রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ফিটনেসে ছাড়পত্র বুমরার, স্বস্তিতে ভারতীয় শিবির; শ্রীলঙ্কা সফরে খেলতে বাধা নেই

Published on: August 1, 2026
Jasprit Bumrah
---Advertisement---

ভারতীয় ক্রিকেট অনুরাগীদের জন্য বড় সুখবর। দীর্ঘ অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে ফিটনেস পরীক্ষায় পাশ করলেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah) । শ্রীলঙ্কা সফরের টেস্ট দলে তাঁর নাম আগেই ছিল, তবে চোটের কারণে তিনি আদৌ খেলতে পারবেন কি না, তা নিয়ে সংশয় ছিল। শেষ পর্যন্ত বোর্ডের সেন্টার অব এক্সেলেন্স থেকে সবুজ সংকেত মেলায় সেই জল্পনার ইতি ঘটল।

Jasprit Bumrah: হাঁটুর চোটেই তৈরি হয়েছিল অনিশ্চয়তা

চলতি মাসে ইংল্যান্ড সফরে একদিনের সিরিজ চলাকালীন হাঁটুতে চোট পান বুমরা। প্রথম দুটি ম্যাচ খেললেও সেই চোটের জন্য তৃতীয় ম্যাচে নামতে পারেননি তিনি। এরপর থেকেই শ্রীলঙ্কা সফরে তাঁর অংশগ্রহণ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। তবে সব বাধা কাটিয়ে এখন তিনি পুরোপুরি ফিট বলেই জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

বুমরাকে বোর্ডের ছাড়পত্র, সাই-তে এখনও ধোঁয়াশা

বোর্ডের এক সিনিয়র কর্তার কথায়, বাধ্যতামূলক ফিটনেস পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছেন জশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। ফলে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই টেস্টেই তাঁকে মাঠে দেখা যাওয়ার সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল। সিরিজের আগে এই খবর ভারতীয় দলের জন্য বড় স্বস্তি এনে দিয়েছে।

তবে বুমরার মতোই ফিটনেস নিয়েও প্রশ্ন ছিল ওপেনার সাই সুদর্শনের ক্ষেত্রেও। তবে তিনি এখনও ফিটনেস পরীক্ষায় পাশ করেছেন কি না, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ফলে তাঁকে নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি।

ভারতের সামনে কঠিন সমীকরণ

শুভমন গিলের নেতৃত্বে ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে দুটি টেস্ট খেলবে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড়ে টিকে থাকতে এই সিরিজে ২-০ ব্যবধানে জয় ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ফাইনালে পৌঁছতে হলে বাকি নয়টি টেস্টের মধ্যে অন্তত সাতটিতে জিততেই হবে ভারতকে।

প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে ১৫ থেকে ১৯ আগস্ট, গলের মাঠে। দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ২৩ থেকে ২৭ আগস্ট, কলম্বোতে।

মোহনবাগান দিবসে বাংলার ফুটবল নিয়ে আশাবাদী সৌরভ, রাহানের অবসর নিয়ে কী বললেন?

দলে জাদেজার, নতুন মুখ সারাংশ জৈন

শ্রীলঙ্কা সফরের জন্য ঘোষিত ১৫ সদস্যের দলে ফিরেছেন অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। পাশাপাশি প্রথমবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেয়েছেন মধ্যপ্রদেশের অলরাউন্ডার সারাংশ জৈন। হ্যামস্ট্রিং চোটে ছিটকে যাওয়া ওয়াশিংটন সুন্দরের পরিবর্তে তাঁকে দলে নেওয়া হয়েছে।

একনজরে ঘোষিত টেস্ট দল

শুভমন গিল (অধিনায়ক), কে. এল. রাহুল (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), সাই সুদর্শন, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, সুতার, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, ব্রার, পারিক্কল এবং সারাংশ জৈন।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “ফিটনেসে ছাড়পত্র বুমরার, স্বস্তিতে ভারতীয় শিবির; শ্রীলঙ্কা সফরে খেলতে বাধা নেই”

Leave a Comment