বিশ্বকাপের মঞ্চে আবারও নিজের জাদু দেখিয়েছেন (Lionel Messi) লিওনেল মেসি। আলজিরিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিক করে আর্জেন্তিনাকে দুরন্ত জয় উপহার দেওয়ার পর শুধু তিনটি গোলই নয়, ম্যাচের আরেকটি বিশেষ স্মৃতিও নিজের কাছে রেখে দিতে চলেছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক। সেই ম্যাচের বল এবার জায়গা পাবে (Lionel Messi) মেসির ব্যক্তিগত সংগ্রহশালায়, বার্সেলোনায় তাঁর বাড়িতে।
আর্জেন্তিনার সংবাদমাধ্যম ক্লারিনের প্রতিবেদন অনুযায়ী, ম্যাচ শেষ হওয়ার পরই হ্যাটট্রিকের সেই বল আলাদা করে সংরক্ষণ করা হয়। আর্জেন্তিনা দলের কিট স্টাফরা বলটি সংগ্রহ করেন এবং পরে আর্জেন্তিনার ফুটবল অ্যাসোসিয়েশনের (AFA) সভাপতি ক্লদিও ‘চিকি’ তাপিয়া ব্যক্তিগতভাবে সেটি স্টেডিয়াম থেকে নিয়ে বের হন। জানা গিয়েছে, বলটি দেশে নিয়ে যাওয়ার আগে (Lionel Messi) মেসি তাঁর সতীর্থদের সই করাবেন। তারপরই তা যোগ হবে তাঁর বহু মূল্যবান স্মৃতির সংগ্রহে।
Así se retiró Chiqui Tapia del estadio de Kansas. pic.twitter.com/SjIMNtcTUY
— TyC Sports (@TyCSports) June 17, 2026
আলজিরিয়ার বিরুদ্ধে ম্যাচটি মেসির কাছে শুধু আরেকটি বিশ্বকাপ ম্যাচ ছিল না। তিনটি গোল করে তিনি আরও একবার প্রমাণ করেছেন, বয়স কেবল একটি সংখ্যা। বিশ্বকাপের সবচেয়ে বড় মঞ্চেও তাঁর প্রভাব এখনও অটুট। গ্যালারিতে উপস্থিত ছিলেন (Lionel Messi) স্ত্রী আন্তোনেলা রোকুজ্জা এবং তিন ছেলে থিয়াগো, মাতেও ও চিরো। পরিবারের সামনে হ্যাটট্রিক করে ম্যাচসেরা হওয়া স্বাভাবিকভাবেই মেসির জন্য বিশেষ আবেগের মুহূর্ত হয়ে উঠেছে।
ম্যাচের পরদিন অবশ্য উৎসব নয়, আর্জেন্তিনা শিবিরে গুরুত্ব দেওয়া হয়েছে রিকভারি সেশনকে। কানসাস সিটিতে দলের অনুশীলন ছিল মূলত রিকভারি সেশন। আলজিরিয়ার বিরুদ্ধে দীর্ঘ সময় মাঠে থাকা ফুটবলারদের মধ্যে মেসিও ছিলেন। তাঁর সঙ্গে ছিলেন রদ্রিগো ডি পল, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, লাউতারো মার্তিনেজ এবং থিয়াগো আলমাদা। তাঁরা রিকভারি স্টাফদের তত্ত্বাবধানে হালকা অনুশীলন করেন।
আরও পড়ুন :- বিশ্বকাপে প্রথম রাউন্ডের রিপোর্ট কার্ড: কারা ফেল, কারা পাস, কোন মহাদেশ এগিয়ে?
অন্যদিকে, যারা প্রথম ম্যাচে কম সময় খেলেছেন, তাঁদের জন্য ছিল তুলনামূলক কঠিন সেশন। ছোট পরিসরের পজেশন ড্রিল, প্রেসিং অনুশীলন এবং ফুট-টেনিসের মতো কার্যক্রমে অংশ নেন তাঁরা। কানসাস সিটির তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের উপরে পৌঁছে যাওয়ায় কয়েকজন ফুটবলারকে কুলিং ভেস্ট ও বিশেষ রিকভারি বুট ব্যবহার করতেও দেখা যায়।
কোচ লিওনেল স্কালোনির পরিকল্পনায় এবারের বিশ্বকাপে বিশ্রাম এবং ফিটনেস ব্যবস্থাপনাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। টানা ম্যাচের মধ্যে খেলোয়াড়দের শারীরিক সতেজতা ধরে রাখতে কোনও ঝুঁকি নিতে চাইছে না আর্জেন্তিনা শিবির।
ম্যাচের পরদিন ছিল দলের দ্বিতীয় ‘ফ্যামিলি ডে’। ফুটবলারদের পরিবারের সঙ্গে সময় কাটানোর অনুমতি দেওয়া হয়। এমিলিয়ানো মার্তিনেজ থেকে শুরু করে ম্যাক অ্যালিস্টার, লিয়ান্দ্রো পারেদেস আরও অনেকেই হোটেল থেকে বেরিয়ে আত্মীয়দের সঙ্গে সময় কাটান। প্রবল গরম থেকে স্বস্তি পেতে কয়েকটি পরিবারকে কাছের সুইমিং পুলেও দেখা যায়।
তবে সবকিছুর কেন্দ্রবিন্দুতে ছিলেন মেসিই। একদিকে বিশ্বকাপে হ্যাটট্রিকের উজ্জ্বল স্মৃতি, অন্যদিকে সেই ম্যাচের বলকে নিজের সংগ্রহে রাখার সিদ্ধান্ত—সব মিলিয়ে আর্জেন্তিনা অধিনায়কের কাছে আলজেরিয়া ম্যাচটি হয়ে থাকছে আরও একটি স্মরণীয় অধ্যায়। এখন (Lionel Messi) তাঁর নজর ২২ জুন ডালাসে অস্ট্রিয়ার বিরুদ্ধে পরবর্তী ম্যাচে, যেখানে আবারও কোটি সমর্থকের আশা জড়িয়ে থাকবে তাঁর বাম পায়ের জাদুর সঙ্গে।













1 thought on “বিশ্বকাপে হ্যাটট্রিকের বল নিয়ে মেসির বিশেষ পরিকল্পনা, স্থান পাচ্ছে বার্সেলোনার বাড়িতে”