চেন্নাইয়ের চেন্নাই সুপার কিংস সমর্থকদের কাছে “Whistle Podu” শুধুই একটি স্লোগান নয়, বরং আবেগ, পরিচয় এবং ঘরের মাঠ চিপকের গর্ব। আর সেই অস্ত্রই এবার যেন উল্টে দিলেন (Ishan Kishan) ঈশান কিষান। ম্যাচ জেতানো ইনিংসের পর তাঁর ‘হুইসেল’ উদযাপন ঘিরে তীব্র চর্চা শুরু হয়েছে আইপিএল জুড়ে।
সানরাইজার্স হায়দরাবাদ বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচ ছিল কার্যত প্লে-অফের লড়াই। CSK-র কাছে ম্যাচটা ছিল ‘মাস্ট উইন’। কিন্তু সেই স্বপ্নে জল ঢেলে দেন ঈশান কিষান (Ishan Kishan) । ১৮১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪৭ বলে ৭০ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন তিনি। তাঁর ব্যাটেই পাঁচ উইকেটের গুরুত্বপূর্ণ জয় তুলে নেয় হায়দরাবাদ। এই জয়ের ফলে SRH নিশ্চিত করে IPL ২০২৬-এর প্লে-অফের টিকিট, অন্যদিকে CSK-র শেষ চারে ওঠার রাস্তা হয়ে গেল অত্যন্ত কঠিন।
তবে ম্যাচের আসল বিতর্ক শুরু হয় ম্যাচ শেষ হওয়ার পর। জয়ের পর ঈশানকে (Ishan Kishan) দেখা যায় প্রথমে ‘ঘরে ফেরার’ ইঙ্গিত করতে, তারপর চিপকের গ্যালারির দিকে তাকিয়ে হুইসেল বাজানোর ভঙ্গি করতে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োতে অনেকের দাবি, তিনি যেন CSK সমর্থকদের উদ্দেশে “এবার বাড়ি যান” বার্তাও দিচ্ছিলেন। আর তাতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন চেন্নাই সমর্থকদের বড় অংশ।
CSK ফ্যানদের একাংশ সোশ্যাল মিডিয়ায় লেখেন, “এটা সেলিব্রেশন নয়, সরাসরি অসম্মান।” কেউ আবার বলেন, “আজ থেকে SRH আমাদের hate-watch list-এ।” অনেকের মতে, প্রতিপক্ষকে হারানো আলাদা বিষয়, কিন্তু “হুইসেল পোডু”-কে ব্যঙ্গ করা ‘লাইন ক্রস’ করার সামিল।
চিপকের পরিবেশ বরাবরই IPL-এর অন্যতম ভয়ঙ্কর হোম অ্যাডভান্টেজ হিসেবে ধরা হয়। বিশেষ করে এম এস ধোনির যুগে এই “হুইসেল পোডু” সংস্কৃতি CSK-র পরিচয়ের অংশ হয়ে উঠেছে। তাই ঈশান কিষান (Ishan Kishan) এর উদযাপন শুধুই একটি সাধারণ রিঅ্যাকশন হিসেবে দেখছেন না সমর্থকেরা। বরং তাঁদের মতে, এটি ছিল পরিকল্পিত ‘স্টেটমেন্ট’।
ম্যাচের পর প্লেয়ার অফ দি ম্যাচ পুরস্কার নিতে গিয়ে অবশ্য সম্পূর্ণ ক্রিকেটীয় ব্যাখ্যাই দেন ঈশান কিষান। তিনি জানান, উইকেটকিপিং করার সময় থেকেই বুঝেছিলেন পিচ মোটেও সহজ নয়। তাঁর কথায়, “স্পিনার এবং স্লোয়ার বল এই উইকেটে খুব কার্যকর ছিল। তাই আমি বুঝেছিলাম, শেষ পর্যন্ত থেকে ম্যাচ ফিনিশ করাই আমার কাজ। নতুন ব্যাটারদের জন্য এখানে এসে সঙ্গে সঙ্গে বাউন্ডারি মারা কঠিন ছিল।”
তবে ম্যাচ-পরবর্তী তাঁর ইনস্টাগ্রাম পোস্ট নতুন করে আগুনে ঘি ঢালে। ম্যাচের ছবি পোস্ট করে তিনি (Ishan Kishan) লেখেন, “Only thing louder than the whistles was the bat. Into the playoffs.”
এই একটি লাইনেই যেন পরিষ্কার হয়ে যায় পুরো বার্তা। চিপকের বিখ্যাত হুইসেল সংস্কৃতিকেই নিজের ব্যাটের শব্দ দিয়ে ‘চুপ’ করানোর দাবি করেন তিনি। আর সেই কারণেই বিতর্ক আরও বড় আকার নেয়।
ক্রিকেট বিশ্বে আগেও বহুবার দেখা গিয়েছে আগ্রাসী উদযাপন। কিন্তু চিপকের মতো আবেগঘন মাঠে, CSK-র পরিচিত প্রতীককে কেন্দ্র করে এমন উদযাপন খুব কমই দেখা গিয়েছে। ফলে একদিকে SRH সমর্থকেরা ঈশান কিষান এর আত্মবিশ্বাসী মনোভাবকে ‘সোয়্যাগ’ বলে প্রশংসা করছেন, অন্যদিকে CSK সমর্থকদের বড় অংশ এটিকে অহেতুক উস্কানি বলেই মনে করছেন।
যা-ই হোক, একটা বিষয় স্পষ্ট—ঈশান কিষান (Ishan Kishan) শুধু ম্যাচ জেতাননি, আইপিএল ২০২৬-এর অন্যতম আলোচিত মুহূর্তও উপহার দিয়েছেন। তাঁর ব্যাট SRH-কে প্লে-অফে তুলেছে, আর তাঁর ‘হুইসেল পোডু’ সেলিব্রেশন তৈরি করেছে নতুন বিতর্কের ঝড়।
এক সপ্তাহে দ্বিতীয় ধাক্কা আমজনতাকে, ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম: Ishan Kishan: চিপকে CSK-কে হারিয়ে ‘হুইসেল পোডু’ খোঁচা, বিতর্কের কেন্দ্রে ঈশান কিষান










