রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Shubman Gill: দূরে দাঁড়িয়ে অধিনায়ক, দল সামলাচ্ছেন কিপার, গিলের নিন্দায় কিংবদন্তি

shubman gill
---Advertisement---

ইন্দোরে ভারত নিউ জিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচে Shubman Gill-এর অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন কিউই উইকেটকিপার ব্যাটার ইয়ান স্মিথ। ম্যাচ চলাকালীন ধারাভাষ্যে তিনি জানান, চাপের মুহূর্তে শুভমান গিলকে আরও সক্রিয় হতে হবে, মাঠে নেতৃত্ব মানে কেবল ফিল্ড সেট করা নয়, দলকে অনুপ্রাণিত করাও অধিনায়কের দায়িত্বের মধ্যে পড়ে।

ম্যাচের শুরুতে আর্শদীপ সিং ও হর্ষিত রানার বোলিংয়ে জোড়া ফলায় নিউ জিল্যান্ড চাপে পড়লেও ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপসের দুর্দান্ত জুটি সেই চাপ কাটিয়ে দলকে শক্ত অবস্থানে পৌঁছে দেয়। এই জুটিই তাদের জয়ের নেপথ্যে। এই জুটি ভাঙতে না পারায় ভারতের বোলাররা ছন্দ হারান। স্মিথ লক্ষ্য করেন, ডেথ ওভারে উইকেটের পিছন থেকে কেএল রাহুল ফিল্ড সেট করছিলেন। যা সাধারণত ক্যাপ্টেনের কাজ। তাঁর মন্তব্য, “এগুলো অধিনায়কেরই দায়িত্ব হওয়া উচিত।”

একা লড়লেন বিরাট, ঘরের মাঠে ফের নিউ জিল্যান্ডের কাছে সিরিজ হার ভারতের

স্মিথ আরও বলেন, “অধিনায়ক যখন লং অফে দাঁড়িয়ে থাকেন, তখন তিনি কার্যত খেলার বাইরে চলে যান। চাপের সময়ে অধিনায়ককে কেন্দ্রে থাকতে হয়।” একই সঙ্গে তিনি স্বীকার করেন, গিলের মতো তরুণ অধিনায়কের পক্ষে এই দল সামলানো সহজ নয়, কারণ ড্রেসিংরুমে রয়েছেন একাধিক প্রাক্তন অধিনায়ক ও সিনিয়র ক্রিকেটার।

স্মিথের কথায়, বিরাট কোহলি, রোহিত শর্মা, রাহুল, শ্রেয়াস আইয়ারদের মতো অভিজ্ঞদের উপস্থিতিতে সিদ্ধান্ত নেওয়া চ্যালেঞ্জিং। তবু তিনি যোগ করেন, “এই পরিস্থিতিই তরুণ অধিনায়ককে দ্রুত শিখতে সাহায্য করে।”


Hindusthan News Point

রাজ্য, দেশ, বিদেশ, খেলা ও বিনোদনের নির্ভরযোগ্য খবর এক প্ল্যাটফর্মে। আমরা তুলে ধরি সত্য, বাস্তব ও মানুষের কথা। Voice of the Nation

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

Leave a Comment