---Advertisement---
lifezone nursing home

IPL 2026: ‘থালা’কে ছাড়াই এল ক্লাসিকোতে নামল CSK, কবে ফিরবেন? প্রশ্ন সমর্থকদের

April 23, 2026 7:49 PM
IPL 2026
---Advertisement---

(IPL 2026) আইপিএল ২০২৬-এ এখনও পর্যন্ত মাঠে নামেননি মহেন্দ্র সিং ধোনি। টুর্নামেন্ট শুরুর আগেই চোট পেয়েছিলেন ডান পায়ের কাফে, আর সেই চোট থেকেই এখনও পুরোপুরি সেরে উঠতে পারেননি ‘থালা’। শুক্রবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংসের হাইভোল্টেজ ম্যাচে খেলতে পারেননি তিনি।

চেন্নাই শিবির সূত্রে খবর, ধোনি নেটে নিয়মিত অনুশীলন করলেও এখনও ম্যাচ খেলার মতো ফিট নন। মুম্বইয়ে দলের অনুশীলনে তাঁকে উইকেটকিপিং করতে, পেসারদের বল খেলতে এবং তরুণ ক্রিকেটারদের পরামর্শ দিতেও দেখা গেছে। বিশেষ করে আনক্যাপড উইকেটকিপার কার্তিক শর্মাকে ধোনির বিশেষ টিপস দেওয়ার ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে অনুশীলনের মাঝেই বারবার বিরতি নেওয়া এবং দীর্ঘ সময় বিশ্রাম নেওয়ায় বোঝা যাচ্ছে, শরীর এখনও পুরোপুরি সাড়া দিচ্ছে না।(IPL 2026)

(IPL 2026) চেন্নাইয়ের বোলিং কোচ এরিক সিমন্স স্পষ্ট জানিয়ে দিয়েছেন, “ধোনি পুরোপুরি প্রস্তুত কি না, সেই সিদ্ধান্ত ম্যাচের আগেই মেডিক্যাল টিম ও ধোনি নিজেই নেবেন।” তবে বিভিন্ন রিপোর্ট বলছে, মুম্বই ম্যাচের বদলে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ম্যাচে ফিরতে পারেন প্রাক্তন ভারত অধিনায়ক।

Mitchell Starc IPL: অবশেষে দিল্লি ক্যাপিটালসের জার্সিতে ফিরছেন মিচেল স্টার্ক, কোন ম্যাচে নামবেন তিনি?: IPL 2026: ‘থালা’কে ছাড়াই এল ক্লাসিকোতে নামল CSK, কবে ফিরবেন? প্রশ্ন সমর্থকদের

(IPL 2026) ধোনির অনুপস্থিতিতে চাপ আরও বেড়েছে সিএসকের ওপর। ইতিমধ্যেই ছ’ম্যাচে মাত্র দু’টি জয় নিয়ে পয়েন্ট টেবিলের নিচের দিকে রয়েছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। ব্যাটিং অর্ডারে অভিজ্ঞতার অভাবও স্পষ্ট। এমন পরিস্থিতিতে ধোনির উপস্থিতি শুধু ব্যাট হাতে নয়, মানসিকভাবেও দলকে বাড়তি শক্তি দিত।

৪৪ বছর বয়সে কাফ ইনজুরি থেকে দ্রুত ফেরা সহজ নয়। গত মরশুমেও ধোনিকে মূলত ফিনিশারের ভূমিকায় দেখা গিয়েছিল। প্রতি ইনিংসে গড়ে মাত্র ১১ বল খেললেও ম্যাচের কঠিন মুহূর্তে তাঁর দ্রুত সিদ্ধান্ত ও অভিজ্ঞতা ছিল দলের বড় ভরসা।

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে CSK-র প্রথম একাদশ
সঞ্জু স্যামসন, ঋতুরাজ গায়কোয়াড়, সরফরাজ় খান, ডেওয়াল্ড ব্রেভিস, শিবম দুবে, কার্তিক শর্মা, জেমি ওভারটন, নূর আহমেদ, অংশুল কম্বোজ, গুরজাপনিত সিং, মুকেশ চৌধরি


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment