রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ICC Mens Cricket World Cup: যুদ্ধের প্রভাব এবার ২২ গজে, স্থগিত বিশ্বকাপের একাধিক ম্যাচ

Published on: March 5, 2026
ICC Mens Cricket World Cup
---Advertisement---

পশ্চিম এশিয়ায় ইরান-ইজরায়েল সংঘাতের প্রভাব এবার পড়ল আন্তর্জাতিক ক্রিকেটেও। বর্তমান পরিস্থিতির কারণে আইসিসি পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ লিগ ২-এর একটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট আপাতত স্থগিত করা হয়েছে।

নেপালের কীর্তিপুরে ত্রিভুবন ইউনিভার্সিটি আন্তর্জাতিক ক্রিকেট মাঠে আগামী ১০ মার্চ থেকে ২০ মার্চ পর্যন্ত এই সিরিজের ম্যাচগুলো হওয়ার কথা ছিল। সেখানে নেপাল, ওমান এবং সংযুক্ত আরব আমিরশাহি (UAE) দলের মধ্যে মোট ছয়টি ODI ম্যাচ আয়োজনের কথা ছিল। কিন্তু পশ্চিম এশিয়ায় চলতে থাকা সামরিক উত্তেজনা ও নিরাপত্তা পরিস্থিতির কারণে এই টুর্নামেন্ট আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ICC Mens Cricket World Cup

নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে জানিয়েছে, পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে নির্ধারিত সময়ে ম্যাচগুলো অনুষ্ঠিত হচ্ছে না। সংস্থার পক্ষ থেকে আরও জানানো হয়েছে, সিরিজটি কবে নতুন করে আয়োজন করা হবে তা এখনো ঠিক করা হয়নি। সংশ্লিষ্ট বোর্ডগুলির সঙ্গে আলোচনা করে পরে নতুন সূচি ঘোষণা করা হবে। এই লিগ-২ প্রতিযোগিতাটি ২০২৭ সালের বিশ্বকাপে যোগ্যতা অর্জনের জন্য গুরুত্বপূর্ণ একটি ধাপ। তাই ম্যাচগুলো পিছিয়ে যাওয়ায় দলগুলির প্রস্তুতি ও সূচিতে কিছুটা পরিবর্তন আসতে পারে বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে, লিগ-২ এর পরবর্তী রাউন্ড এপ্রিল মাসে নামিবিয়ার উইন্ডহুকে হওয়ার কথা রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক থাকলে সেই সূচি অনুযায়ী ম্যাচগুলো আয়োজনের পরিকল্পনা রয়েছে বলেই জানা গেছে।

পশ্চিম এশিয়ায় চলতে থাকা যুদ্ধ যে শুধু আন্তর্জাতিক রাজনীতিতেই নয় তার সঙ্গে সাধারণ মানুষের জীবনে এমনকি খেলার মাঠে অবধি প্রভাব ফেলছে তা এই ঘটনা থেকে স্পষ্ট। এখন দেখার কবে এই যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক হয় এবং আসন্ন বিশ্বকাপের লিগ-২ এর নতুন সূচিই বা কবে নির্ধারিত হয়।ICC Mens Cricket World Cup


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment