেরই পছন্দের খাবার হয়ে উঠেছে।

সিমলা, হিমাচল প্রদেশ

সারা বছরই পর্যটকদের ভিড় থাকে সিমলায়। সেই সঙ্গে তৈরি হয়েছে পাহাড়ি ম্যাগির নিজস্ব সংস্কৃতিও। বিভিন্ন ভিউপয়েন্টের কাছে এবং রাস্তার ধারে ছোট ক্যাফে ও দোকানে সস্তা ও সহজ খাবার হিসেবে ম্যাগি বিক্রি শুরু হয়।

ঠান্ডা থেকে একটু স্বস্তি পেতে হাতে গরম ম্যাগির বাটি নিয়ে সিমলার রাস্তায় হাঁটা এখন অনেক পর্যটকের কাছেই ভ্রমণের অন্যতম পরিচিত অভিজ্ঞতা। অর্থাৎ সিমলায় ম্যাগি খাওয়া অনেকের কাছে নিছক খাবার নয়, বরং ভ্রমণের একটা রীতির মতো হয়ে উঠেছে।

মানালি, হিমাচল প্রদেশ

অ্যাডভেঞ্চার ট্যুরিজমের সঙ্গে মানালির ম্যাগির সম্পর্ক বেশ গভীর। বাইকার, ট্রেকার এবং ব্যাকপ্যাকারদের জন্য রাস্তার ধারের ম্যাগির দোকানগুলি বহুদিন ধরেই পরিচিত বিশ্রামের জায়গা।

বিশেষ করে রোহতাং পাস এবং আশপাশের উপত্যকার দিকে যাওয়ার সময় ঠান্ডার মধ্যে গরম ম্যাগি খেতে এই দোকানগুলিতে থামেন বহু পর্যটক। সময়ের সঙ্গে সঙ্গে কিছু ছোট ক্যাফে ও খাবারের দোকান নিজেরাই পর্যটকদের কাছে পরিচিত ল্যান্ডমার্ক হয়ে উঠেছে। (Famous Maggi Shop)

খারদুং লা পাস, লাদাখ

পাহাড়ের কোলে ম্যাগি খাওয়ার কথা উঠলে লাদাখের খারদুং লা পাসের নামও মাথায় আসে। সমুদ্রপৃষ্ঠ থেকে ১৭ হাজার ফুটেরও বেশি উচ্চতায় অবস্থিত এই জায়গাকে বিশ্বের অন্যতম উচ্চতম ক্যাফে হিসেবে পরিচিত করা হয়।

এত উঁচুতে, চারদিকে পাহাড় আর ঠান্ডা আবহাওয়ার মধ্যে এক বাটি গরম ধোঁয়া ওঠা ম্যাগি খাওয়ার অভিজ্ঞতা পর্যটকদের কাছে আলাদা আকর্ষণ তৈরি করেছে। তাই খারদুং লা-র ম্যাগি শুধু খাবার নয়, অনেকের কাছে লাদাখ ভ্রমণের স্মরণীয় অভিজ্ঞতার অংশ।

পাহাড়ে ম্যাগির জনপ্রিয়তার আসল রহস্য সম্ভবত খুব সাধারণ। দীর্ঘ পথ চলার ক্লান্তি, ঠান্ডা আবহাওয়া, সামনে পাহাড়ের অসাধারণ দৃশ্য আর হাতে ধোঁয়া ওঠা এক বাটি গরম খাবার। তারউপর ম্যাগি তো এমনিতেই চটজলদি তৈরি হয়ে যায়। এই সবকিছু মিলিয়েই ভারতের পাহাড়ি ম্যাগির দোকানগুলি ধীরে ধীরে পর্যটকদের জন্য এক হটস্পট হয়ে উঠেছে।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “পাহাড়ের কোলে ধোঁয়া ওঠা ম্যাগি, এই ৬ জায়গায় মাস্ট ট্রাই এই ‘টু মিনট নুডলস’”

Leave a Comment