ক্রিকেট মাঠে অসংখ্য অসম্ভবকে সম্ভব করেছেন তিনি। হেডিংলির অলৌকিক ইনিংস, বিশ্বকাপ ফাইনালের স্নায়ুযুদ্ধ কিংবা ‘বাজবল’-এর বিপ্লব—প্রতিটি অধ্যায়েই ছিল (Ben Stokes) বেন স্টোকসের ছাপ। কিন্তু সেই বেন স্টোকসই যখন চলতি টেস্ট ম্যাচের মাঝখানে হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করে বসেন, তখন হতবাক গোটা ক্রিকেট বিশ্ব। সতীর্থদের সামনে আবেগঘন ভাষণ, চোখে জল আর শেষবারের মতো দেশের জন্য লড়াইয়ের আহ্বান—সব মিলিয়ে ইংল্যান্ড ক্রিকেটের এক সোনালি অধ্যায়ের অবসান ঘটতে চলেছে।
ইংল্যান্ড ক্রিকেটে এক যুগের অবসান। চলতি নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্ট ম্যাচ চলাকালীনই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করলেন ইংল্যান্ডের অধিনায়ক অলরাউন্ডার (Ben Stokes) বেন স্টোকস। রবিবার ট্রেন্ট ব্রিজে ম্যাচের চতুর্থ দিনের খেলা চলাকালীন এই আকস্মিক সিদ্ধান্তের খবর প্রকাশ্যে আসতেই চমকে ওঠে ক্রিকেট বিশ্ব।
One of England's all-time greatest captains, Ben Stokes, has decided to retire from international cricket at the end of this Test match.
— England Cricket (@englandcricket) June 28, 2026
Ben, you have been the most inspirational captain, leader and legend this team could have ever hoped for.
We love you so much and wish you… pic.twitter.com/U5grq0F0kj
৩৫ বছর বয়সি (Ben Stokes) স্টোকস ম্যাচ শুরুর আগে ড্রেসিংরুমে সতীর্থদের নিজের সিদ্ধান্তের কথা জানান। পরে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রকাশিত ভিডিয়োতে দেখা যায়, আবেগপ্রবণ স্টোকস তাঁর দলের উদ্দেশে বলছেন, “ইংল্যান্ডের হয়ে এটাই আমার শেষ দু’দিন। কেন এই সিদ্ধান্ত, সেই কারণ পরে বলব। কিন্তু এই দলের জন্য আমি বারবার নিজের সবটুকু উজাড় করে দিয়েছি। এবার শেষবারের মতো সেটাই করতে চাই।”
(Ben Stokes) স্টোকসের এই ঘোষণার সময়টাও প্রশ্ন তুলে দিয়েছে ক্রিকেট মহলে। প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল অ্যাথারটন সরাসরি প্রশ্ন তোলেন, “কেন এবং কেন এখন?” তাঁর মতে, সিরিজ যখন ১-১ সমতায় এবং ম্যাচের ফল এখনও অনিশ্চিত, তখন এমন সিদ্ধান্ত সত্যিই বিস্ময়কর। অন্যদিকে, প্রাক্তন অধিনায়ক মাইকেল ভনও ইঙ্গিত দেন, হয়তো কোনও গভীর ব্যক্তিগত কারণই স্টোকসকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।
The final act of Ben Stokes' extraordinary England career 🥹❤️ pic.twitter.com/Xf2rm3sLEH
— ICC (@ICC) June 28, 2026
আন্তর্জাতিক ক্রিকেটে বেন স্টোকসের যাত্রা শুধুই পরিসংখ্যানের গল্প নয়, এটি সাহস, নেতৃত্ব এবং অসম্ভবকে সম্ভব করার এক মহাকাব্য বলা যেতে পারে। টেস্ট ক্রিকেটে তিনি ১১৮ টিরও বেশি ম্যাচে ৭,০০০-এর বেশি রান করেছেন এবং নিয়েছেন ২৪০-এরও বেশি উইকেট। তাঁর টেস্ট গড় ৩১-এর কাছাকাছি, পাশাপাশি রয়েছে একাধিক ম্যাচ জেতানো ইনিংস এবং স্পেল।
২০১৯ সালের অ্যাশেজে হেডিংলিতে তাঁর অপরাজিত ১৩৫ রানের ইনিংস ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা প্রত্যাবর্তনের গল্প হয়ে থাকবে। একই বছরে ইংল্যান্ডের প্রথম একদিনের বিশ্বকাপ জয়ে ফাইনালে তাঁর অপরাজিত ৮৪ রান ছিল নির্ণায়ক। এছাড়াও তিনি ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলেরও সদস্য ছিলেন।
অধিনায়ক হিসেবে ব্রেন্ডন ম্যাককালামের সঙ্গে ‘বাজবল’ দর্শনের মাধ্যমে ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটকে নতুন পরিচয় দিয়েছিলেন (Ben Stokes) স্টোকস। তাঁর নেতৃত্বেই ১৫ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়ের স্বাদ পেয়েছিল ইংল্যান্ড।
বিতর্ক, চোট, প্রত্যাবর্তন এবং অসংখ্য স্মরণীয় মুহূর্তে ভরা বেন স্টোকসের আন্তর্জাতিক কেরিয়ার শেষ হতে চলেছে। তবে ক্রিকেটপ্রেমীদের মনে তাঁর নাম চিরকাল থেকে যাবে একজন নেতা এবং এক অবিস্মরণীয় কিংবদন্তি হিসেবে।












1 thought on “টেস্টের মাঝেই অবসর! চোখের জলে ড্রেসিংরুমে শেষ ভাষণ; আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বেন স্টোকসের”