রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

IPL 2026: ক্রিকেট অস্ট্রেলিয়ার বারণ? না অন্য কিছু? গ্রিনকে দিয়ে বল না করানোর কারণ ফাঁস রাহানের

Published on: April 18, 2026
IPL 2026
---Advertisement---

আইপিএল ২০২৬(IPL 2026) কেকেআরের জন্য মোটেই ভালো যাচ্ছে না। হার যেন পিছু ছাড়তে নারাজ। শুক্রবার কলকাতা নাইট রাইডার্সের হতাশাজনক পারফরম্যান্সের মাঝেই নতুন বিতর্ক, কেন বল করানো হলো না ক্যামেরন গ্রিনকে? প্রথমদিকে অধিনায়ক অজিঙ্ক রাহানে এই সিদ্ধান্তের জন্য দায় চাপিয়েছিলেন ক্রিকেট অস্ট্রেলিয়ার উপর। তবে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ম্যাচে সেই যুক্তি আর দিলেন না কেকেআর অধিনায়ক।

Narendrapur Police Station: নরেন্দ্রপুর থানার আইসি বদল নিয়ে রাজনৈতিক উত্তাপ, কমিশনের দ্বারস্থ তৃণমূল: IPL 2026: ক্রিকেট অস্ট্রেলিয়ার বারণ? না অন্য কিছু? গ্রিনকে দিয়ে বল না করানোর কারণ ফাঁস রাহানের

শুক্রবারের ম্যাচে গুজরাটের কাছে পাঁচ উইকেটে হেরে এই মরসুমে ছয় ম্যাচে পঞ্চম পরাজয় দেখল কেকেআর(IPL 2026)। দল এখন টেবলের একেবারে তলায়, মাত্র একটি পয়েন্ট নিয়ে, যা এসেছে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে। এমন পরিস্থিতিতে ম্যাচ শেষে রাহানে হতাশা গোপন না করলেও ইতিবাচক দিক খুঁজতে চাইলেন।

রাহানে বলেন, “ম্যাচে হারার পর সঙ্গে সঙ্গে বাইরে এসে কথা বলা সহজ নয়, তবে আমি ইতিবাচকতার দিকে মনোনিবেশ করতে চাই। আমরা শুরুতেই তিন উইকেট হারাই। এটা কঠিন ছিল।”

US Iran Ceasefire: ইরান-আমেরিকার যুদ্ধবিরতিকে স্বাগত ভারতের, পাত্তাই পেল না পাকিস্তান: IPL 2026: ক্রিকেট অস্ট্রেলিয়ার বারণ? না অন্য কিছু? গ্রিনকে দিয়ে বল না করানোর কারণ ফাঁস রাহানের

এই কঠিন পরিস্থিতিতে গ্রিনের ৫৫ বলে ৭৯ রানের ইনিংস দলকে লড়াইয়ে ফেরায়। সাম্প্রতিক খারাপ ফর্ম কাটিয়ে তাঁর এই ইনিংস কেকেআর শিবিরে কিছুটা আশার আলো জাগায়। রাহানে গ্রিনের প্রশংসা করে বলেন, “চাপের মধ্যে ও যেভাবে ব্যাট করেছে তা অসাধারণ। ওর ইনিংস আমাদের ম্যাচে ফিরিয়ে এনেছিল ৮৭-৪ থেকে ব্যাটিং ইউনিট হিসেবে ১৮০-তে পৌঁছনো আমাদের জন্য কঠিন ছিল।”

তবে প্রশ্ন উঠেছে, এমন পারফরম্যান্সের পরেও কেন বল হাতে দেখা গেল না গ্রিনকে? এবার সরাসরি উত্তর দেন রাহানে। বলেন, “গ্রিন ক্র্যাম্পে ভুগছিল। সে কারণেই ও বারবার মাঠের বাইরে যাচ্ছিল। তাই ওকে দিয়ে বল করানো হয়নি।” তিনি আরও যোগ করেন, দলের বোলাররা কঠিন পরিস্থিতিতেও লড়াই চালিয়ে গিয়েছেন। “পরিস্থিতি অনুকূলে না থাকলেও ওরা হাল ছাড়েনি, এটা প্রশংসনীয়,” বলেন কেকেআর অধিনায়ক।(IPL 2026)


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment