মাঠের লড়াইয়ের বাইরে ২০২৬ বিশ্বকাপে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে এক অন্য গল্প (FIFA POTM)। বিশ্বকাপ মানেই গোলের বন্যা, রেকর্ডের পাহাড় আর মাঠের লড়াই। কিন্তু ২০২৬ ফিফা বিশ্বকাপে আলোচনার কেন্দ্রে এসেছে মাঠের বাইরের এক মানবিক সিদ্ধান্ত। মুসলিম ফুটবলারদের ধর্মীয় বিশ্বাসের প্রতি সম্মান জানিয়ে ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ (POTM) পুরস্কারের উপস্থাপনায় বড় পরিবর্তন এনেছে FIFA।
সাধারণত বিশ্বকাপের প্রতিটি ম্যাচের সেরা খেলোয়াড়কে দেওয়া (FIFA POTM) ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ পুরস্কার। এ বারের বিশ্বকাপে ম্যাচ সেরার পুরস্কার স্পনসর করছে জনপ্রিয় বিয়ার ব্র্যান্ড Michelob ULTRA। ম্যাচ শেষে বিজয়ী ফুটবলারকে ওই ব্র্যান্ডের লোগো সম্বলিত ট্রফি ও ব্যাকড্রপের সামনে দাঁড়িয়ে ছবি তুলতে হয়, যা পরে FIFA-র অফিসিয়াল সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয়।
কিন্তু এবার মুসলিম ফুটবলারদের ক্ষেত্রে সেই নিয়মে এসেছে ব্যতিক্রম। ইসলাম ধর্মে মদ্যপান ও অ্যালকোহল প্রচার নিষিদ্ধ হওয়ায়, মুসলিম খেলোয়াড়দের জন্য ফিফা সরিয়ে দিয়েছে বিয়ার ব্র্যান্ডের সব ধরনের লোগো। (FIFA POTM) পরিবর্তে ব্যবহার করা হচ্ছে “Superior Player of the Match” লেখা একটি নিরপেক্ষ ব্যাকড্রপ এবং স্পনসরবিহীন বিশেষ ট্রফি।
The alcohol logo has been removed from the World Cup player of the match trophy for Muslim footballers out of respect for their faith 👊 pic.twitter.com/7NxZuaDhTR
— ESPN UK (@ESPNUK) June 25, 2026
ইতিমধ্যেই (FIFA POTM) এই বিশেষ সম্মান পেয়েছেন কানাডার ইসমাইল কোনে, মিশরের মহম্মদ সালাহ, কাতারের মাহমুদ আবুনাদা, আইভরি কোস্টের ইয়ান দিয়োমান্দে, ইরানের রামিন রেজাইয়ান, মিশরের এমাম আশুর, জর্ডানের আলি ওলওয়ান, মরক্কোর ইসমাইল সাইবারি এবং সুইৎজারল্যান্ডের জোহান মানজাম্বি।
রোনাল্দোকে বিশ্রাম না দেওয়াই কি পর্তুগালের ভুল? কলম্বিয়ার বিরুদ্ধে ড্রয়ের পর প্রশ্নের মুখে কোচ
বিশেষ করে মরক্কোর ইসমাইল সাইবারি স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের দ্রুততম গোল করে ম্যাচসেরা হওয়ার পর এই পরিবর্তনটি বিশ্ব জুড়ে নতুন করে আলোচনায় আসে। তাঁর হাতে দেওয়া (FIFA POTM) ট্রফিতে ছিল না কোনো অ্যালকোহল ব্র্যান্ডের লোগো; ছিল শুধু FIFA বিশ্বকাপের প্রতীক।
FIFA-র এক মুখপাত্র জানিয়েছেন, নির্বাচিত খেলোয়াড়ের অনুরোধে স্পনসরবিহীন ট্রফি ও ব্যাকড্রপের ব্যবস্থা করা হচ্ছে। এই সুবিধা অপ্রাপ্তবয়স্ক খেলোয়াড়দের ক্ষেত্রেও প্রযোজ্য।
তবে এটাই প্রথম নয়। ২০১৮ বিশ্বকাপে উরুগুয়ের বিরুদ্ধে অসাধারণ পারফরম্যান্সের পর মিশরের গোলরক্ষক মোহাম্মদ এল শেনাওয়ি বিয়ার স্পনসরের সঙ্গে যুক্ত ‘ম্যান অব দ্য ম্যাচ’ কার্যক্রমে অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন। একইভাবে ইংলিশ প্রিমিয়ার লিগেও ইয়ায়া তুরের মতো মুসলিম ফুটবলারদের আপত্তির পর অ্যালকোহলভিত্তিক পুরস্কার ও উদযাপনের ধরনে পরিবর্তন আনা হয়।
এদিকে মাঠেও চলছে রেকর্ডের বন্যা। ২০২৬ বিশ্বকাপ ইতিমধ্যেই ইতিহাসের সর্বোচ্চ গোলের আসরে পরিণত হয়েছে। টুর্নামেন্টের মোট গোলসংখ্যা পৌঁছেছে ২১৫-এ, যা ভেঙে দিয়েছে কাতার বিশ্বকাপের ১৭২ গোলের রেকর্ড। একইসঙ্গে মাত্র ৬৮ বছরের মধ্যে সবচেয়ে দ্রুত ১০০ গোলের মাইলফলকও ছুঁয়েছে এই বিশ্বকাপ।
ফুটবল কেবল গোল আর ট্রফির খেলা নয়; এটি মানুষের বিশ্বাস, সংস্কৃতি এবং পরিচয়ের প্রতিও শ্রদ্ধার জায়গা। আর ২০২৬ বিশ্বকাপে মুসলিম ফুটবলারদের জন্য FIFA-র এই উদ্যোগ হয়তো সেই মানবিক সম্মানেরই আরেকটি উজ্জ্বল উদাহরণ।
বিশ্বকাপ ফাইনাল: মেসিদের সামনে ‘এক্সপ্রেসওয়ে’, পর্তুগাল-স্পেন-জার্মানির জন্য ‘মরণফাঁদ’!












2 thoughts on “একই পুরস্কার, কিন্তু আলাদা ট্রফি! কেন এমন সিদ্ধান্ত নিল FIFA?”